নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন , মনে রেখো যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় ,তাদের অধিকার খর্ব করে ,তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরূদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষ অবলম্বন করব । (আবু

রাজনীতিবীদদের ঘৃণা করি---

রিমন০০৭

লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।

রিমন০০৭ › বিস্তারিত পোস্টঃ

সাগরের সবচাইতে নিম্নতম স্হান মারিয়ানা ট্রেঞ্চে পরিচালক জেমস ক্যামেরনের সাগর অভিযান (ছবিসহ)

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৯

মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্রখাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত। খাতটির দক্ষিণ প্রান্তসীমায় গুয়াম দ্বীপের ৩৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে পৃথিবীপৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত। এই বিন্দুর নাম চ্যালেঞ্জার ডীপ এবং এর গভীরতা প্রায় ১১,০৩৩ মিটার। বিন্দুটি "এইচ এম এস চ্যালেঞ্জার ২" জাহাজের নামে নামকরণ করা হয়েছে; এই জাহাজের নাবিকেরাই বিন্দুটি ১৯৪৮ সালে আবিষ্কার করে। পৃথিবীর গভীরতম খাদ হিসেবে অভিহিত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা গ্রান্ড ক্যানিয়নের গভীরতা থেকে প্রায় ১২০ গুণ বেশি। এছাড়া এভারেস্ট পর্বতশৃঙ্গের উচ্চতা থেকেও এর গভীরতা ১ দশমিক ৬ কিলোমিটার বেশি।আর সেখানে পানির চাপ হলো ১০৮.৬ মেগাপ্যাস্কেল, অর্থাৎ প্রতি বর্গইঞ্চিতে প্রায় ১৫,৭৫০ পাউন্ড (যেটা সমুদ্র্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপেরও প্রায় ১০০০ গুণেরও বেশি)!







মারিয়ানা ট্রেঞ্চের বেশিরভাগ অংশই এখন U.S. protected zone হিসেবে গণ্য।



মারিয়ানা ট্রেঞ্চে প্রথম অভিযান:



সাধারণ ডাইভিংয়ে যে সরন্জাম প্রয়োজন, ডীপ সী ডাইভিংয়ে তা একদমই অচল। কারণ উপরে বলা পানির চাপ যা কিনা প্রতি বর্গ ইঞ্চিতে ৮ টন! মানুষের চেষ্টার শেষ নেই। ১৯৬০ সালে জ্যাকুয়েস পিকার্ড আর নেভী লে: ডন ওয়ালশ মারিয়ানা ট্রেঞ্চের নীচে পৌঁছাতে সক্ষম হন। যে যানে চড়ে তারা গভীর সাগরে ডুব দেন তার নাম Trieste (ত্রিয়েস্ত)। এটি একটি নেভী সাবমার্সিবল।













ছবি: সাবমার্সিবল Trieste (ত্রিয়েস্ত)





সাগরের উপর থেকে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে নামতে তাদের ৫ ঘণ্টা সময় লাগে। তারা ১০৯১৫ মিটার নীচে নামেন! তারা মাত্র ২০ মিনিট সেখানে থাকেন তারপর আবার উপরে উঠে আসেন।নীচের পানিতে তাদের সাবমার্সিবলের কারণে সৃষ্ট কম্পণে পানি ঘোলা হয়ে যাওয়ায় তারা কোনো ছবি তুলে আনতে পারেননি। তবে পিকার্ডের ভাষ্যমতে তিনি সেখানে "flatfish" দেখেছিলেন, যদিও তখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করত পানির অত নীচে কোনো প্রাণী থাকতে পারেনা।







ছবি: ওয়ালশ আর পিকার্ড (অভিযান শেষে ফিরে আসার পর)



পরবর্তীতে পিকার্ড তার জীবনীতে লিখেন, “Here, in an instant, was the answer that biologists had asked for the decades,” Piccard wrote. “Could life exist in the greatest depths of the ocean? It could!”



মারিয়ানা ট্রেঞ্চে দ্বিতীয় অভিযান:



পরিচালক জেমস ক্যামরনের নাম শুনেনি এমন ব্লগার সামুতে খুব কমই আছে :)। টাইটানিক আর এ্যাভাটার ছবিটার সৌজন্যে সবাই তার নাম জানে। ও বলে রাখা ভাল, ওয়ালশ আর পিকার্ডের পর গত ৫২ বছরে তিনিই হলেন একমাত্র ব্যক্তি যিনি মারিয়ানার তলদেশে পৌঁছিয়েছেন। তবে এর আগে গবেষণার কাজে বিজ্ঞানীরা দু'বার মনুষ্যবিহীন যান পাঠিয়েছেন মারিয়ানা ট্রেঞ্চে৷ এর একটি পাঠিয়েছে জাপান, ১৯৯৫ সালে৷ আর অন্যটি অ্যামেরিকা, ২০০৮ সালে৷ ক্যামেরনের অভিযানে ব্যবহৃত যানটির নাম "ডিপ সি চ্যালেঞ্জার"



ডিপ সি চ্যালেঞ্জার:

জেমস ক্যামেরন ৭ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন সাগর অভিযানের। আর এর জন্য সবচাইতে জরুরী যে জিনিস, তা হল অভিযানে ব্যবহৃত সাবমেরিন কিংবা সাবমার্সিবল। এমন একটি সাবমেরিন যা তার ভেতরে একজন মানুষকে নিয়ে পৌঁছাতে পারবে সাগরের সবচেয়ে গভীরে। যার ভেতরে ডাটা কালেকশন, স্যাম্পল সংগ্রহ এবং থ্রি-ডি ছবি তোলার ব্যবস্হা থাকবে এবং নির্বিঘ্নে আবার ফিরে আসতে পারবে সাগরের উপরিভাগে। এতগুলি সুবিধা সংবলিত সাবমেরিন তৈরি করাও ছিল সময়সাপেক্ষ। অবশেষে তৈরি হল ডিপ সি চ্যালেঞ্জার:







এটি অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়। এটির ওজন ১১ দশমিক ৮ টন।এটি টর্পেডো আকৃতির।এটি দৈর্ঘ্যে ৭ দশমিক ৩ মিটার। আর প্রস্হ সাড়ে ৩ ফুট মাত্র ।এটি খুব পুরু ইস্পাত আর ‘সিনট্যাকটিক ফোম' নামের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।এটি তৈরিতে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ান প্রকৌশলী Ron Allum৷ বেশ কয়েক ধরণের ক্যামেরা ও লাইট ছিল ঐ ডুবোজাহাজে৷ যেটা দিয়ে সাগরের একেবারে তলদেশের ছবি তোলা হয়েছে৷ এছাড়া ডুবোজাহাজে ছিল ‘রোবটিক হাত' যেটা দিয়ে পাথর ও মাটি জোগাড় করা হয়েছে৷ এছাড়াও ছিল তাপমাত্রা, লবণাক্ততা ও পানির চাপ মাপার যন্ত্র। সাবমেরিনে লাগানো ছিল একাধিক থ্রি-ডি ক্যামেরা ও এলইডির ৮ ফুট লম্বা টাওয়ার।









জেমস ক্যামেরনের অভিযান:



২৬শে মার্চ ২০১২ জেমস কামেরন ইতিহাস লিখলেন নতুন করে। স্হানীয় সময় সকাল সোয়া ৫ টায় শুরু করেন যাত্রা। নীচের ছবিতে ক্যামেরন ডিপ সী চ্যালেন্জারে যাত্রা শুরুর আগে হাত মেলাচ্ছেন ১৯৬০ সালের সফল অভিযাত্রী ডন ওয়ালশের সাথে।









নীচের ছবিতে: ডীপ সী কে নামানো হচ্ছে:







মারিয়ানা ট্রেঞ্চ বিষুবরেখার কাছে অবস্থিত বিধায় সেখানকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এমনিতেই বেশি। আর সাবমেরিনের ককপিটের তাপ ছিল তার চেয়েও বেশি। ক্যামেরনের মনে হচ্ছিল তিনি যেন স্টিম বাথ নিচ্ছেন। কিন্তু সাগরগর্ভে নামতে শুরু করার সময় সাবমেরিনটি অতি দ্রুত নিচের দিকে ধাবিত হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি জলরাশির এমন স্তরে পৌঁছান যেখানে পানির তাপমাত্রা ছিল মাত্র ২.২ ডিগ্রী সেলসিয়াস। অল্পসময়েই তাঁর পায়ের পাতা দুটি ঠাণ্ডায় জমে যেতে থাকে। মাথার পিছন দিকটাও জমে যায়। তবে শরীরের মাঝখানটা তখনও উষ্ণ ছিল। এরপর মিনিট দুয়েকের মধ্যে সম্পূর্ণ অন্ধকার তাঁকে গ্রাস করে নেয়। ড্রাইভের বেশিরভাগ সময় তিনি অন্ধকারে ছিলেন। কাজেই সাবমেরিনটিও অতিমাত্রায় শীতল ছিল। গায়ে গরম কাপড় দেয়ার মতো অবস্থা হয়েছিল। চারপাশের দেয়াল ঠাণ্ডায় এমন ঘনীভূত হয় যে তা থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে ক্যামেরনকে সর্বক্ষণ ভিজিয়ে দিচ্ছিল। শারীরিক এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সাগরের গহীনতম স্থানে পৌঁছানোর অভিজ্ঞতায় ক্যামেরন বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছিলেন।







ছবি: ডীপ সী এর ভেতরে ক্যামেরন





২ ঘন্টা ৩৬ মিনিট পর তিনি মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ স্পর্শ করেন। ডিপ সী চ্যালেঞ্জার মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে যখন অবতরণ করে ক্যামেরনের মনে হয়েছিল ওটা যেন খুবই নরম, প্রায় জিলেটিনের মতো। নরম সমতল ভূমির উপর নেমেছে। একটু ধাতস্থ হয়ে নেয়ার পর তিনি বেশ কিছুদূর সাবমেরিনটি চালিয়ে নিয়ে যান। স্পেশাল আন্ডারওয়াটার রেডিও টেকনোলজীর মাধ্যমে তিনি যোগাযোগ করছিলেন। এমনকি তিনি Twitter এ Twit ও করেন তলদেশে পৌঁছিয়ে!









মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছে তার মনে হয়েছিল তিনি যেন চন্দ্রপৃষ্ঠে আছেন। ঠিক সেরকমই এক একাকিত্ব ও বিচ্ছিন্নতাবোধ তাকে গ্রাস করে নিয়েছিল। মনে হচ্ছিল তিনি যেন এক দিনের মহাকাশ অভিযানে নেমেছেন। আরেক গ্রহে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসেছেন। পৃথিবীর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে প্রাথমিকভাবে 'অল সিস্টেমস ওকে' নামক একটি সংকেত প্রেরণ করেন তিনি। মহাসাগরের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি আরও বলেন, 'তলানিতে ঠেকে কখনও এত ভালো লাগেনি। আমি কী দেখি তা জানার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন।'



তলদেশের ছবি







এরপর তিনি জীব আর উদ্ভিদ বিজ্ঞানীদের জন্য বিভিন্ন স্যাম্পল কালেকশন শুরু করেন। এছাড়া তিনি পাথর আর প্রাণীদের স্যাম্পলও যোগাড় করতে চেয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক সময় সেখানে কাটানোর পর তিনি লক্ষ্য করলেন, ডুবোযানটির হাইড্রোলিক অয়েল লিক করে ককপিটের মধ্যে চলে আসছে। এ রকম পরিস্থিতিতে পানির এত গভীরে অবস্থান করা নিরাপদ হবে না ভেবে ক্যামেরন তার অভিযান শেষ করলেন। ৭০ মিনিট লাগল তার উপরে উঠে আসতে। তার অভিযানটি ছিল ৭ ঘন্টার।







