| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম সুর্দশন 'মিনারেল ওযাটার'!
আমাদের ক্লান্তি দেখে দৌড়ে চলে এলেন 'এনার্জি ড্রিংক'!
অথচ আমরা ক'জন স্মৃতিকাতর স্রেফ দেখতে গিয়েছিলাম-
স্মৃতিতে প্রোথিত গ্রাম। নামটাই আছে শুধু জীবননগর!
ওখানে একটা দেশি বড়ই, তার পাশে দেশি পেয়ারা আর কুয়ার পাশে-
বিস্তীর্ণ ছায়া ছড়িয়ে রাখা নেই কামরাঙ্গা গাছ!
যে কুয়ার জল পান করেছি সেখানে গড়ে উঠেছে,
নতুন বেখাপ্পা শক্তপোক্ত বসতবাটি!
জানালা দিয়ে আর দেখার সুযোগ নেই সোনালি ধানের ক্ষেত বা
আরেকটু দূরে নদীর ছায়া বা পাখি সঙ্গীত!
আরো চড়া হলো ক্লান্তির পারদ!
উন্নয়ন অবশ্যই ইতিবাচক তবে-
তথাকথিত উন্নয়নের প্রাবল্যে বিলোপ পেয়েছে সরলতা!
তারা এখন সব জানে এবং এতকিছু জানে যে,
আমরা অনেকেই জানি না তার কিয়দংশ!
গুগল বাবাজি পৌঁছে গেছেন ঘরে-ঘরে অন্দরমহলে!
আমাদের মধ্যে একজন বিচক্ষণ আহাম্মক সর পড়া দুধ পান করতে গিয়ে-
জানলো প্যাকেটজাত দুধে জমে না সর!
গরু নাকি নোংরা করে বাড়িঘর কিন্তু জানিই না কখন যে,
আমরা গড়ে তুলেছি নোংরা গ্রাম!
চাষবাসশূন্য খা খা জমি কেননা প্রবাসে আছেন রেমিট্যান্স ফাইটার!
ফিরে আসার আগে মধ্যাহ্নভোজে গিয়ে টের পেলাম-
আছি শহরের কোলাহলেই!
দূরের কোনো সাপ্তাহিক হাটে কদাচিৎ মেলে বটে নদীর মাছ বা দেশি মুরগি।
তৃপ্তির ভান করে অতৃপ্তি নিয়ে খেলাম বিয়েবাড়ির খাবার!
আসছে বিদেশি ভিডিও কল!
কোল্ড ড্রিঙ্কসের বিষ একপাশে সরিয়ে-
সন্ধ্যার কাছাকাছি কান পেতে শুনতে চাইলাম-
হুক্কাহুয়া বা ডাহুকের অভিমানী গান।
না কোথাও নেই একরত্তি গ্রাম; এখানেও কলরবমূখর কোলাহল।
প্রার্থনাতেও লাগে এখন শীততাপনিয়ন্ত্রক!
যারা যারা আমরা গিয়েছিলাম তারা একপর্যায়ে-
ভুলেই গেলাম এসেছিলাম জীবননগর!
২|
৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:১৩
কালমানব বলেছেন: স্নিগ্ধ, সুন্দর কবিতা, ভাল লাগলো ।
৩|
৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩২
ইসিয়াক বলেছেন: গ্রামগুলো সব শহরে রূপান্তরিত আর গ্রামের মানুষগুলো এখন আর সহজসরল নেই। চারপাশ খুব দ্রুত বদলে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: গ্রাম নিয়ে এখন আর কেউ কবিতা লিখে না । জীবন এখন বড়ো জটিল হয়ে পড়েছে ।