নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ

যত্নহীন রবি

আমার সম্পর্কে বলার মত বিশেষ কিছুই নাই । রবিউল হোসেন চৌধুরী নামের এই আমি চাটগাঁ থাকি, Graduation করছি। অনেক আজাইরা চিন্তা করি, নিজেকে ভূলে থাকার চেষ্টা করি ,এই আর কি............

যত্নহীন রবি › বিস্তারিত পোস্টঃ

টিউশন যারা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য কিছু বিশেষ তরিকা

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪০

আগে একটু আজাইরা ভূমিকা দিয়ে নিই ।

যদি কোন জরিপ করা হয় তাহলে আমাদের শিক্ষক-ছাত্রের সংখ্যা কাছাকাছি হতে পারে । অনার্স-মাষ্টার্স লিভেলে যত ছাত্র অলমোষ্ট সবাই কোন না কোন ভাবে শিক্ষক । এতে করে তারা যেমন আর্থিক ভাবে নিজের সচ্ছল থাকছে , পকেট খরচর জন্য পর মুখাপেক্ষী হতে হয় না তেমনি একটি বিশেষ অংশ জ্ঞান লাভের সুযোগ পাচ্ছে সহজেই । । তবে টিউশন করে ভোগান্তিতে পড়তে হয় অনেক সময় । তন্মোধ্যে নিজের ব্যক্তিসত্তা ও সামাজিক অবস্থান অনেক সময় দুর্বল হয়ে যায় ।

তাই টিউশন করার সময় বেশকিছু ব্যাপারে সচেতন হওয়া উচিত । নিজের অভিজ্ঞতার আলোকে কিছু অবশ্য পালনীয় ও লক্ষণীয় বিষয় তুলে ধরছি , মিলিয়ে নিন আপনি কোন কোন বিষয়ে ভোগন্তিতে পড়েছেন আর এখনো না পড়লে এগুলো ভবিষ্যের জন্য তরিকা ।



১। টিউশনে জয়িন করার আগে সম্মানির বিষয়ে নিশ্চিত হউন । নিজের যোগ্যতা অনুসারে প্রাপ্য না মিললে না পড়ানো ভাল কারণ এতে করে আপনার আন্তরিকতার অভাব ঘটতে পারে । বিশেষ প্রয়োজনে বিষয়টি শিথিল যোগ্য ।



২। পারদপক্ষে নিকট আত্নীয় ও ঘনিষ্ট জনের ছেলে-মেয়ে,ভাই-বোন না পড়ানো ভাল । এতে উভয়পক্ষ অসন্তুষ্টতায় ভূগতে পারে ।( টাকা না দিলে কিছু বলতেও পারবেন না ):P:P /:)/:)



৩। টিউশন করতে গেলে আগেই বলে রাখুন আপনাকে কিছু খেতে না দিতে । অনেক অবিভাবক শিক্ষকদের খাইয়ে অনধিকার চর্চা করে । তারা অনেকে মামার বাড়ির কিছু আবদার নিয়ে আসে । তবে নিষেধ করার পরও নাস্তা সামনে আনলে ফরমালিটি মেইনটেইন করুন ।:):) :):)



৪।বেতন বকেয়ার ক্ষেত্রে প্রথম মাস ধৈর্য্য ধরুন কিন্তু দ্বিতীয় মাসে সরাসরি কৌশলে বলে দিন ।:|: X(X(



৫।মেয়ে স্টুডেণ্ট পড়ানোর ক্ষেত্রে পারসোনাল রুম ব্যবহার করবেন না । ড্রয়িং রুম কিংবা উন্মোক্ত চলাচলের সুবিধা আছে এমন রুম ব্যবহার করুন । নিজেও নিরাপদ থাকুন এবং ছাত্রীকে ও নিরাপদ রাখুন ।B-)B-) B-)B-)



