| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক ইউজ করি প্রায়ে ৫ বছর। কোনও সময় ফেসবুক জাতিয় কোনও ঝামেলায়ে পরি নাই।কিন্তু এইবার প্রথম বারের মত পরলাম।কলেজে এক্সাম থাকার কারনে গত ৪ দিন ছিলাম বন্ধুদের হোস্টেলে গ্রুপ স্টাডি করার জন্য।হঠাৎ দুপুর ১২ টা থেকে এক নাগারে ফোন আসা শুরু করল। একদম একটানা। কথা বলার সময়ও ওয়েটিং থাকতো কেউ কেউ।বুঝলাম না আসলে কি হচ্ছে।একটা ফোন রাখতে না রাখতে আর একটা ফোন।কেউ হ্যালো বলে রেখে দেয়,কেউ বলে কে ভাই ,কেউ বলে এইটা কোন জায়েগা,কেউবা কোনও কথা না বলেই কল কেটে দেয়। তেমনি একজন ফোন দেয়া লোক কে অনেক রেকয়েস্ত করে বললাম যে ভাই প্লিজ বলেন আমি কি করছি যে আপনারা একটানা ঘণ্টার পড় ঘণ্টা আমারে ফোন দিয়েই যাচ্ছেন, তিনি বললেন তিনি নাকি আমার নাম্বার ফেসবুক এ একটা পেজ এ পেয়েছেন।বল্লাম কি নাম? তিনি একটা পেজ এর নাম বল্লেন,শুনে আর বুঝতে বাকি রইল না যে আসলে কেন আমার নাম্বার এ এত ফোন আসছে।এর পড়ে আরও অনেককে রিকোয়েস্ট করে জিজ্ঞেশ করে জানতে পারলাম যে তারাও আমার নাম্বার পেয়েছে ফেসবুক এর পেজ থেকে,তবে সেটা অন্য পেজ।কাল বাসায়ে এসে ঐ পেজ গুলা খুঁজে পেলাম। সর্বমোট ৩ টা পেজে আমার নাম্বার ৩ টা আলাদা মেয়ের পিকচার দিয়ে কল করতে বলা হয়েছে।এই পেজ গুলার এক একটার লাইক এবার ২৩-৫৫ হাজারের মত,যা কিনা অনেকে শেয়ারও করেছে।
মানুশকে বিরক্ত করার এর থেকে ভালো উপায় আর হতে পারে না,দিন নাই রাত নাই, একটানা ফোন,আর একটা কথা বুঝতে পারলাম আর টা হল বাংলাদেশের মানুষের মনে হয় মাইয়া মানুষের আকাল পরছে,আর টা না হলে ৩ টা মেয়ের জন্য হাজার দুয়েক ফোন!!!!আজ গত ৪ দিন যাবত একটানা ফোন আসছে। আমিও মোটামুটি অভ্যস্থ হয়ে গেছি।আমার ফোন নাম্বার আমি অফ তো করবই না, বিকজ ইট ইজ ইম্পসিবল।তাতে যতই ফোন আসুক...
©somewhere in net ltd.