ছবি: ফিরে আসার পর





যদিও সময়ের আগেই ফিরে আসতে হয়েছিল, তবুও তিনি যে ভিডিও, ছবি আর স্যাম্পল এনেছেন, তা দেখার জন্য জীব আর উদ্ভিদ বিজ্ঞানীরা গভীর আগ্রহে অপেক্ষা করছেন।তিনি যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো গবেষণা কাজে লাগানো হবে বলে জানা গেছে৷ ফিরে আসার পর ক্যামেরন বলেন, ‘‘মনে হচ্ছে আমি অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছিলাম, যেখানে কেউ নেই৷ আশপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার৷'' তবে চিংড়ির মতো এক ধরণের প্রাণীর দেখা তিনি পেয়েছেন বলে জানান ক্যামেরন৷



এদিকে বিজ্ঞান ছাড়াও পর্যটকদের আকর্ষণ করতে ডুবোজাহাজ বানাচ্ছে মার্কিন আরেক কোম্পানি৷ তারা প্রায় আড়াই লক্ষ ডলার করে একেকজন উৎসাহী পর্যটককে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে৷আরো বিস্তারিত লেখা যেত, অনেক কিছু বাদ দিতে হল। তা নাহলে অনেক বড় হয়ে যেত।





মন্তব্য ১০২ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৫

অচিন.... বলেছেন: +

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৮

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৭

প্রণব রায়। বলেছেন: ++++

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৯

শোকার্ত উপকূল বলেছেন: ++++

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩

মহাজাগতিক মুসাফির বলেছেন: কষ্ট করে এই মূল্যবান লেখা উপহার দেয়াতে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সামু একটি বাজে ব্লগে পরিণত হয়েছে। অনেক দিন পর একটি ভাল লেখা পড়লাম।

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০

রিমন০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৫| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো । পোষ্টা দুইবার এসেছে একটা মুছে দেন

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৯

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ। কৈ ২বারতো আসেনি লেখা

৬| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে আন্ডার ওয়াটার নিয়ে ক্যামেরনের আরেকটি অসাধারণ মুভি আমরা পেতে যাচ্ছি মনেহয়।


দারুণ পোষ্ট + + +

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১

রিমন০০৭ বলেছেন: হ্যা, উনি আবার ডুব দিবেন আরেকটা গভীর ট্রেন্চে। এর আগেও ৬২ বার সাগরে অভিযান চালিয়েছেন। ৩ দশমিক ৮ কিমি নীচে টাইটানিকে অনেকবার গিয়েছেন।

ধন্যবাদ আপনাকে।

৭| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন: অনেক ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

রিমন০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৮| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: কি ভয়ংকর!!!!!!!


ছবি দেখেই আমার দম আটকে আসছে!:(

০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯

রিমন০০৭ বলেছেন: ফ্রিতে নিলেও যাবনা :D :D

৯| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০১

শিপু ভাই বলেছেন:
++++++++++

নাইস পোস্ট!!!

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

১০| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৬

হায়রে বলেছেন: + + + + + + +

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১০

সজল_হাসান বলেছেন: +++++++++
জেমস ক্যামেরন আমার প্রিয় ডিরেক্টর! ;) ;)
শুনেছি এ্যাভাটার ২ নাকি পুরোটাই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এ হবে! :-* :-*

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৫

রিমন০০৭ বলেছেন: এ্যাভাটার ২ পুরোটাই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এ হলেতো হেভী হবে

১২| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৬

রওনক বলেছেন: মারিয়ানা ট্রেঞ্চের কোন ছবি দিলেন না?

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

রিমন০০৭ বলেছেন: ছবি বেশি দিলে পোস্ট অনেক বড় হয়ে যেত

১৩| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
চমৎকার পোস্ট !! +++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৩

সায়েদ রিয়াদ বলেছেন: গুড পোস্ট । প্রিয় তে নিলাম ।

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৬

তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। পোষ্টে +++++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও

১৬| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন একটা পোস্ট +++++++


১৫ তম প্লাস ++++++


শুভকামনা রইল :)

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৫

আমি ই মিসির আলি বলেছেন: এই খবর টা টিভি আর পত্রিকায় দেখসিলাম তখন কিছু হয় নাই এখন বিস্তারিত পড়ার সময় গা একটু ছম ছম করসে।বিস্তারিত লেখেন নাই কাজ টা খুব খারাপ করসেন। ++++++++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০

রিমন০০৭ বলেছেন: মাফ কইরা দ্যান ভাই :(( :((

১৮| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

রওনক বলেছেন:

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

রিমন০০৭ বলেছেন: উপরের ছবিটা মারিয়ানার নয়, এটা টেস্ট ডাইভের সময় তোলা। কারণ মারিয়ানাতে ক্যামরন একা গিয়েছিলেন। ওখানে দূর থেকে ডীপ সী এর ছবি কে তুলবে?

