| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেকের পাড়ে হাটতে মজাই আলাদা। তার থেকে বেশি মজা পরিবেশ টা উপভোগ করতে। বাজে একটা রেকর্ড এখন ও টিকে আছে আমার। আর সেটা হলো, আমি যে রাস্তা পার হবার চেস্টা করবো ট্রাফিক পুলিশ সেই রাস্তা উন্মুক্ত করবে তৎক্ষণাৎ। রাস্তা পার হলে হলে জ্যামের সৃস্টি করে নিতে হয় এ জন্য। মেজাজ শুরুতেই বিগড়ে যায়। কিন্তু ধানমন্ডি লেকের পরিবেশ সজীবতার সাথে যেন বাড়তি কিছু উপহার দেয়। আর আজকের স্পেশালিটি তো কখনই ভুলবো না। মেয়েটা জোর ক্লাস ফাইভে পড়ে। একবোতল পানি নিয়ে সমগ্র দর্শকের মন জয় করে নিলো। বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বোতলে ভরা পানি নিয়ে চালিয়ে যাচ্ছে তার চিত্রকল্প। এক কথায়, দ্যা বেস্ট গিফট ফর মি আই রিসিভড এভার ধানমন্ডি ৩২ নং রোড। এখনও ভালো লাগছে। অতঃপর একটা থিওরী আবিষ্কার করলাম," পৃথিবী জয় করতে একবোতল পানিই যথেষ্ঠ।"
©somewhere in net ltd.