| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা কেন রাজনীতি করবে! যাইহোক, আমি ২০ বছর পিছিয়ে যেতে পারলে, লেখাপড়া করতাম। মন দিয়ে লেখাপড়া করতাম। প্রান ভরে লেখাপড়া করতাম। অবশ্যই পিএইচডি করতাম। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতাম। প্রতিষ্ঠিত একজন মানুষ হতাম। দেশ ও সমাজের জন্য কাজ করতাম। সারা বিশ্বের জন্য ভালো কিছু করতাম। মন্দ কাজ আমার পক্ষে করা সম্ভব নয়।
জীবনে অনেক অপূর্নতা রয়ে গেলো। অনেক ব্যর্থতা।
অনেক হাহাকার আর আফসোস। অনেক জায়গায় হেরে গেছি। পিছিয়ে গেছি। অপমান আর অবহেলা পেয়েছি পাহাড় সমান। মানুষ হিসেবে আমি ভীষণ দুঃখি। তুচ্ছতাচ্ছিল্য যেন আমার জীবনের সম্পদ। বিশ বছর পিছিয়ে গিয়ে আবার নতুন করে সব শুরু করতাম। যে ভুল গুলো করেছি, সেই ভুল গুলো আর করতাম না। আমি প্রায়ই স্বপ্ন দেখি, ঘোড়ায় চেপে আমি পথে নেমেছি। আমার হাতে চাবুক। যেখানেই অন্যায় দেখছি, লাগাচ্ছি চাবুকের দুই ঘা করে। যে সমস্ত রাজাকার শাবক নোংরা ভাষায় ব্যস্ত রাস্তা আটকে আন্দোলন করছে, তাদের ন্যাংটা করে প্রেসক্লাবের সামনে বেঁধে রাখতাম। পথচারীরা আসা যাওয়ার মাঝে তাদের থু থু দেবে।
মানুষ আসলে তার গন্তব্যে যেতে পারে না।
অবশ্য আসল গন্তব্যে না চাইলেও একদিন চলে যেতে হয়। শেষ গন্তব্য হচ্ছে- মৃত্যু। যাইহোক, দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে, যেসব জায়গায় হেরে গেছি, সেসব জায়গা গুলোতে জিততে পারতাম। অনেক অপূর্নতা রয়ে গেছে জীবনে, সেগুলো ঠিকঠাক মেরামত করে নিতাম। অনেক অন্যায় থামিয়ে দিতাম। মানুষের বোধ জাগিয়ে তুলতাম। বিবেক জাগ্রত থাকলে মানুষ অন্যায় করতে পারে না। আমি কখনো মানুষকে বলতাম না, অন্যায় করো না, শুধু মানুষের বিবেক জাগ্রত করে দিতাম। হাদি হচ্ছে জল্লাদ, জঙ্গী, সন্ত্রাস। এই ভন্ডের কবর কিছুতেই কাজী নজরুলের পাশে হতে পারে না। নো নেভার। কিন্তু বদ ইউনুস এই কাজ করে অন্যায় করেছে।
বিশ বছর পিছিয়ে যেতে পারলে, মুনা নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে হতো।
মুনা অবশ্য আমাকে পাওয়ার জন্য অনেক রকম ফাদ পেতে ছিলো। বোকা মেয়ে, আমাকে বিয়ে করার জন্য অনেক রকম লোভ দেখিয়েছিল। তাকে বিয়ে করলে আমার অনেক লাভ হবে। ফ্লাট পাবো, অনেক জমি পাবো। ব্যাংকেও অনেক টাকা আছে। বাকি জীবন বিলাসিতা করে জীবন পার করে দেওয়া যাবে। মুনা জানে না, দুনিয়ায় কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। টাকা, সম্পদ এমনকি কোনো নারী। লোভ না দেখালে আমি মুনাকেই বিয়ে করতাম। মুনা আমাকে চিনতে ভুল করেছে। অনেক বছর হলো, মুনার সাথে আমার যোগাযোগ নেই। মুনা অবশ্যই গোপনে আমার সব খবর রাখছে।
১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: তার সাক্ষাৎকার পড়ার কোনো ইচ্ছাই আমার নাই।
যার মুখের ভাষা সাইয়া মাউয়া। সে অবশ্যই ক্ষতিকর।
২|
১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: বিশ বছর আগে ফেরত যাওয়ার সাথে কিভাবে ওসমান হাদি রিলেটেড ? ওসমান হাদিকে কোনো কারণ ছাড়াই আপনার লেখনীতে টেনে আনায় মাইনাস দিলাম।
আপনার কোনো লেখা পড়েই মনে হয় না আপনি দুঃখী মানুষ । সারাদিন খানাপিনা নিয়ে বিজি থাকেন ।
৩|
১৩ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: ২০ বছর পিছিয়ে গেলে একজনকে হারিয়ে যেতে দিতাম না। আমৃত্যু সাথে রাখার জন্য যা কিছু করতে হয় তাই করতাম .....
বোকামীগুলো শুধরে নিতাম......
কারণ ........
আছিলাম বোকা হইসি বুদ্ধিমান ........
এক্কেরে হুররাম সুলতানের মতন!!!!!!!!!!
কি করি ভাইয়া আমাকে এই নাম দিয়েছিলো হা হা ![]()
৪|
১৩ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫০
শায়মা বলেছেন: কুতুবভাইয়া
রাজীব নূর ভাইয়া মোটেও দুঃখী মানুষ না .....
এক্কেরে মান্না দের গানের মত দুঃখ আমারে দুঃখী করেনি করেছে রাজা রাজা.....
কিন্তু ভাইয়া একটু মনে মনে হিমু হতে চায় তাই এট্টু দুঃখ বিলাস করে।
নিজে সারাদিন এই খানা এই পিনা নিয়ে পোস্ট দেয় আর আমার ইফতার পোস্টে গিয়ে বলে ইফতার নিয়ে বিলাসিতা করছেন ? এসব কি ঠিক?? তখন ভাইয়ু অন্য ভাবের জগতে ভাইয়ুর স্মৃতিভোলা রোগে ধরে!!!!!!!!!!
হা হা হা হা সব কিছুর পরেও ভাইয়া হলো পাগলা দাশু!!!!!!!! ![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১০
শেরজা তপন বলেছেন: আমাদের অনেক কিছ জানার বোঝার ও অনুধাবন করার ঘাটতি আছে, সেজন্য অন্যের কাজ থেকে কিছু জানলে শিখলে মন্দ হয়না।
হাদীর এই সাক্ষাৎকারটা দেখবেন- দেখা শেষে এমন জঘন্য একজন জল্লাদ, সন্ত্রাসী ও জঙ্গীকে নিয়ে একটা পোস্ট দিবেন বলে প্রত্যাশা রাখছি;
ওসমান হাদীর শেষ সাক্ষাৎকার