১৯| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: জেমস ক্যামেরনের ছবি টাইটানিক আসলেই অসাধারন
তার নির্মাণ শৈলী ঐতিহাসিক ঘটনার বাস্তব উদাহারন ।

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

রিমন০০৭ বলেছেন: ঠিক বলেছেন

২০| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

আলী_ আহমেদ বলেছেন: চমৎকার,সমুদ্রের তলদেশের ছবি দিলে ভাল হতে, ধন্যবাদ রওনক ভাই কে ও

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১০

রিমন০০৭ বলেছেন: ১টা ছবি দেয়া হয়েছে :-)

২১| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: +++++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

২২| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: নিঃসন্দেহে চমৎকার একটি পোস্ট।খুব ভালো লাগলো পড়ে।+++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪২

জেমস বন্ড বলেছেন: চমৎকার :) :)

আপনি তো ভাই অনেক কস্ট করেছেন , প্লাস এবং ভালবাসা গ্রহন করুন এই অধম এর কাছ থেকে :) :)




এ +++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ। আপনাদের জন্যইতো লেখা। ভাল লাগলে লেখার সার্থকতা।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৩

ভিয়েনাস বলেছেন: অনেক সুন্দর পোস্ট।
প্লাস

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস

২৫| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

রওনক বলেছেন: এটা ডীপ সী-র ছবি।

Bottom of Mariana tranch

০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

রিমন০০৭ বলেছেন: থ্যাংকস

২৬| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

নুভান বলেছেন: +++

০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫০

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

২৭| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

সড়সড়সড় বলেছেন: +++++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫০

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৮| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

ল্যাম্পপোষ্ট বলেছেন: এডভেঞ্চার এমনিতেই পছন্দ করি।ট্যাকা পয়সা থাকলে চোখ বন্ধ কইরা চইলা যাইতাম।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮

রিমন০০৭ বলেছেন: আড়াই লক্ষ ডলার মাত্র

২৯| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এ্তো কষ্ট করে লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
২৫ তম ++++

ভালো থাকবেন ।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৯

রিমন০০৭ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ

৩০| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫২

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৩

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫২

সানড্যান্স বলেছেন: সুপার্ব

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৪

রিমন০০৭ বলেছেন: সানড্যান্স আপনাকে ধন্যবাদ

৩২| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১২

উড়ালিয়া বলেছেন: শায়মা বলেছেন: কি ভয়ংকর!!!!!!!


ছবি দেখেই আমার দম আটকে আসছে!

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৬

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ! এবার দম ছাড়েন।

৩৩| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৭

ডাঃ এ. কে. এম. রুহুল আমিন বলেছেন: আমার কাছে ভাল লেগেছে। আরও বিস্তারিত হলে এবং আরও ছবি হলে আকার্ষণটা আরও বেশী হত। আপনাকে ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৮

রিমন০০৭ বলেছেন: আসলে বড় পোস্ট সবাই পড়ে না। তাই অনেক কিছু বাদ দিতে হয়েছে। আর সাগরের নীচের ছবি এখনো প্রকাশিত হয়নি। হলে আরেকটা পোস্ট দিব। আপনাকেও ধন্যবাদ

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: হাজারো ফাউল পোস্টের ভীড়ে একটা অসাধারণ পোস্ট ।
আপনার সি রিলেটেড সিরিজটার সবগুলি পোস্টই আমার পড়া ।
এ ধরণের আরো পোস্ট চাই... :)

