নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু অর্থহীন

ছকভেঙ্গে বেরিয়ে মুক্ত চিত্ত

রিয়াজবি

বিষন্নতায় আমি একা। নিঃসঙ্গ জগতের একা যাত্রী। শূন্যে মিলিয়ে যাব অর্থহীন জীবনকে পিছনে ফেলে।

রিয়াজবি › বিস্তারিত পোস্টঃ

উত্তম কুমার : বাংলা সিনেমার এক মহা নায়ক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৩

বাংলা সিনেমার এক মহানায়ক উত্তম কুমার। যার অভিনয়ে মুগ্ধ হয়ে বাংলার আপামর সিনেমা জগত। ক্ষণজন্মা এই নায়ক ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। জীবদ্দশায় বাংলার এ মহা নায়ক নিজের অভিনয় দক্ষতাগুণে বাংলা চলচ্চিত্রকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

১৯৪৮ সালে নিতীন বোস পরিচালিত ‘দৃষ্টিদান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন উত্তম কুমার। প্রথম ছবিতেই তার নান্দনিক অভিনয় নজর কাড়ে সবার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ মহা নায়ককে। একে একে তিনি অভিনয় করেছেন প্রায় ১২০টি ছবিতে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নায়ক’, চিরিয়াখানা’, ‘সাগরিকা’, ‘নিশীপদ্ম’, ‘ছদ্মবেশী’, ‘স্ত্রী’, ‘বনপলাশীর পদাবলী’, ‘অমানুষ’, ‘আমি সে ও সখা’, ‘মৌচাক’, ‘সন্ন্যাসী রাজা’, ‘আনন্দ আশ্রম’, ‘ওগো বধূ সুন্দরী’ প্রভৃতি।

উত্তম কুমার আরেক কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে জুটিবেঁধে অনেক হিট-সুপারহিট চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে উত্তম-সুচিত্রা জুটি এখনও সর্বকালের শ্রেষ্ঠ জুটি হিসেবে বিবেচিত।

চলচ্চিত্রে আসার আগে মহা এ নায়কের নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। চলচ্চিত্রে এসে নাম বদল করে রাখা হয় উত্তম কুমার।

উল্লেখ্য, ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন বাংলার এ মহা নায়ক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.