| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
িরজুওয়ান
আমার ঘর এ ঢুকছে জোছনা, হাত বারিয়ে ধরতে চাই, আমার হাত ভরতি চাঁদের আলো, ধরতে গেলেই নাই।
বলেছেনঃ
ঠাণ্ডা,জ্বর কে আমি খুব সহজেই ইটস ওভার বলে দিতে পারি কিন্ত তোমাকে আমি ইটস ওভার মুখে বলাতো দুরের কথা কল্পনাও করতে পারি না কারন আমি তোমাকে তিন বছর তিন মাস ছয় দিন ধরে মনের গহীনে অতি যত্ন করে লালন করে চলেছি...বরং ধিরে ধিরে বেড়েই চলেছে তোমার প্রতি আমার ভালোবাসা আর তাইতো অপেক্ষার প্রহর গুনা-
অপেক্ষাঃ মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। মানুষ “অপেক্ষা” নামক শব্দটা খুব একটা পছন্দ করে না। তারপরও তাকে সবসময় অপেক্ষা করতে হয়। জন্মের জন্য অপেক্ষা, মূত্যুর জন্য অপেক্ষা, মুক্তির জন্য অপেক্ষা, ঘৃণার জন্য অপেক্ষা, বৃষ্টির জন্য অপেক্ষা, রোদের জন্য অপেক্ষা, হরতালের জন্য অপেক্ষা, মহাসেনের জন্য অপেক্ষা (কি বলছি আবুল তাবুল-কন্ট্রোল,কন্ট্রোল) ফোনের জন্য অপেক্ষা, মিস কল পাওয়ার জন্য অপেক্ষা, এবং ভালোবাসার জন্য অপেক্ষা। আমি আছি ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায়...
যদি এক কথায় বলি-হিউম্যান লাইফ ইজ এ লাইফ অফ ওয়েটিং...।।
আর আমি জানি আমার এই অপেক্ষা আমাকে মৃত্যুর কাছা কাছি নিয়ে যাবে তারপর ও... সর্বোপরি আমি সেই অপেক্ষায় আছি এবং থাকবো আজীবন...কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যাথা দেখে নিবো আমি এর শেষ ....।।
পুনশ্চ১। আমি তোমাকে চাই কল্পনাতে নয়, বাস্তবে...।।
পুনশ্চ২। আমি তোমাকে চাই ছলনাতে নয়, ভালোবাসায়...।।
পুনশ্চ৩। আমি তোমাকে চাই আমার মত করে নয়, তোমার মত করে...।।
পুনশ্চ৪। আমি তোমাকে চাই খনিকের জন্য নয়, চিরদিনের জন্য...।।
শেষের কথাঃ
যদি মন কাঁদে
তুমি চলে এসো...চলে এসো......
এক বর্ষায়............
কৃতজ্ঞতা স্বীকারঃ হুমায়ান আহমেদ, শাওন, এবং তপু...।।
বিঃ দ্রঃ
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১
কালোপরী বলেছেন: আচ্ছা