নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নামাজ রোজা করিবো, না ভালো কাজ করিবো?

২৫ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫৩



হ্যা মৃত্যু যে কোনো সময় হতে পারে।
মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর ভয়ে গুটিয়ে থাকা কাজের কথা নয়। বাচুন মন ভরে। যতক্ষণ শ্বাস, ততক্ষন আশ। মরার আগেই মরে যাবেন না। নামাজ রোজা করলে কি হবে? আপনি নামাজ রোজা করলে দেশের কোনো উপকার হবে? সমাজ বা কোনো মানুষের উপকার হবে? মৃত্যুর আগে এমন কিছু করুন যাতে মানুষের উপকার হবে, কল্যাণ হবে। ইহকাল পরকালের কথা ভেবে এবং বেহেশতের লোভে নামাজ রোজা করলে, নামাজ রোজার কি দাম রইলো? যা করবেন, নিজ থেকে ভালোবাসা থেকে করবেন। কোনো কিছুর পাওয়ার আশায় নয়।

আপনি সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য কিছু করুন।
অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন, বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন, ক্ষুধার্ত ব্যাক্তিকে পেট ভরে খাওয়ালেন। একটা লাইব্রেরি করে দিলেন। দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করে দেন। তাদের লেখাপড়ার খরচ দেন। মানুষকে আলোর পথ দেখান। শুধু নামাজ রোজা করলে হবে? পৃথিবী কোথায় এগিয়ে গেছে সেটা বুঝার চেষ্টা করুন। যুগের সাথে তাল মিলিয়ে চলুন। ধর্ম এবং প্রযুক্তি একসাথে যায় না। এই বিশ্বে ধর্মের অবদান কি? আর বিজ্ঞানের অবদান কতটুকু? ভাবুন। ঠান্ডা মাথায় ভাবুন। ধর্ম সৃষ্টি হওয়ার পর, ধর্মের কারণে শুধু মানুষ হত্যা হয়েছে। আজও হচ্ছে।

মৃত্যুর কথা ভুলে যান। সহজ সরল ও সুন্দর জীবন যাপন করুন।
মানবিক এবং হৃদয়বান মানুষ হোন। মন্দ কাজ থেকে দূরে থাকুন। কুসংস্কার থেকে দূরে থাকুন। বই পড়ুন। ভ্রমণ করুন। সর্বপরি জীবনটা উপভোগ করুন। পাপ থেকে দূরে থাকুন। নারীদের সম্মান করুন। পরিবারের প্রতি আপনার যে দায়িত্ব সেটা সঠিক ভাবে পালন করুন। নামাজ রোজা করলেই আপনি ভালো মানুষ হয়ে যাবেন না। নামাজ রোজা করলেই আপনি সরাসরি বেহেশতে দাখিল হয়ে যাবেন না। কাজেই মানুষের জন্য কাজ করুন। আমি বহু মানুষকে চিনি নামাজ রোজা করে। কিন্তু তারা চোর। সুযোগ পেলেই চুরি করে, মিথ্যা বলে। কাজেই কেউ নামাজ রোজা করলেই তাকে ভালো মনে করবেন না।

মানুষের কর্ম হলো আসল। ভালো কর্ম করুন।
যার কাজ সুন্দর তার সব সুন্দর। কাজ করতে ভয় পাবেন না। অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করবেন। অন্য কেউ কাজে ফাকি দিক, আপনি দিবেন না। অন্যের ক্ষতি করবেন না। সৎ থাকুন। প্রচুর পরিশ্রম করুন। জ্ঞান অর্জন করুন। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই। মনে রাখবেন, একসময় পৃথিবীতে সবাই মানুষ ছিলো। তারপর ঈশ্বরের আবির্ভাব হলো! মানুষ হয়ে গেলো- হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ! শুরু হলো ক্যাচাল, কোন্দল, অশান্তি। ধর্মকে দূরে সরিয়ে রেখে, সুন্দর ভাবে জীবন যাপন করা উচিৎ। ধর্ম বড় ক্যাচালে বিষয়। চারিদিকে শুধু ভন্ড ধার্মিক। সহজ সরল ভালো মানুষ নাই। চারিদিকে ইতর। ইতর দিয়ে দেশ ভরে গেছে। এত এত ইতরের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে।

ধর্ম কর্ম, নামাজ রোজা করা সহজ।
মানুষের উপকার করা সহজ নয়। মূলত লোভী চতুর এবং বদ মানুষেরা ধর্মকে ব্যবহার করে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। ধার্মিক না হয়ে একজন ভালো মানুষ হোন। ধার্মিক হওয়া, কুরআন মুখস্থ করা সহজ। কিন্তু বিজ্ঞান সহজ নয়। একটা ৫/৭ বছরের বাচ্চাও কুরআন মূখস্ত করে ফেলতে পারে। কিন্তু আইনস্টাইনের সুত্র বুঝে না। বিজ্ঞান বুঝতে ঘিলু দরকার। কুরআন হাদিস বুঝার জন্য ঘিলু দরকার নেই। মাদ্রাসায় কি হয়? বলাৎকার হয়। যে সমস্ত বাবা মা ছেলেদের মাদ্রাসায় দেয়, তারা নির্বোধ। মাদ্রাসার শিক্ষা দিয়ে ভালো একটা চাকরি সম্ভব নয়। চারিদিকে এত এত মাদ্রাসা, জাতির কপালে দুঃখ আছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

নাহল তরকারি বলেছেন: আপনি দেথছি নামায ও ভালো কাজ কে মুখোমুখি দাড় করিয়েছেন। মানুষ চাকরি করে, ভাত খায়, বিয়ে করে, সব নিজের জন্য। ঠিক তেমনি সৃষ্টিকর্তার আদেশ নিষেধ পালন করে নিজের লাভের জন্যেই। আর আপনি যে বলেছেন, “অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন, বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন, ক্ষুধার্ত ব্যাক্তিকে পেট ভরে খাওয়ালেন। একটা লাইব্রেরি করে দিলেন। দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করে দেন। তাদের লেখাপড়ার খরচ দেন। মানুষকে আলোর পথ দেখান।” ধর্ম কি এসব করতে না করছে? কোন ধর্ম গ্রন্থে বলা আাছে যে এসব করা যাবে না? আমাকে দেখান, কোন ধর্মের বই তে এসব কাজ বলে আখ্যা দিয়েছেন।” নিজে যা মনে চায় তাই বললেই হলো?

আপনি বলেছেন “যার কাজ সুন্দর তার সব সুন্দর। কাজ করতে ভয় পাবেন না। অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করবেন। অন্য কেউ কাজে ফাকি দিক, আপনি দিবেন না। অন্যের ক্ষতি করবেন না। সৎ থাকুন। প্রচুর পরিশ্রম করুন। জ্ঞান অর্জন করুন। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই।” ইসলাম এই জিনিস করতে না করছে, এটা আপনারে কে কইছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.