| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএফ নিয়ে ধানমন্ডি লেকে ঘুরতে গেছি আর পকেটে মাত্র ১৪৫ টাকা। রবিন্দ্রসরোবরে বসে আছি কিন্তু টেনশন নেই। জিএফ কে ১৪৫ এর মধ্যে খাইয়ে ৩০ টাকা কিভাবে বাচাতে হয় সে প্লান অনেক আগে থেকে জানা কারন খাওয়াবো তো আমি। দাম বেশি হলেই সেইটা ভালো লাগে বলে দেবো জিএফ তো আর একা খেতে পারবে না। যাইহোক, জিএফরে বললাম কি খাবে বলো সাথে সাথে পাল্টা জবাব আমি না, তুমি কি খাবে বলো আজ আমি তোমাকে খেতে দেবো। জিএফ এর মুখে এমন কথা শুনে স্ট্রোক স্ট্রোক ভাব। কয় কি?? এত্তদিন আমার বাপের ভান্ডার পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলো সে নাকি আজ একদিনের জন্য ভান্ডার ভরবার দায়িত্ব নিবে। যাই হোক, মনে মনে এতদিন যে চাপা রাগ ছিলো সব বিস্ফোরিত করে ফেললাম। খাবারের মেনু লিস্ট তো না যেনো পরিসংখ্যানের খাতা। ইচ্ছে মতো অর্ডার করলাম আর পেট ভরে খেতে খেতে এমন অবস্থা হলো যেনো নিশ্বাসে বাতাস ঢুকারই যাইগা নেই। হোয়াট এ ফিলিংস্ !!!!
খাওয়া শেষে জিএফ আমার দিকে একঝুড়ি ভালোবাসার দৃস্টিতে প্রেমাতুর চোখে তাকিয়ে। একমুহুর্তের জন্য যেন কাল্পনিক রোমান্সে হারিয়ে গেলাম। হাত ধরে টানায় হটাত সম্ভিত ফিরে পেলাম। আমার চোখের দিকে তাকিয়ে মায়াবি কন্ঠে শুনালো তোমাকে খাওয়াতে পেরে আজ আমার খুব ভালো লাগছে। যাও বিলটা দিয়ে আসো।
পরেরটুকু ইতিহাস আর ইতিহাসের_সাক্ষী_আমি। কারন বিল ছিলো ৬৮০ টাকা।
উৎসঃ আমার ফেবু পোস্ট
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
রাজপায়রা বলেছেন: ভাইয়ের আবার কি হলো?
২|
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনার জিবনতো স্বার্থক , এমন ধরা কয়জনে খায়।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬
রাজপায়রা বলেছেন:
আমিও তাই ভাবছিলাম তখন।
৩|
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮
রঙ্গীন ঘুড়ি বলেছেন: আসলেই জীবন বিচিত্র রকম সুন্দর রে ভাই। ![]()
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮
রাজপায়রা বলেছেন:
হ রে বাই
৪|
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
গেম চেঞ্জার বলেছেন: এইসব পিরিতি কেবল হাবারাই করে। এগুলো প্রেম না ছাই। তারচেয়ে একটা ডল কিনে পাগলামো করাও ভাল।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
রাজপায়রা বলেছেন: ডল কিনলে তো গেম চেঞ্জার হইয়া যাইবো বাই
৫|
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
অশ্রুকারিগর বলেছেন: এইরকম ভালোবাসা খেতা দিয়া যাইত্তা ধইরা ভোঁতা দাও দিয়া কোপায়া মাইরা ফালান ! ![]()
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
রাজপায়রা বলেছেন:
দোয়া কইরেন
৬|
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
বিসকুট পাগলা বলেছেন: আহ কি পিরিত!!! লাইলি মজনু রে ত হারায়া দিলেন।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
রাজপায়রা বলেছেন: হ ভাই। আপনাগো দোয়ায় । ![]()
৭|
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
আরণ্যক রাখাল বলেছেন: ডল কিনলে তো গেম হইয়া যাইব ভাই! চরম হিউমার আপনার
আপনার জিএফকে আমার ভালবাসা জানায়েন আর আপনার জন্য একরাশ করুণা, সিমপ্যাথি
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
রাজপায়রা বলেছেন: জি এফ জুটলে অবশ্যই জানাবো বস। ![]()
৮|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
আজাদ মোল্লা বলেছেন: ধরাটা যা খেলেন , অনেক হেসেছি ,
হা হা হা হা ,
অনেক ভালো লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭
রাজপায়রা বলেছেন:
কেউ ধরা খায় কেউ মজা পায়। তবে আমার গি এফ এর আচরন আপনাকে হাসিয়েছে সুতরাং আমার প্রেম সার্থক
৯|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
বাংলার জামিনদার বলেছেন: এইভাবে গোল খাইতেও অনেক মজা রে ভাই।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
রাজপায়রা বলেছেন:
আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
রাজাকারের কন্ঠস্বর বলেছেন: