| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি আর যে পথে করি প্রত্যাবর্তন
সেই পথও করতে পারি না ঠিকঠাক ঠাহর!
এই নিয়ে যারপরনাই বিরক্তি দেখে,
সাপেনেউলেও উপদেশ দেয়
সময়ের স্রোতে গা ভাসিয়ে বরণ করে নাও
আমাদের মতো কৃত্রিম সমঝোতা!
এগারো সহস্রাধিক দিন যাদের সাথে দিনযাপন
তাদের সাথেও এখন রীতিমতো বৈরিতা!
অনেককিছু বিনিময় করলেও করি না সবকিছু।
আস্তিনের নিচে লুকিয়ে আছে মারণাস্ত্র,
মুখগহ্বরে দলা পাকিয়ে আগুনসমষ্টি জেনেও
তাদের সাথেই করে যাচ্ছি অবিশ্বাসপূর্ণ অবিশ্বাস্য যৌথ সংসার!
এভাবেই নাকি এখন চলে!
এভাবেই নাকি এখন বলে!
২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: হ্যা বুঝে নিলাম।
আমার কথা বলছেন।
ছবিটার সামনে যে নদী সেটার নাম সুগন্ধা।
২|
২৬ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: আপনার অশেষ দয়া।
৩|
২৬ শে জুলাই, ২০২৬ রাত ১১:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শার্টের হাতা গুটিয়ে পকেটে হাত ঢুকিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কোন সঠিক কাজ না্
২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: নদী আপনার পছন্দ না।
এই নদীর নাম সুগন্ধা। এটা বরিশাল অঞ্চলের নদী। এই নদীর পাশে আরেক নদী আছে। সেটার নাম সন্ধ্যা।
৪|
২৭ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৪৮
কালমানব বলেছেন: অসাধারন! কবিতা এবং আপনার ছবি দু’টোই চমৎকার! আরো লিখুন ।
২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। জয় বাংলা।
৫|
২৯ শে জুলাই, ২০২৬ সকাল ৭:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সারাটা শৈশব কাটালাম নদীতে নৌকার বৈঠা হাতে।
আাপনি আমার সম্পর্কে জানেন খুব কম।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: কিছু না জানালেও জানবো কেমন করে।
৬|
০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কুড়ি বছর পরে — জীবনানন্দ দাশ!
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয়!
আবার বছর কুড়ি পরে—হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিক মাসের জ্যোৎস্নায়—হয়তো বাবলার তলে
দুটি একটি সোনালী খড়ের হাতী প’ড়ে আছে,
সন্ধ্যায় কাকেরা ঘরে ফিরিলে, তখন ত নেই কোনো তাড়া;
হয়তো নদীর বাতাসে পেঁচাটি নামিবে এসে আমলকী ডালে,
হয়তো ডানাঝাড়া শালিকের শব্দে অন্ধকার হইবে আঁকারা;
হয়তো আবার বছর কুড়ি পরে দেখা হইবে তোমার আমার!
০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
৭|
০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার নতুন চ্যানেল কবিতা মঞ্চ
দেখার অনুরোধ রইলো।
০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৫৮
হুমায়রা হারুন বলেছেন: অপূর্ব।
ছবি নাকি লেখা বুঝে নিন।