নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য আবাসন

রিহ্যাব

Preamble: Urbanization is an outcome of both population growth and rural-urban migration. As urbanization increases, more and more people are becoming city dwellers. Bangladesh is not any exception to that picture. The ever-increasing urban population is catering an increasing demand for shelter. The right of shelter is a fundamental right, which is ensured by both UN declaration and the constitution of Bangladesh. But it is very difficult on the part of the government of Bangladesh alone to ensure housing for all. Here comes the need of private sector real estate development.

রিহ্যাব › বিস্তারিত পোস্টঃ

রিহ্যাব এর হাউজিং ফেয়ার-রশিদ বাবু

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

মানুষের সাথে মানুষের মিলনের অবারিত প্রান্তর হচ্ছে মেলা। পৃথিবীব্যাপী স্থান-কাল-ঋতু ভেদে নানা ধরনে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশেও হয়ে থাকে হরেক রকম মেলা। মেলা মানেই মিলন-বন্ধন আর উৎসব। তবে গ্রাম বাংলায় পণ্য বিকিকিনির স্থানই সাধারণত মেলা হিসেবে পরিচিত। বাংলাদেশে এমনই এক মেলার আয়োজন করে থাকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এই মেলায় পণ্য হিসেবে থাকে মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপাদান ফ্ল্যাট আর প্লট।

ঋতুর বৈচিত্র্যতায় গরমকালে অনুষ্ঠিত হয়ে থাকে রিহ্যাব সামার ফেয়ার আর শীত কালে রিহ্যাব উইন্টার ফেয়ার। বন্দরনগরী চট্টগ্রামের ক্রেতাদের কথা মাথায় রেখে সেখানেও অনুষ্টিত হয় রিহ্যাব ফেয়ার। শুধু দেশেই নয় প্রবাসীদের জন্য দেশের বাহিরেও ফেয়ারের আয়োজন করে রিহ্যাব।

নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা। একই সাথে এক ছাদের নিচে অনেক গুলো প্রতিষ্ঠান তাদের পণ্য ফ্ল্যাট বা প্লট নিয়ে হাজির হওয়ায় ক্রেতারা সহজেই যাচাই করতে পারেন দরদাম এবং খুঁজে নিতে পারে তাদের সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট। মেলায় এক সাথে অনেকগুলো ক্রেতা পাওয়ায় বিক্রেতারও দিয়ে থাকেন নানা রকম ছাড়।

২০০১ সালে শীতকালে প্রথম ফেয়ারের আয়োজন করে রিহ্যাব। এরপর থেকে ঢাকায় এ পর্যন্ত ১৪ টি উইন্টার ফেয়ার সম্পন্ন হয়েছে। রিহ্যাব সামার ফেয়ারের যাত্রা শুরু হয় ২০০৭ সাল থেকে। সর্বশেষ রিহ্যাব সামার ফেয়ার ছিল রিহ্যাবের ৮ম আয়োজন। চট্টগ্রামে ৮ টি ফেয়ার সফল ভাবে সম্পন্ন করেছে রিহ্যাব।

এছাড়াও রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালীর রোম, কানাডা এবং সিডনীতে ১টি করে “রিহ্যাব হাউজিং ফেয়ার” সফল ভাবে সম্পন্ন হয়েছে। এই সকল ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা তাদের যেমন আবাসিক সমস্যা সমাধানের পথ খুজে পেয়েছে, আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করছে রিহ্যাব ফেয়ার।

আবাসন সমস্যা সমাধানে দুই দশকেরও বেশি সময় ধরে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ। রিহ্যাব সদস্যদের প্রথম ও প্রধান উদ্দেশ্যই হচ্ছে একটি পরিকল্পিত নগর গড়ে তোলা। শহরমূখী মানুষের জীবন ও জীবিকার প্রয়োজন মেটাতে রাজধানী ঢাকা সহ সারা দেশে রিহ্যাবের ১১১৩ টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে একটি পরিকল্পিত নগর নির্মাণের জন্য। রিহ্যাবের প্রথম দিকের মেলাগুলোতে শুধু নির্মাণকারী এবং ল্যান্ড ডেভেলপাররা অংশ নিলেও সম্প্রতি কয়েকটি মেলায় অংশ নিয়েছে বিল্ডিং তৈরির সাথে সংশিষ্ট কয়েকটি প্রতিষ্টান। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়ে ক্রেতাদের ঋণ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

এ বছর উইন্টার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর। ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৫ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.