নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা চিরন্তন।

রেজওয়ান আফরোজ রেজু

রেজওয়ান আফরোজ রেজু › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় বোমারু মোবাইল প্লান

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

সবকিছু ডিজিটাল হলে ভাল লাগে না। কিছু জিনিস এনালগ থাকা ভাল।আমি অন্তত পুরাতনকে আকড়ে থাকতে ভালবাসি।আমেরিকায় এতদিনে সেই রকম একটা মোবাইল প্লান পেলাম।যেখানে সবাই সুনিদিষ্ট নূন্যতম চা্র্য দিয়ে যতখুশি কথা ও এসএমএস করতে পারে সেখানে আমার এই এনালগ বোমারু প্লানে প্রতি মিনিট ফোন করলেও টাকা দিতে হয় আবার ফোন রিসিভ করলেও টাকা দিতে হয়।আরও মজার বিষয় হল এক মিনিট ফোন করলে যা তার দ্বিগুন একটা এসএমএস খরচ।শুধু তাই না কেউ আমারে এসএমএস করলেও আমার ডলার কমে যায়।জয়তু আমার বোমারু প্লান।শেখ হাসিনা সারা বাংলার মানুষরে ডিজিটাল বানাইতে পারলেও আমারে পারবে না।আর তাইজন্যে এই আমেরিকায় এসেও আমার মোম জ্বালিয়ে রবীন্দ্র সংগীত শোনা বন্ধ হয়নি। বন্ধ হয়নি হারিকেন জ্বালিয়ে পড়ালেখা ।আমার প্রফেসর ক্যথিলিন লরেন্সের মত আমিও বলতে ভালবাসি 'আই অ্যাম এ ওল্ড ফ্যাশন গাই।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.