নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সৃতির চাষবাস

২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বারবেলায় বিনিময় করবো ভেবে সঞ্চয় করেছিলাম কারি কারি স্মৃতি;
অনেকক্ষেত্রে সাফল্যের সাথে বিফল হলেও স্মৃতিচাষবাসে বিস্ময়কর সফল!
কী স্মৃতি চাই আর কী স্মৃতি নাই!
বিনিময় করবো বলেই করিনি এর আগে কখনো বিনিময়।

যখন ঘনিয়ে এলো বিনিময়কাল তখনি টের পেলাম একে একে খসে পড়ছে নক্ষত্র!
কেউ জানেই না বা কারো স্মৃতিতেই নেই কোনো স্মৃতি অন্তর্গত!
যাদের দিনক্ষণ মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম তাদের কিয়দংশ সরে গেছে,
নিরাপদ আস্তানায় আর অধিকাংশই কিনা কিয়দংশের চেয়ে বিচক্ষণ!

কিছু কিছু বিস্মৃত স্মৃতি নিজে নেবো বলেই প্রচলন করতে চেয়েছিলাম বিনিময়প্রথা।
কিন্তু ততটুকু সে গ্রহণে সম্মত যতটুকু তার অনুকূলে!
কোনো একজন প্রত্যুৎপন্নমতিসম্পন্ন বলেছিলেন একদা-
স্মৃতিহীন মানুষ নাকি অমানুষ!
'হৃদয় খুঁড়ে কে আর বেদনা জাগাতে ভালোবাসে?'

কোনটা সত্যি স্মৃতিদি?
শেষ পর্যন্ত তুমিও কি বেমালুম বিস্মৃত হয়েছো স্মৃতি, স্মৃতিদি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.