নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করবো না মানা

রাহুল মল্ল

রাহুল মল্ল › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত পরিবারে ভালবাসার কোন ভাষা নেই

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৫

মধ্যবিত্ত পরিবারে সবাই একই সাথে ডিনারে বসে না। হয়তো ছোট ছেলে বা মেয়েটাকে আগে খাইয়ে দেয়। তারপর বাবা। মা প্রায়ে সবার শেষে। কখনো বাড়ির বড় মেয়ে মায়ের সাথে খাওয়ার চিরন্তন অভ্যাস ও চোখে পড়ে।
শাকসবজি আর ডাল সামান্য ভাজিই বেশি চলে রান্নার মেনুতে। মাছ-মাংস প্রতিদিন চলে না। সপ্তাহে ২-৩বেলা মাছ আর মাসে ৩-৪বার মাংস। বা তারও কম। খুব বেশি টানাটানি থাকলে ছোট ছেলেকে ডিম ভাজি আর বাকিরা শাকসবজি ডাল দিয়েই চলে যায়।
কোন একদিন যদি সবাই একাত্রে বসে ডিনারে একটি নিরব ভালবাসা দেখা যায়। দুপুরের অবশিষ্ট মাছের টুকরা অথবা মাংসের অল্প তরকারি টা নিয়ে।
মা বলে- মাছ একদম খেতে ইচ্ছে করে না।
বাবা বলে- আমাকে একটু সবজি আর ডাল দিলে হবে, মাছ আজ জ্বাল হয়েছে অনেক।
বড় ছেলে বা মেয়েটি বলে- আজ টিউশানি তে যা নাস্তা দিল। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না।
অত:পর মাছের বা মাংসের টুকরাটি স্থান পায় ছোট ছেলেরর থালায়। ছোট ছেলে কিছু বলে না মাছের বা মাংসের টুকরা চার ভাগ করে চার থালায় দিয়ে নিজের খারার খেতে ব্যস্ত হয়ে যায়।
সেসব পরিবারের বাবা-মায়ের, ভাই-বোনের ভালবাসা এমনি। মাঝে মাঝে চুপ থেকে অনেক কথা বলে দেয় একে অন্য কে।মধ্যবিত্ত পরিবারে, স্নেহ মায়া, ভালবাসার কোন ভাষা নেই। ওরা এমনি........

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


খাওয়া দিয়ে কি মধ্যবিত্ত ও তদের পারিবারিক ভালোবাসা মাপা হয়?

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৭

সচেতনহ্যাপী বলেছেন: কোন একদিন যদি সবাই একাত্রে বসে ডিনারে একটি নিরব ভালবাসা দেখা যায়। পরের ঘটনাটি আসলেও বাস্তব।। মমত্ব বলে কথা।।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১০

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথম কথাটা একদম সত্য। মধ্যবিত্ত পরিবার কখনো একসাথে খেতে বসে না। একজন সবসময়ই কিছু না কিছু ত্যাগ করেই যায়।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৪

তিথীডোর বলেছেন: একদম মন ছুঁয়ে গেল...+++

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৭

আমি বন্দি বলেছেন: ভালো বলেছেন সহমত

৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৩

মুহাম্মদ তৌহিদ বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: কোন একদিন যদি সবাই একাত্রে বসে ডিনারে একটি নিরব ভালবাসা দেখা যায়। পরের ঘটনাটি আসলেও বাস্তব।। মমত্ব বলে কথা।।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

আলভী রহমান শোভন বলেছেন: মন ছুঁয়ে গেছে লেখাটি।

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

রাহুল মল্ল বলেছেন: ধন্যবাদ

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০২

রাহুল মল্ল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.