| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মেট্রো রেলের রুটের বিরোধিতা করা হচ্ছে এটা আমার মাথায় ঢুকে না। এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ সুরক্ষিত এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত বন্ধ ক্যাম্পাস নেই। বাইরের যে কোন যান বাহন যখন খুশি এই এলাকার ভিতরে ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে। বাইরের যে কোন মানুষ ইচ্ছে হলে ফুটপাতে হাঁটছে। পান বিড়ির দোকান আছে, বাইরের মানুষও খাচ্ছে।
মেট্রোরেলের রুট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যায় তবে সবচেয়ে বেশি উপকার হবে কাদের? যারা উত্তরা থেকে মতিঝিলে যাচ্ছে তাদের? সবচেয়ে বেশি উপকার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আর যদি কলা ভবনের কাছাকাছি এবং কার্জন হলের কাছাকাছি দুটি স্টেশন দেওয়া যায় তাহলে তো কথাই নেই। ছাত্রছাত্রীদের চেয়ে বেশি সুবিধা আর কারও হবেনা। এখানে শুধুমাত্র তারাই নামবে যাদের আসলেও এখানে কাজ আছে। বাকিরা উত্তরা বা মতিঝিল যেখানেই যাক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাক আর বাইরে দিয়ে যাক- একই কথা।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। অভিজ্ঞতা থেকে ধারণা করতে পারছি , মেট্রো রেলের জন্য পড়াশোনার কোন ক্ষতিই হবে না। এটা সম্পূর্ণ খোঁড়া যুক্তি। আপনি পড়বেন পরীক্ষার ঠিক আগে আগে তাও বাসায় বা হলে। হ্যাঁ, যারা শুধুমাত্র মুখস্ত করে, পাশের কেউ নিশ্বাস ফেললেই পড়া মুখস্ত হয় না, মাথা গুলিয়ে যায় তাদের অবশ্যই ক্ষতি হবে। রেলের শব্দে পড়া মুখস্ত হবে না। এদের পড়াশোনা নিয়ে কিছু বলার নাই।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
রিফাত_হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া সহমত প্রকাশের জন্য।
২|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
ঢাকাবাসী বলেছেন: আসলে ঠিকই বলেছেন।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
রিফাত_হাসান বলেছেন: ছাত্র ছাত্রীদেরই সুবিধা হবে সবচেয়ে বেশি।
৩|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
বিষক্ষয় বলেছেন: কারন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা নিতে নিতে কিছু দিন পর আর কিছু বাকি থাকবে না...................আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা কিন্তু বিশ্ববিদ্যালয়েরই, সরকারের দান করা ন।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বাস-ট্রাক চলাও বন্ধ করা উচিত
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
রিফাত_হাসান বলেছেন: যাক, এতক্ষণে একটা কারণ বুঝতে পারলাম।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাটা এমন এক জায়গায় পড়েছে যে এটাকে সংরক্ষিত এলাকা করা সম্ভব না।
৪|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
খোলা মনের কথা বলেছেন: @বিষক্ষয় শুধু একক চিন্তা ভাবনা বাদ দিয়ে বৃহৎ চিন্তা করা প্রয়জোন আছে। মেট্রোরেল এর কারণে যানজটের সমস্যা অনেকটাই সমাধান হবে এখানে ঢাবি তেমন কোন সমস্যা সৃষ্টি হবে বলে মনে হয়না বরং ঢাবি’র ছাত্রছাত্রীদের লাভই হবে। ধন্যবাদ লেখক কে সুন্দর একটা পোষ্ট দেওয়ার জন্য
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
রিফাত_হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকেও। তবে বিষক্ষয় ভাইয়ার কথাটা ফেলে দেবার মত নয়।
৫|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
ভুলুয়া বলেছেন: মেট্রো রেল আর কতটুকু যায়গা লাগে?আর এটাতো উপর দিয়ে হবে দুর্ঘটনার আশঙ্কাও কম। আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি নামার জন্য কোন ব্যবস্থা থাকে তাহলে ছাত্র ছাত্রীদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অনেক সময় বেঁচে যাবে।
২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
রিফাত_হাসান বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
৬|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০
বিষক্ষয় বলেছেন: @খোলা মনের কথা : এই কথাটা আপনি সেনাবাহিনিকে বলে দেখেন...............।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা থেকে সরানো হলে ঢাকার যানজট অর্ধেকের বেশি রাতারাতি কমে যাবে.........................উনাদেরও মেট্রোরেলের রুট করতে সমস্যা........ কিন্তু DOHS করে দুনিয়ার লোককে বাড়ি ভাড়া দিতে সমস্যা নাই
৭|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
বিষক্ষয় বলেছেন: @লেখক: "ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাটা এমন এক জায়গায়" পড়ে নাই বরং অন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে সচিবালয় এবং অন্যান্য ভবন করে "এমন জায়গা" করেছে.............আর সচিবালয় যাবার কথা আগারগাও, সংসদ ভবনের পাশে..................
৮|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
বিষক্ষয় বলেছেন: বু্য়েট, ঢাকা মেডিকেল, পিজি হসপিটাল, ঢাকা ডেন্টাল, সচিবালয়, ঢাকা কলেজ ও নিউমার্কেট (সম্ভবত
, নীলক্ষেত মার্কেট সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে করা
২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩
রিফাত_হাসান বলেছেন: আপনি যে সময়ের কথা বলছেন তার সাথে বর্তমান সময়ের পার্থক্য প্রায় ১০০ বছর। সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলাতে হয়। ঢাকা শহরও বদলেছে, এবং বদলাচ্ছে। ভালো কিছুর দিকে গেলে সেটা মেনে নেওয়াই উত্তম।
একটা মজার জিনিস লক্ষ্য করলাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডের ও কোন নির্দিষ্ট ক্যাম্পাস নেই। দুটোই 'সিটি ইউনিভার্সিটি'।
৯|
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বিষক্ষয় বলেছেন: ১০০ বছর হলেই কি আপনার দাদার বা নানার বাড়ির মালিকানা আর আপনার নানার বা দাদার থাকবেনা, অন্যলোকের হয়ে যাবে?
পাকিস্থান থেকে বাংলাদেশের সকল শাসকদের বিরুদ্বে লড়াইয়ের কারনে শাসকরা সবসময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংগহানি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট থেকে ছোট হয়েছে। আর তার সাথে আছে বেআইনি দখলদাররা
১০|
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
বিরোধীতা করাটা বাংগালীদের স্বভাব
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৪
রিফাত_হাসান বলেছেন: স্যরি, আপনার পোস্টে আমার মন্তব্য একটু কড়া হয়ে গেল।
আসলে আপনি এমন ভাবে অন্যদের পোস্টে মন্তব্য করেন, মাঝে মাঝে মেজাজ খারাপ লাগে। আপনি ব্য়সে আমার অনেক বড়। আশা করি ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
টি এম মাজাহর বলেছেন: আমিও কয়দিন ধরে ঠিক এই কথাটিই ভাবছিলাম। আপনার প্রতিটি লাইনের সাথে সহমত।