| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো ভাবে ভাজা পোড়া বেশি খাওয়ার কারণে, ইফতারিটা আমার জন্য আরামের হয়নি। ইফতারির পর এক কাপ চা হাতে নিয়ে দুই চুমুক দেওয়ার পর আর খেতে ইচ্ছা করেনি। অথচ দিনের প্রথম চা ছিলো। আজ দ্বিতীয় রোজা। আজ সন্ধ্যায় হাবিজাবি খাবো না। ডাক্তার আমাকে বলেছেন, শুধু মাত্র খাবার বুঝে খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। আমি সুস্থ থাকতে চাই। আমার একটা কন্যা আছে। আমি মরে গেলে সে আনন্দ নিয়ে বড় হতে পারবে না।
প্রতি বছর রমজানে জিনিসপত্রের দাম বাড়ে।
দেশের মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এক পিছ লেবুর দাম ২০/২৫ টাকা কেন হবে? এক হালি লেবু কিনি ২০ টাকা দিয়ে। এখন এক পিছ লেবু কিনবে হচ্ছে ২০ টাকা দিয়ে! আজিব! যে জিনিসের দাম হুট করে বেড়ে যায়, সেই জিনিস কেনার জন্য সুরভি অস্থির হয়ে যায়। গত কয়েকদিন ধরে সুরভি বারবার আমাকে ফোন করে মনে করিয়ে দেয়, আজ লেবু নিয়ে এসো। অনেকদিন লেবু দিয়ে ভাত খাই না। আমি লেবু নিয়ে যাই না। খাবো না লেবুর শরবত। আমার ধারনা ব্যবসায়ীরা বদমাশি করছে। ইচ্ছাকৃত ভাবে লেবুর সংকট দেখিয়ে দাম বেশি নিচ্ছে। ইহা অন্যায়। লেবু কিনবো না, এটাই আমার প্রতিবাদ।
গতকাল রাতে আমি মজার এক স্বপ্ন দেখেছি-
স্বপ্নে আমি বিরাট বিজ্ঞানী। শুধু বিজ্ঞানী না, পিএইচডি করেছি পদার্থ বিজ্ঞানে। গণিত ও কোডিং দক্ষতা আমার অনেক। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য আমাকে নোবেল দেওয়া হয়েছে। যাইহোক, আমি দিন রাত ২৪ ঘণ্টা আমার ল্যাবরেটরিতে কাজ করি। আমি বুড়ো হয়ে গেছি। আমার মাথা ভরতি আইনস্টানের মতো সাদা চুল। খোচা খোচা সাদা দাঁড়ি। আমার কন্যার বিয়ে হয়ে গেছে। সে তার স্বামীর সাথে আমস্টারডাম থাকে। সুরভি চলে গেছে তার বোনের কাছে ইটালি। আমি গবেষনার কাজে ব্যস্ত। আমি বিরাট কিছু একটা আবিস্কার করে ফেলেছি! আমার সাধনা সফল হয়েছে। আনন্দে আমার চোখে পানি চলে এসেছে।
কি আবিস্কার করেছি?
অমরত্ব আবিস্কার করে ফেলেছি। এখন কেউ বলতে পারবে না- মানুষ মরনশীল। আমি আবিস্কার করে ফেলেছি সেই অমোঘ মহার্ঘ ওষুধ। আমার ২২ বছরের সফলতা সার্থক হয়েছে। আজ আমি আকাশ দেখিব। অনেক দিন আকাশ দেখা হয় না! তাই আমি আমার টেবিলের সামনের জানালা খুললাম। হঠাত ধমকা হাওয়া এসে- আমার সমস্ত কাগজ বাতাসে উড়ে গেলো। আমি চেয়ে দেখলাম আমার আবিস্কার বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। আমি দৌড়ে বাইর গেলাম। কাগজ গুলো ধরতে হবে। এটা আমার জীবনের পরম আবিস্কার, বাতাসে উড়ে যেতে পারে না। নো নেভার। আমি দৌড়ে দৌড়ে কাগজ ধরতে চেষ্টা করছি। আশেপাশের লোকজন আমাকে পাগল মনে করেছে। তারা আমাকে ধরে পাগলা গারদে নিয়ে যাছে! আহ বোকা জাতি! বুঝলো না তারা, কি হারালো!
আমি কোনোদিন'ই- ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিরাট ব্যসায়ী হতে চাইনি।
আমি হতে চেয়েছি একজন কৃষক। সফল কৃষক। ছোটবেলায় অনেকেই জানতে চেয়েছিলো, তুমি বড় হয়ে কি হতে চাও? স্কুলে দেখতাম কেউ বলতো- আমি ডাক্তার হবো। কেউ বলতো আমি পাইলট হবো। কেউ বলতো আমি বিজনেসম্যান হবো। আমি লজ্জায় কাউকে বলতে পারিনি, আমি কৃষক হবো। সুরভির বাবার সাথে যেদিন আমার প্রথম দেখা এবং কথা হয়, সেদিন উনি আমাকে বলেছিলেন, আমি একজন কৃষকের সন্তান। দারুন আত্মবিশ্বাস দেখে ছিলাম তার চোখেমুখে। তার বাবা কৃষক বলে তার মুখে আমি একধরনের গর্ব দেখেছিলাম। আমার কন্যা গর্ব করে বলতে পারবে না, আমার বাবা একজন কৃষক। তবে এই শহরে আমি থাকবো না। গ্রামে চলে যাবো। বাকি জীবন চাষবাস করে কাটিয়ে দিবো।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: লিমিট ছাড়া খাবেন না ; বয়স তো আর কম হলো না । রামাদান মাস কেবল খাওয়ার মাস নয় ; সংযমের মাস। পাশাপাশি দান খয়রাত বাড়িয়ে দেন।