| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১
বড়ো বেশি আধুনিক হতে হতে হয়ে গেছি বন্য আধুনিক!
এটাই এখন জনপ্রিয় আধুনিকতা!
চিনি না বা ভুলে যাই নিজের প্রতিবিম্ব!
একধরনের অদৃশ্য প্রতিযোগিতা-
হানাহানি শেষ পর্যন্ত গিয়ে বিশ্রাম নিচ্ছে মৃত্যুপুরীর অন্দরমহলে!
যেনবা বহুকালের ক্ষুধার্ত মানুষ গিলে খাচ্ছে স্বগোত্র।
বিপুল বিক্রমে পুনরায় শুরুর আগে এ যেনবা ক্ষণকালের ভাতঘুম!
২
এটাই এখন প্রতিষ্ঠিত, প্রচলিত ও জনপ্রিয় নিয়ম-
ঝোঁপ বুঝে মারো কোপ!
এমনই যেসে কোপ যে মাঝেমধ্যে ভ্রম হয়,
বাজারে সাজিয়ে রাখা খাশির মাথা যেনবা নরমুণ্ড!
টপটপ করছে রক্ত ঝরছে;
মানুষ কিনে নিয়ে যাচ্ছে মানুষের মাথা!
সম্ভবত খুব বেশি জনপ্রিয় হয়েছে বা উঠবে মানুষের মাথার খুলির স্যুপ!
৩
আমরা তো বীরের জাতি!
গোপনীয়তা বলে কিছু নেই যা করি তা প্রকাশ্যে!
এতটাই প্রকাশ্যে ও অনুকূলে যে রীতিমতো বাধাহীন
আর হাভাতে ইউটিউবার গোষ্ঠী আপনার কৃতকর্ম ধারণ করবে রসিয়ে রসিয়ে!
সংবাদের আগে পয়দা হয়ে যায় সংবাদ!
আমরা সবই দেখছি- শুনছি- জানছি
এবং অতঃপর টংয়ের দোকানে বসে যাচ্ছে সংসদ অধিবেশন!
©somewhere in net ltd.