| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে, শনিবার ৭ নভেম্বর হলো- বিপ্লব ও সংহতি দিবস। অর্থ্যাত মেজর জেনারেল জিয়া ১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্যান্টমেন্টের বাসার বন্দিদশা থেকে মুক্ত হন। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান। এরপর ক্ষমতায় বসেন জিয়া। এরপরের ঘটনা অত্যন্ত নিমর্ম। জিয়ার সাড়ে পাঁচ বছরের শাসনামলে সামরিক আদালতে বিচারে প্রায় ১,১০০ থেকে ১,১৪৩ জনের বেশি সেনা সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছিল। (জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়) আহারে! তারেক সাহেবও কি তার বাবার পথে যাবেন?
সারা বাংলাদেশ থেকে 'গ্রাম পুলিশ' ঢাকায় এসেছে।
গ্রাম পুলিশদের চোখে মুখে আনন্দ। শনিবার ভোর থেকেই ঢাকায় জ্যাম। এর মধ্যে আবার 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে বিএনপির মিটিং মিছিল তো আছেই। জিয়া 'গ্রাম পুলিশ' বাহিনীর প্রতিষ্ঠাতা। যাইহোক, অনেক আশা নিয়ে 'গ্রাম পুলিশ' ঢাকা এসেছে। তারেক জিয়া তাদের মনের আশা পূরন করবে। ১৯৭৬ সালে 'গ্রাম প্রতিরক্ষা বাহিনী' গঠিত হয়। এদের হেড অফিস ঢাকায়। আমার বাসার কাছেই। বর্তমানে এই বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৫৬ লাখ (যার প্রায় অর্ধেক নারী)। এরা দেশের জন্য কাজ করে। গ্রাম পুলিশদের বেতন অনেক কম। তারা বারো মাস মানবেতর জীবনযাপন করে। এবার তারা ভেবেছিলেন, তারেক জিয়া যেহেতু তাদের ডেকে ঢাকা এনেছেন, তাহলে তাদের ভাগ্য ফিরবে। কিন্তু না তারা মন খারাপ করেই ঢাকা ছেড়েছেন। তারেক সাহেব তাদের খুশি করতে পারেনি।
গ্রাম পুলিশ ঢাকা এসে লাভ কি হলো?
এমনকি সেদিন তারেক জিয়া রাস্তা দিয়ে হেটে গেছেন। তার সাথে সেদিন অনেক লোকজন ছিলো। এদিকে জ্যাম লম্বা থেকে লম্বা হয়েছে।আমি অসহায়ের মতো রাস্তার জ্যামে ফাজ্জাকে পাশে নিয়ে গাড়িতে বসে ছিলাম। মেট্রোরেলে ছিলো দেখার মতো ভিড়! হাসিনা কি এক মেট্রোরেল বানাইলো, কোনো দিন বসার জন্য সিট পাই না। আমি আমার গন্তব্যে সময় মতো যেতে পারিনি। আমার মতো বহু মানুষ গন্তব্যে সময় মতো যেতে পারেননি। এমনকি কাজ শেষে সময় মতো বাড়ি ফিরতে পারেনি। যাইহোক, চারপাশ দেখি, আর মেজাজ খারাপ হয়। আমি গেলাম অনুষ্ঠানে। ব্যুফে খাবার। ১০১ টা আইটেম। খাবারের মান ভালো না। আজাইরা খাবার বেশি। গরুর মাংস দেয়নি। লোকজন গরুর মাংস বেশি পছন্দ করে। ৮৫০ টাকা কেজি। আমি জানি এরা ইচ্ছে করেই গরুর মাংস দেরি করে দেয়। ব্যবসায়িক চালাকি। জনপ্রতি ৯৫০ টাকা। আমি খাবার খেলাম না। ইচ্ছেও করছে না। আমি আমাদের আত্মীয়স্বজনকে খাবার বেড়ে দিতে শুরু করলাম।
শেখ হাসিনা দেশে ফিরবেন?
ফেরা উচিৎ? দেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে। এখন তো একজন ইন্দ্রিরা গান্ধী নেই। ইন্দ্রিরা গান্ধীর মতো কেউ একজন থাকলে কোনো সমস্যা ছিলো না। ডিসেম্বর মাসটা কি হতে যাচ্ছে! কি হবে? শেখ হাসিনা হেরে গেলে স্বাধীনতা বিরোধীরা জিতে যাবে। শেখের বেটি কি কোনো অলৌকিক খেলা দেখাবেন? শেখের বেটির বিরুদ্ধে একসাথে বিএনপি, জামাত আর এনসিপি। তবে আশার কথা দেশের মানুষ শেখের বেটির সাথে আছে। আমার বিশ্বাস উনি যখন বলেছেন, দেশে ফিরবেন, সেটা কেউ আটকে রাখতে পারবে না। শেখ হাসিনা কোনো দূর্নীতি করেন নাই। কাউকে হত্যাও করেন নাই। বরং দেশের জন্য উনার অবদান অনেক। এরকম অবদান বেগম জিয়া, এরশাদ বা তারেকও নেই। কাজেই উনার দেশে উনি আসবেন, এটা স্বাভাবিক। আমি ভাই রাজাকারদের ঘৃণা করি। আমার অনুপ্ররনা ১৯৭১। আমি সময় পেলেই আমার কন্যাকে মুক্তিযুদ্ধের গল্প বলি। পদ্মাসেতুর গল্প করি। মেট্রোরেলের গল্প করি।
এদেশের মানুষকে দিয়ে বিশ্বাস নেই।
এরা শেখ মুজিবের বুকের মধ্যে গুলি চালিয়েছে। এরা অনায়াসে শেখ হাসিনার বুকের মধ্যেও গুলি চালাতে পারবে। শেখ হাসিনার উপর বিএনপি আর জামাতের অনেক ক্ষোভ। কিছু নব্য রাজাকারেরও (এনসিপি) অনেক ক্ষোভ। শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করেছেন। ইহা সত্য। তবে, ছাত্রলীগ শুধু বদনাম কুরিয়েছে। আর বদনাম কুরিয়েছে নব্য আওয়ামীলীগার। এরা আওয়ামীলীগে যোগদান করেছে, দূর্নীতি করার জন্যই। শেখ হাসিনা তাদের বিশ্বাস করেছিলো। এবং দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। পদ্মাসেতু যতবার পার হই, আনন্দে চোখ ভিজে ওঠে। মেট্রোরেলে করে মুহুর্তের মধ্যে চলে আসি মতিঝিল থেকে উত্তরা। এলিভেটেড এক্সপ্রেওয়ে'তে মুহুর্তে চলে যাই এয়ারপোর্ট। দেশ স্বাধীন হওয়ার পর এত উন্নয়ন আর কোনো সরকার করতে পারে নাই। জয় বাংলা।
©somewhere in net ltd.