নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

২৪/৭

২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী মেঘ,
কেননা বিশেষভাবে যুক্ত ছিলো প্রাপ্তি সম্ভাবনা।
এমন কখনো হয়নি বসে আছে- পানপাত্রশূন্য!

ঝড়ের পরই বদলে যেতে শুরু করলো-
যারা এতকাল নিজেদের উৎসর্গ করেছে বলে,
বলাবলি করতো- বীভৎসরকম!
অতি আনুগত্য ও প্রেমে বিভ্রান্ত হয়ে-
বরণ করেছিলাম অন্ধত্ব।

যারা যারা ছিলো আমিষাক্ত তাদেরও করে দিয়েছি মনফুর্তিপূর্তি!
বড়ো বেশি উন্মুক্ত করে দিয়েছিলাম সাদা খাতা!
একবারও মনে হয়নি গোপনে গোপনে তৈরি হচ্ছে হত্যার পাণ্ডুলিপি।

যে সময় থেকে খরাকালের সাথে বোঝাপড়া হতে শুরু করলো,
তখনি আকস্মিক পাল্টে গেলো নিত্যাভাস!
ভিজিয়ে দিয়ে যারা কৌশলে আত্মগোপনে, অপেক্ষা করছি-
অপঘাত এসে জানাবে সুসংবাদ!
২৪/৭ খোলা থাকে ফুলের দোকান!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.