নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবের ব্লু-প্রিন্ট যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপেক্ষায়!

২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:১৩


আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বলে যাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়,তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তার নমুনা দেখলে মাঝে মাঝে মনে হয়,মূর্খতার ও বোধহয় একটা সর্বোচ্চ সীমা থাকা উচিত৷

শেখ হাসিনা আসবেন! কিন্তু কীভাবে আসবেন? গত দুই বছরে এই প্রশ্নের উত্তরে কত রকমের গল্পই না শুনলাম!

কখনো বলেছে,দোভালরা তাঁকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে আবার ভারতে ফিরে যাবে। কখনো সীমান্তের পরিস্থিতি দেখিয়ে বিজয়ের আগাম ঘোষণা দিয়েছে। কখনো বর্ডার ভিজিট,কখনো বিদেশি শক্তির গোপন পরিকল্পনা ও নতুন নতুন থিওরি।

আজকে আবার ঘোষণা দিলো,১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়। শুধু তাই নয়, দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ চেয়েছেন তাঁর মুখপাত্র!

যে নেত্রীকে আপনারা বিদেশি গোয়েন্দাদের সহায়তায় ক্ষমতায় পুনর্বাসনের গল্প শুনিয়ে আসছেন, সেই নেত্রীই এখন বাংলাদেশের সরকারের কাছে নিজের দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা চাচ্ছেন।

এতদিনের দোভাল থিওরি তাহলে গেল কোথায়? বিদেশি শক্তি তাঁকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার কথা ছিল না? নাকি শেষ পর্যন্ত বিপ্লবের সব পরিকল্পনা এসে ঠেকেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে?

আরেকটা বিষয় মনে করিয়ে দিই,শেখ হাসিনা এখন কোনো রাষ্ট্রীয় সফরে দেশে ফিরতে চাওয়া সাবেক প্রধানমন্ত্রী নন। তিনি ক্ষমতাচ্যুত, ভারতে অবস্থানরত একজন পলাতক আসামি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের দমন পীড়নে সর্বোচ্চ ১,৪০০ মানুষ নিহত হয়েছেন,অন্য হিসেব গুলা সাইডে রাখলাম।

এখন প্রশ্ন হলো, তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার পর নতুন করে কাগজপত্র চাওয়া, আইনজীবীর মাধ্যমে দূতাবাসে আবেদন, এমনকি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমানের অনুরোধ,এতসব নাটকীয়তার প্রয়োজন কেন?

যদি সবকিছু এতই স্বাভাবিক হয়, তাহলে নিয়মতান্ত্রিক প্রত্যর্পণ প্রক্রিয়ার মুখোমুখি হতে আপত্তি কোথায়?

একজন খু/নি পলাতক সাবেক শাসকের দেশে ফেরার ইচ্ছাকে আপনারা বিপ্লবের প্রত্যাবর্তন বলে প্রচার করছেন, অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার,আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাঁকে ফেরানোর প্রশ্ন নেই।

আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা এখনো ফেসবুকের কল্পনার বাংলাদেশে বসবাস করেন,কখনো ফিলিপিনো ভিডিও,হংকং সহ চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের ভিডিও দিয়েও আওয়ামিলীগের সংগ্রাম বলে চালাচ্ছেন।

বাস্তবতা হল,বাংলাদেশে আপনাদের নেত্রীর বিরুদ্ধে আদালতের রায় আছে,প্রত্যর্পণের প্রশ্ন আছে,আর ২০২৪ সালের হত্যাযজ্ঞের বিচার ও জবাবদিহির প্রশ্ন আছে।

আর যারা গত আড়াই বছর ধরে ফেসবুকে ঘেউ ঘেউ করছেন, মানুষকে হত্যার হুমকি দিচ্ছেন, প্রতিশোধের তালিকা প্রকাশ করছেন, বিভিন্নজনকে টার্গেট করে থ্রেটেনিং পোস্ট দিচ্ছেন তাদের বলছি, এবার একটু পানি খান এবং পোস্ট ডিলেট করেন।

সর্বশেষ আওয়ামী ধর্মের উম্মতদের একটা কথাই বলতে চাই,হাসিনা যদি বেচেঁ নেই,যদি থাকতো তাহলে শেখের বেটির এত ঢং করা লাগতোনা,জাল সই দিয়ে পাসপোর্ট,বর্ডারে ডাইলখোরদের পাঠানো লাগতোনা। বরং গোপালগঞ্জে আওয়ামী নবীর মাজার ধুয়েমুছে পরিস্কার করার ব্যাপারটাই সঠিক,মাজার পূজার প্রস্তুতি নিন আর ফেসবুকের থ্রেটেনিং পোস্ট গুলা ডিলেট করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.