৬। অষ্টম-দশম শ্রেণী মেয়েদের সাথে ব্যবহারের সময় শিক্ষক সুলভ আচরন বজায় রাখুন । এই বয়সীরা খুব ইমোশনাল হয় । একটু উনিশ বিশ আপনাকে প্রেম ঘটিত বিষয়ে বিপদে ফেলতে পারে । এছাড়া এই বয়সের ছাত্রীরা ভাইয়া ডাকতে চাইল প্রশ্রয় দিবেন না । ( দিলে আপনার মতলব সাংঘাতিক ););););)



৭।অনেককে দেখা যায় ছেলেদের মারধর করে পড়ায় । আমি বিষয়টিকে মোটেও সমর্থন করি না । তবে বেশী আদর করেও পড়াতে বলছি না। :|



৮।স্টুডেন্টের সামনে অবিভাবক বা অতিথি উপস্তিত থাকলে একটু নার্ভাস লাগলে না পড়িয়ে পড়া লিখতে দিন ।

:P:P:P



৯। ঘড়ি ধরে পড়াবেন না । আপনি যে সম্মানি নিচ্ছেন তা ঐ অবিভাবকের কষ্টের টাকা তাই উপকারের চেষ্টায় ব্যস্ত থাকুন । বর্তমানে অনেক অবিভাবকে মুখে শুনেছি ভার্সিটির ছেলে দিন গুনে টাকা নেয় পড়ায় না ।X(X(




১০। অনেক গুলো টিউশনি করবেন না । এতে আপনার নিজের পড়াশুনার এবং ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে । মনে রাখবেন টিউশনের মাধ্যমে ইনস্ট্যান্ট কিছু অর্থ পাবেন এবং কিছুটা বেসিক জ্ঞান সঞ্চয় হবে , এর ভবিষ্যত কোন সার্টিফিকেট কিংবা দীর্ঘমেয়াদী সুফল নেই ।











স্যার আপনাদের অনেক ধন্যবাদ । :):):)

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৩

আশিকুর রহমান অমিত বলেছেন: টিউশানীও করাব নাহ

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০০

যত্নহীন রবি বলেছেন: :P :P

২| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: এগুলা আমি জানি

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০০

যত্নহীন রবি বলেছেন: জ্বি স্যার ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৮

বঙ্কিমচন্দ্র বলেছেন: ভাই একটা টিউশানী দেন।
ঝামেলায় আছি .............

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০১

যত্নহীন রবি বলেছেন: টিউশনি চাহিয়া লজ্জা দিবেন না ।

৪| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৮

পিকরিক এসিড বলেছেন: পোস্টে প্লাস। :)

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৪

যত্নহীন রবি বলেছেন: ধইন্যাবাদ ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৮

আরিফ্ ৯১ বলেছেন: টিউশনের মাধ্যমে ইনস্ট্যান্ট কিছু অর্থ পাবেন এবং কিছুটা বেসিক জ্ঞান সঞ্চয় হবে , এর ভবিষ্যত কোন সার্টিফিকেট কিংবা দীর্ঘমেয়াদী সুফল নেই ।

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৬

যত্নহীন রবি বলেছেন: আছে কি ??

৬| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১১

ধূসরধ্রুব বলেছেন: ভাই ক্লাশ সিক্সের মেয়েও এখন আর ফাকা থাকে না । ওরাও ইমোশোনাল

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৫

যত্নহীন রবি বলেছেন: ভাইজান কি ভুক্তভোগী ??? =p~ =p~ =p~

৭| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার লেখা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। ঢাকায় এসে প্রথম২/৩ বছর অনেক টিউশনি করিয়েছি। আমার অবশ্য বেশির ভাগই ছিল ছাত্রী :)

