| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাসি মুখে কথা বলতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। হোক সে ধনী কিংবা গরীব। হোক সে আপনার চাচা বা একজন রিকশা চালক। স্বচ্ছ থাকতে হয়, নিজের বিবেকের কাছে। বিবেকটা সব সময় জাগ্রত রাখতে পারলে, মানুষ মন্দ কাজ থেকে এমনিই বিরত থাকতে পারে। মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। সবাইকে ভালোবাসতে। ভালোবাসা অব্যাহত থাকলে, আপনার শত্রু পর্যন্ত আপনার কাছে এসে হাত মিলাবে।
সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজন জ্ঞান।
স্বচ্ছ ও পবিত্র জ্ঞান। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু হয় না। আর জ্ঞান জীবনে আপনা আপনি আসে না। জ্ঞান অর্জন করতে হয়। এজন্য পড়াশোনা করা দরকার। প্রচুর পড়াশোনা। পড়া আর জানার মধ্যে অনেক আনন্দ আছে। বাবা মা যদি ছোট বেলা থেকেই সঠিক ও দরকারি শিক্ষা গুলো দেয়, তাহলে সেই বাচ্চা বড় হয়ে কখনো বেলাইনে যায় না। অতি ধার্মিকতা মানুষের ক্ষতি করে। কুসংস্কার থেকে সব সময় একশ' হাত দূরে থাকতে হবে। চিন্তা চেতনা হতে হবে আধুনিক। যা কল্যাণকর। মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে এগিয়ে নেয় সামনে। এজন্য সব সময় সত্য কথা বলতে হয়।
মানুষের 'জীবন' খুব মূল্যবান। সেই সাথে সময়ও খুব মূল্যবান।
এজন্য সময়ের অপচয় করা যাবে না। প্রতিটা মুহুর্ত কাজে লাগাতে হবে। এজন্য মিশতে হবে ভালো মানুষদের সাথে, বুদ্ধিমান মানুষদের সাথে। মন্দ মানুষের কাছ থেকে একশ' হাত দূরে থাকতে হবে। কাছের আত্মীয় মন্দ লোক হলে, তার কাছ থেকেও দূরে থাকতে হবে। কৃপনতা পরিহার করতে হবে। কৃপন মানুষকে কেউ ভালোবাসে না। সৃষ্টির সেরা জীব কেন কৃপনতা করবে! দুই হাতে টাকা ইনকাম করবেন, চার হাতে খবচ করবেন। মানুষ হয়ে জন্ম নিয়েছেন, তাই মানুষের জন্য করে যাবেন। বিনিময়ে কিছু আশা করবেন না।
মানুষের জীবনে ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ।
এজন্য সময় সুযোগ পেলেই ভ্রমণ করতে হবে। আমার ভালো লাগে নদী, পাহাড়, সমুদ্র আর প্রকৃতি। আমাদের দেশের নদী গুলো আমাকে মুগ্ধ করে দেয়। বর্ষাকালে নদী গুলো মায়াবী হয়ে যায়। মানুষকে ভালোবাসতে শেখায়। পাহাড়! যখন কোনো পাহাড়ের উপর উঠি, নিজেকে মিশরের সম্রাট বলে মনে হয়। পাহাড় আমাকে ধৈর্য্য ধরতে শেখায়। সমুদ্র আমাকে মানবিক এবং হৃদয়বান করে তোলে। শেখার কোনো বয়স নেই। মানুষের দিকে ভালো করে তাকাবেন, এবং তার মধ্যে যা ভালো কিছু আছে, সেগুলো নিজের মধ্যে ধারণ করবেন। এতে আপনি উপকৃত হবেন। নিজের মধ্যে এক আকাশ সমান ভালোবাসা ধারণ করবেন, যেন সারা পৃথিবী ভরতি মানুষকে দিয়ে দিলেও ফুরাবে না। যাকে ভালোবাসবেন তার জন্য কিছু করুন।
সহজ সরল জীবন যাপন করা ভীষণ জরুরী।
তাহলে মিথ্যা বলার প্রয়োজন পড়বে না। জীবনে লোভ করতে হয় না। লোভ মানুষকে ধ্বংস করে। অহংকার জীবনের ক্ষতি করে। একা ভালো থাকাকে ভালো বলে না। আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করলেই, মানুষ হিসেবে আপনি উপরে উঠে যাবেন। আমি চেষ্টা করি, প্রতিদিন কমপক্ষে তিনটা করে ভালো কাজ করতে। ভালো কাজ করার পর আমি আনন্দ পাই। শান্তি পাই। কারো জন্য কিছু করতে পারলে, বড় ভালো লাগে। অভিজ্ঞতা অর্জন করলেই, কমনসেন্স বাড়ে। কমনসেন্স থাকলে মানুষ ভুলভাল করে না। জীবনে কমনসেন্স থাকলে, আনন্দ নিয়ে জীবন যাপন করা যায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুব ই ভালো চিন্তা