| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প এবং অদ্ভুত ও বিচিত্র অঙ্গভঙ্গি দেখে-
নিশ্চুপ হয়ে গেছে খোদ শাখামৃগও!
মূলত এই আয়নায় মানুষ নির্বাক ও বোধবুদ্ধিহীন-
যেনবা বিকারগস্ত! মানুষই তো!
রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত প্রমাণার্থে কে কতটা উচ্চবংশীয় ছাগল!
বলা বাহুল্য 'টিকটক' আসক্ত মানুষ নির্বাক!
বাদ্যের তালে তালে অথবা অপরের ইশারায়-
তাদের যাবতীয় হাস্যকর কারিকুরি!
যে যতটা নিজেকে হাস্যকর প্রমাণে সম্ভব,
সে ততো বড়ো তারকা!
'টিকটক' বাহিনীর মধ্যে নেই কোনোরকম সৃজনশীলতা বা সুকুমারবৃত্তি।
তাদের লালনপালন করেন তাদের গুগলবাবা!
তিনিই নিয়মিত করেন ভরণপোষণ যদি 'টিকটক' হয় ঠিকঠিক!
কিছু কিছু মানুষ থেকেই যায় ঘড়িতে সময় দেখেই যায়;
আর সৌরচুল্লিতে রান্না হচ্ছে নরমাংসের উপাদেয় রেসিপি।
২|
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।
৩|
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
কেউ দেখছে না, কেউ শুনছে না সেই হাহাকার,
কিছু মানুষ শুধু বসেই আছে ,
আর ঘড়িতে সময় দেখেই যায়।
৪|
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫
আলামিন১০৪ বলেছেন: আগেকালে খিস্তি-খেওরের কবিতা জনপ্রিয় ছিল- সেগুলো নিয়ে লিখেন
৫|
২১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি একটা ছাগলের খামার দিতে চাই।
কেমন হবে বলেন তো?
ছাগলেরর মাংসের দাম কেমন ঢাকায়?
এখানে ছাগলের মাংস দুর্লভ।
ভেড়ার মাংস পাওয়া যায়।
৬|
২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি লিখলেন, বুঝি নাই।
৭|
২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৫
নাহল তরকারি বলেছেন: আপনি কবিতাও লিখেন?
৮|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আজ থেকে অনেক বছর আগে প্রথম যখন ব্লগে পোস্ট দিতাম তখন খুব ভালো লাগতো।
এখন আর ভালো লাগে না।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:১৫
কামাল১৮ বলেছেন: পড়লাম।যদিও কবিতা ভালো বুঝিনা।