এই পোষ্টে যোগ করার মত আরো অনেক পয়েন্ট আছে, এখন একটা বলছি
***
যে বাসায় পড়াতে যাবেন সেখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে যাবেন।
কখনো না জানিয়ে হুট করে অন্য সময়ে গিয়ে টিউশনির বাসায় দরজা / কলিং বেল টিপবেন না। তাহলে ভিতর থেকে দরজা না খুলেই উত্তর আসতে পারে - "এখন মাফ করেন, অন্যদিকে যান ;)

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৯

যত্নহীন রবি বলেছেন: ছাত্রী ছিল ,,ব্যাপার কি ভাই ?? =p~ =p~

"এখন মাফ করেন, অন্যদিকে যান"


বিয়াপক মজা পাইলাম । :D :D :D

৮| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৬

অনিমেষ হৃদয় বলেছেন: ভাই, বনানী-গুলশান-মহাখালী এলাকায় একটা টিউশনি খুব দরকার... ইংলিশ মিডিয়াম হলে ভাল হয়!! কেউ হেল্প করতে পারলে আওয়াজ দিয়েন... :| :|

০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৮

যত্নহীন রবি বলেছেন: আমি চট্টগ্রাম থাকি । সো...............।

৯| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৬

করাত বলেছেন: amar student pore na...tar khali ektai chesta amake question kore atkano... hsc er student...boroi bipode asi.

০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১

যত্নহীন রবি বলেছেন: খাইছে.............. :-B :-B

১০| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৭

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: বঙ্কিমচন্দ্র বলেছেন: ভাই একটা টিউশানী দেন।
ঝামেলায় আছি .............
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০১

লেখক বলেছেন: টিউশনি চাহিয়া লজ্জা দিবেন না ।

=p~ =p~ B-)

০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১

যত্নহীন রবি বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১| ০৭ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৩৩

যখন ভালবাসলাম বলেছেন: ভালো লাগল ;) ;) ;)

০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৫

যত্নহীন রবি বলেছেন: যখন ভালবাসলেন তখন ধইন্যাবাদ ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭

চশমখোর বলেছেন: টিউশনি করতে মনচায় না তারপরও বাধ্য হয়ে করতে হয়। /:) /:)

১৩| ০৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: ১০নং টা ভাল হইছে। বেশি। অনেকেই হাতে টাকা আসার সাথে সাথে টাকার মায়ায় জড়িয়ে নিজের পড়াশোনা টা আর ঠিকমত না করে টিউশনি করে।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৭

তারেকমামু বলেছেন: ৬। অষ্টম-দশম শ্রেণী মেয়েদের সাথে ব্যবহারের সময় শিক্ষক সুলভ আচরন বজায় রাখুন । এই বয়সীরা খুব ইমোশনাল হয় । একটু উনিশ বিশ আপনাকে প্রেম ঘটিত বিষয়ে বিপদে ফেলতে পারে । এছাড়া এই বয়সের ছাত্রীরা ভাইয়া ডাকতে চাইল প্রশ্রয় দিবেন না । ( দিলে আপনার মতলব সাংঘাতিক ););

B:-/ B:-/ B:-/ B:-/

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২

মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: Amaro onek help hobe

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৪

সত্যাশ্রয়ী বলেছেন:
চমৎকার উপদেশ। টিউশনি করানোর দিন গুলো মনে পড়ে গেল।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২

মো.আব্দুল কাদের বলেছেন: স্যার আপনাকে ধন্যবাদ
চমৎকার উপদেশ

You are a university student? Looking for a part time job such as a tuition? But still not found. Do you want to get a tuition at home? A platform that we've prepared for you. Where you can easily get your desired tuition to full free.
http://hometutorjobs.com/

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

দেশ টিউটর বলেছেন: ধন্যবাদ এমন একটি আর্টিকেল লেখার জন্য |
পড়াশোনার পাশাপাশি আয় করার জন্য টিউশন একটি উত্তম মাধ্যম আর টিউশন পাওয়ার জন্য এখন ভিজিট করুন দেশ টিউটর ডট কম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.