নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- ৯৫

৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান হতে পারি। একবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে আমাকে অনেক রকম প্রশ্ন করলো। আমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারলাম না। যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা আমার উপর খুবই বিরক্ত। শেষে একজন বিরক্ত হয়ে বললেন, এমন কিছু কি আছে—যা আপনি পারেন? আমি বললাম, আমি সুপারম্যান হতে পারি। প্রশ্নকর্তা বিরক্ত হয়ে বললেন, দেখান সুপারম্যান হয়ে। আমি সুপারম্যানের মতো দুই তুলে রুমের চারপাশে দুটা চক্রর দিলাম। এবং মুখে বলতে থাকলাম, সুপারম্যান, সুপারম্যান। আমার প্রতিভায় কেউ খুশি হলো না। ব্যর্থ মানুষেরা কাউকে হ্যাপি করতে পারে না।

সুন্দর মতো একটা মেয়ের সাথে আমার প্রায় একটা প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছিলো।
একদিন পুকুর ঘাটে বসে আছি দুজন! মেয়েটা বলল, তুমি যে আমায় ভালোবাসো তোমার যোগ্যতা কি? আমি মেয়েটাকে বললাম, আমি দুটা কাজই পারি। এক, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে রাখতে। তাও বেশি সময় পারি না। সব মিলিয়ে মাত্র এক মিনিট। মেয়েটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে! যেন আমাকে বুঝতে পারছে না। আমি বললাম, এতটুকু যোগ্যতায় কি তোমাকে ভালোবাসা যাবে? মেয়েটা চুপ করে আছে। কোনো কথা বলে না। আমি বললাম, আমার আরেকটা যোগ্যতা আছে। মেয়েটা বলল সেটা কি? বললাম, আমি সুপারম্যান হতে পারি! মেয়েটা বলল কিভাবে? আমি দুই হাত মুষ্টিবদ্ধ করে একটা চক্রর দিলাম। আর মুখে বলতে থাকলাম সুপারম্যান, সুপারম্যান। এই ঘটনার পর মেয়েটা আর আমার সাথে যোগাযোগ রাখেনি। সুন্দরী মেয়েরা একটু স্বার্থপর হয়।

আমার মতো অযোগ্য, অদক্ষ মানুষ বোধহয় দুনিয়াতে আর নেই।
আমি রাস্তা পার হতে পারি না। সুন্দর বাজার করতে পারি না। সুন্দর করে কথা বলতে পারি না। সুন্দর করে গুছিয়ে লিখতে পারি না। আমি লেখাপড়ায় ভালো না। দাত ব্রাশ করার কথা আমার মনে থাকে না। মাঝে মাঝে আন্ডারওয়্যার ছাড়া প্যান্ট পরে ঘর থেকে বের হয়ে যাই। আমার সাথে কারো দীর্ঘদিন সম্পর্ক থাকে না। এজন্য কেউ আমার সাথে যোগাযোগ রাখে না। মাসে পাচটা ফোন আসে না আমার মোবাইলে। এই যে ইদ গেলো, একটা মানুষ আমাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ দেয়নি। ছেলেবেলায় এক বোষ্টমি আমাকে দেখে বলেছিল, ভাঙ্গা কূলার ছাই! সেই বোষ্টমিকে আমার মা বলেছিল, ভাঙ্গা কূলা বলে আমার ছেলেকে অবহেলা করো না। ভাঙ্গা কূলা কিন্তু ছাই ফেলতেও কাজে লাগে। সেই বোষ্টমির সাথে দেখা হলে বলতাম, আমি ভাঙ্গা কূলার ছাই নই। আমি দুটা কাজ পারি। মাথা নিচে আর পা উপরের দিকে দিয়ে এক মিনিট থাকতে পারি। আমি সুপারম্যান হতে পারি!

আমি আমার অকেজো দুটা প্রতিভা নিয়ে গর্বিত এবং আনন্দিত।
আমি একদিন চিন্তা করে দেখলাম, আরো কিছু বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা জরুরি। শুধু মাথা নিচে আর পা উপরে এবং সুপারম্যান হলে হবে না। এরপর আমি আরেকটা অকেজো প্রতিভা অর্জন করতে সক্ষম হই। আমি আমার ঝিগাতলার মেস থেকে পায়ে হেটে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারি। একবার না বেশ কয়েকবার গিয়েছি। হেটে যেতে আমার সময় লাগে, সাড়ে তিন ঘন্টার কিছু বেশি সময়। অবশ্য হাটার মাঝে আমাকে ব্রেক নিতে হয়। চা সিগারেট খাওয়ার জন্য। চা সিগারেট খাওয়ার পর শরীরে যেন জোশ বেড়ে যায়। আমার হাটার গতি বেড়ে যায়। তবে ফেরার পথে বাসে করে মেসে ফিরি। পা ফুলে যায়, পায়ে ঠোসা পড়ে যায়, দুই কাধ ব্যথা করে, কোমর ব্যথা করে। ক্লান্তিতে পুরো শরীর ভেঙে আসে। খুব কষ্ট হয়। খুব।

সব সাধনায় ব্যর্থ হয়ে আমি বুঝতে পারি, আমি একজন সৎ মানুষ।
সহজ সরল ভালো মানুষ। আমার কোনো পাওনাদার নাই। দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই। ব্যাংকে টাকা নাই। আমি কারো ক্ষতি করি না। কারোর ক্ষতির কারন হইও না। আমার কোনো কিছুর প্রতি লোভ নেই। নারীদের সম্মান করি। আমাদের মেসের বুয়া বলে, মামা আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আমি আর দেখি নাই। রাজেন্দ্র কলেজের প্রফেসর আলতাফ বলেছিলেন, শাহেদ। শাহেদ জামাল তুমি মানুষ ভালো। স্যার ঢাকা এলেই আমাকে ফোন দিয়ে বলতেন, অল্প সময়ের জন্য নীলক্ষেত এসেছি। আজই ফরিদপুর ফিরে যাবো। আমার সাথে দেখা করে যাও। আমি স্যারের সাথে দেখা করতাম। স্যার আমাকে তার পছন্দের বই নীলক্ষেত থেকে কিনে দিতেন। যতবার স্যার ঢাকা আসতেন আমাকে একটা করে বই কিনে দিতেন। স্যারকে বলেছিলাম, আমার দুটা প্রতিভার কথা। স্যার শুনে অনেক খুশি হয়েছিলেন। আমার পিঠ চাপড়ে বলেছিলেন, গ্রেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.