| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অন্ন না জুটলেও জোটে এখন ইন্টারনেট।
যেনবা প্রতিযোগিতামূলক ভাবে নিমগ্ন আবালবৃদ্ধবনিতা!
দূরের মানুষ যতটা কাছে, কাছের মানুষ ততটাই দূরে-
গড়ে উঠেছে এবং জনপ্রিয়তার তুঙ্গে এই নব্য সংস্কৃতি।
আমি কিনা এখনো খুঁজে বেড়াই,
কাগজেকলমে চিঠি লেখার মানুষ!
সামাজিক যোগাযোগ মাধ্যমে,
শুধুমাত্র তথ্যের আদানপ্রদানেই সীমাবদ্ধ নেই-
অসামাজিক মানুষ!
ইন্না-লিল্লাহ থেকে শুভ জন্মদিন চলতে চলতে,
এখন নাকি বন্ধ হয়ে যাচ্ছে বিপনি বিতান!
কী চাই কী নাই- আসলে কিছুই নাই!
সবাই ব্যস্ত মুঠোফোনের পৃথিবীতে জলেস্থলেঅন্তরিক্ষে!
হারিয়ে গেছে বা বিলুপ্তপ্রায় বাক্যালাপ;
নিষিদ্ধ যেনবা ইশারা ভাষা!
বিবিধ কিসিমের চালাচালির মধ্যে নাকি জমে,
উঠেছে চরদখলের লড়াই!
আহারে আ-মরি বাংলা ভাষা!
চালু হয়েছে নতুন ভাষার খেইল!
গুরুচণ্ডালি দোষ এখন একেবারেই নির্দোষ!
প্রয়োজনে নিজেকে উন্মোচন করে কামাও-বাড়াও মুরিদ!
অকাট মূর্খতার মুকুটে যোগ হয়েছে,
নতুন মাল হরেকরকমের ইমোজি!
কথা বলে সময়ক্ষেপনের চেয়ে মেরে দাও ইমোজিসিল!
পোস্ট অফিস বলে কি আছে কোনো অফিস?
কতদিন দেখি না তোমাকে পোস্ট অফিস!
প্রযুক্তির উৎকর্ষতায় শুরু হয়ে গেছে আমার শ্বাসকষ্ট ব্যারাম!
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা আগের চেয়ে ভালো হচ্ছে ।