| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। তৎকালীন মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের ঘটনা কোরআন শরীফে এসেছে। ফেরাউন বলতো- আমি'ই তোমাদের প্রভু। মূলত ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ মূসা নবীকে বিশেষ 'পাওয়ার' দিয়েছিলেন। এক জ্যোতিষী ফেরাউনকে বলেছিলো- যার হাতে আপনার মৃত্যু হবে, তার জন্ম হয়ে গেছে। ফেরাউন রাগে জন্ম নেওয়া সব শিশুকে হত্যার নির্দেশ দেয়। মুসার জন্ম হয়। শিশু মুসাকে হত্যার নির্দেশ দেন। এদিকে মুসা (আঃ) মা কাঁদতে কাঁদতে পুত্রকে বাচানোর জন্য নীল নদে ভাসিয়ে দেয়। মুসা নদীতে ভাসতে থাকেন। ফেরাউনের স্ত্রী মুসাকে পেয়ে যান। ফেরাউনের স্ত্রী নিঃসন্তান।
মুসা (আঃ) বড় হোন। ফেরাউনের স্ত্রীর হাতে।
বলা যেতে পারে- আমাদের মুসা নবী বিলাসিতার মধ্যেই বড় হয়েছেন। একদিন মূসা নবী মিশর ত্যাগ করেন। 'মাদইন' শহরে চলে আসেন। মুসা (আঃ) তূর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলার পর নবুওয়াত লাভ করেন। (সুবাহানাল্লাহ)। আল্লাহ মুসা নবীকে দুটা বিশেষ ক্ষমতা প্রদান করেন।
এক, হাতের লাঠি সাপ হয়ে যাবে।
দুই, হাতের মুঠি খুললেই আলোর ঝলক দেখা যাবে।
মুসা নবী এবং তার ছোট ভাই হারুন বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন।
লোকজন মুসা নবীর কথা মানতে শুরু করলেন। তারা ইসলামের ছায়াতলে এলো। একদিন ফেরাউনের সাথে মুসা নবীর দেখা হয়ে যায়। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ফেরাউন বললেন, ওহে মুসা তুমি হচ্ছো- একজন যাদুকর। ম্যাজিশিয়ান। এর বেশি কিছু না। এরকম ম্যাজিক আমিও কিছু জানি। মুসা নবী তার অলৌকিক ক্ষমতা দেখালেন। অলৌকিক ক্ষমতা দেখে ফেরাউন অনেক রেগে গেলেন। মুসা নবীর অলৌকিক ক্ষমতা দেখে লোকজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহন করে। ফেরাউন রেগেমেগে অস্থির হয়ে যায়।
'দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা'।
আল্লাহ একের পর এক গজব দিতে শুরু করলেন। প্রথমে দিলেন পঙ্গপাল। পঙ্গপাল হলো- এক ধরনের পোকা। ফড়িং টাইপ। এরপর উকুন, ব্যাঙের উপদ্রব, রক্ত ও দুর্ভিক্ষ। তবু ফেরাউন লাইনে আসে না। বরং ফেরাউন বলে, আমি মুসাকে ধ্বংস করিব। এদিকে মুসা নবী কোনো ঝামেলায় যেতে চান না। আল্লাহর আদেশে তার দলবল নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করতে চায়। এদিকে মুসা নবীর দলকে ধাওয়া করে ফেরাউন। মুসা নবী তার দল নিয়ে নীল নদের কাছে চলে আসেন। এখন নীল নদ পার হবেন কি করে? মুসা নবী তার লাঠি দিয়ে নীল নদ দুই ভাগ করে ফেলেন। এবং মুহুর্তেই অটোমেটিক সুন্দর রাস্তা তৈরি হয়ে যায়। মুস নবী তার দল নিয়ে নিরাপদে রাস্তা দিয়ে সমুদ্রের ওই পাড়ে চলে যায়। ফেরাউন তার দলবল নিয়ে অইপারে যেতে চায়। কিন্তু তারা সমুদ্রের গভীরে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগ মুহুর্তে ফেরাউন বুঝতে পারে- আল্লাহপাক আছেন। তিনিই তার করুন পরিনতি ঘটিয়েছেন। ফেরাউন তওবা করতে চাইলো। কিন্তু সেই সুযোগ সে পেলো না।
মানুষ যেন বেলাইনে চলে না যায়-
ফেরাউনকে দেখে শিক্ষা নেয়। সেজন্য আল্লাহপাক ফেরাউনের মরদেহ সংরক্ষন করতে বলেন। মুসা (আঃ) এবং ফেরাউনের ঘটনা কুরআনে প্রায় ২০ টির বেশি সুরায় এসেছে। নবী মুসার এই ঘটনা ইহুদি ও খ্রিস্টধর্মেও আছে। তবে ঘটনা হুবহু এক নয়। কিছুটা উনিশ বিশ। মুসা বিয়ে করেছেন। সংসার ধর্ম পালন করেছেন। যাইহোক, দেখুন অবস্থা- মুসাকে জন্মের পরই হত্যা করতে চেয়েছিলেন ফেরাউন। কিন্তু আল্লাহর মহিমায় মুসা তার'ই ঘরে বড় হয়। এই হলো আল্লাহর রহমতের নমুনা। এ কারণেই আল্লাহপাক বলেছেন-
'তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।' আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ছয়টি জাতির মধ্যে ফেরাউনের জাতি অন্যতম। ফেরাউনের লাশ আজও মিসরের পিরামিডে রক্ষিত আছে।
নবীজি যখন মেরাজে যান-
ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে আমাদের প্রিয় নবীর সাথে দেখা হয়। সেখানে মুসা নবী বলেন, আপনার উম্মতগন অনেক ভালো। আল্লাহর দরবারে ফরিয়াদ করে তাদের জন্য নামাজ কিছু পরিমান কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মুসা নবী এবং আমাদের প্রানপ্রিয় নবীর অনেক মিল ছিলো। তারা বিবাহ করেছেন। ঘর সংসার করেছেন। সন্তানাদি দিয়েছে। তারা দুজনেই নবিয়াত পেয়েছেন। লেখা শেষ। মূলত আমি ধর্ম নিয়ে লিখি না। ধর্ম নিয়ে লিখতে হলে নাকি- অনেক জ্ঞানের প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। আমার জ্ঞান নেই, পড়াশোনাও নেই। আসলে আমি বাসে করে গাজীপুর যাচ্ছি এক কাজে। গাজীপুর পরিবহন। বাস দ্রুত চলছে। ড্রাইভার সাহেব ওয়াজ ছেড়েছেন। ওয়াজে মূশা নবী আর ফেরাউনের গল্প বলা হচ্ছে। ধর্মীয় গল্প গুলো আমাকে যথেষ্ঠ বিনোদন দেয়।
২|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৩
মেঘনা বলেছেন: তোমারে বধিবে যে
গোকুলে বাড়িছে সে"-
অত্যাচারী রাজা কংস ও কৃষ্ণের কাহিনীর সাথে ফেরাউন ও মুসা নবীর কাহিনীর দারুন মিল আছে। মূসার মা যেমন মুসাকে বাঁচাতে নীলনদ পাড়ি দিয়েছিলেন ঠিক তেমনি কৃষ্ণকে বাঁচাতে তার বাবা কালো যমুনা পাড়ি দিয়েছিলেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ২:০৭
নাহল তরকারি বলেছেন: পাপ কাজ করা খারাপ।