+++++++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫০

রিমন০০৭ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আসলে বড় পোস্ট লিখতে সময় লাগে। এই পোস্টটি প্রায় ২৫-৩০ টা ওয়েব থেকে মিলিয়ে লিখেছি। সামনে আরো এ ধরনের পোস্ট দিব ইনশাল্লাহ

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৭

অনির্বাণ রায়। বলেছেন: :-P :-P :-P :-P :-P

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৪

রিমন০০৭ বলেছেন: B:-) B:-)

৩৬| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮

অনির্বাণ রায়। বলেছেন: তথ্য বহুল পোস্ট টা পড়ে ভালো লাগলো । :)

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৫

রিমন০০৭ বলেছেন: :D ধন্যবাদ

৩৭| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন পোস্ট +++++++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৬

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ

৩৮| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার!!+++++++++++++++++

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৭

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ

৩৯| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৩

ওবায়েদুল আকবর বলেছেন: ক্যামেরনের কাছে সিনেমা সবসময় ঋণী থাকবে। একজন ডাইরেক্টর, স্কৃপ্ট রাইটার, পারফেকশনিস্ট এবং উদ্ভাবক হিসেবে তিনি সিনেমা ইতিহাসে অবিস্মরণীয়। আমার মনে হয় সিনেমা শিল্পে তার চেয়ে প্রতিভাবান আর কেউ আসেনি। সিনেমা ইতিহাসের অনেক নতুনই তার হাত ধরে এসেছে।

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:০৯

রিমন০০৭ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

৪০| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ৩:১৬

বোরহান উদদীন বলেছেন:
ভাই অনেক কিছুই জানলাম আপনার লিখায়।
ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৮

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ।

৪১| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ৩:১৭

বোরহান উদদীন বলেছেন:
ভাই অনেক কিছুই জানলাম আপনার লিখায়।
ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৫৯

রিমন০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৪২| ১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৫৭

রিমন০০৭ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৪৩| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯

িনহাজ রিমন বলেছেন: ++++++++++++++++++++++
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইজান।
সত্যি অনেক কিছু জানলাম।
ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪৪| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

ওই চোরা বলেছেন: সিরাম পোষ্ট

আসলেই বেটার কলিজা এক্কান আছে

++++++

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

রিমন০০৭ বলেছেন: আসলেই বেটার কলিজা এক্কান আছে

৪৫| ১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪০

ফারজুল আরেফিন বলেছেন: ৩৪+++++

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫১

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪৬| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৭

রোড সাইড হিরো বলেছেন: আমার পোস্টে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। না বললে তো জানতেই পারতাম না...

পোস্ট এককথায়..........অসাধারণ +++++

কে বলছে? এরকম পোস্ট বড় দিলেও মানুষ পড়ত, কারণ এটাতো অত্যন্ত তথ্যসমৃদ্ধ একটা পোস্ট...

যাক আবার আশায় থাকলাম আপনার ডিপ সি এর নিউ এডভেন্চার রাইটিং নিয়ে। প্রিয়তেও রাখলাম...

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৭

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য

৪৭| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৮

বুনো বলেছেন: চমৎকার পোস্ট রিমন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে

+++++

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৮

রিমন০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪৮| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ৩:০১

আমি তুমি আমরা বলেছেন: তাহলে আন্ডার ওয়াটার নিয়ে ক্যামেরনের আরেকটি অসাধারণ মুভি আমরা পেতে যাচ্ছি মনেহয়।

১১ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৫

রিমন০০৭ বলেছেন: মনে হয়। তবে উনি আরো কতগুলি ট্রেন্চে অভিযান করবেন, তারপর মনে হয়

৪৯| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:২৭

চাঙ্কু বলেছেন: এতো দেখি ভয়ানক সুন্দর !!

১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:১৭

রিমন০০৭ বলেছেন: হ্যা,ভয়ানক সুন্দর !!

৫০| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৯

ফান্টা বলেছেন: আমিও যেতে চাই.........

যাওয়ার একটা ব্যাবস্থা করে দেন 8-|

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২১

রিমন০০৭ বলেছেন: ৩লাখ ডলার দেন, নিয়ে যাব

৫১| ২০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৪

tanbir10 বলেছেন: এরকম পোস্ট বড় দিলেও মানুষ পড়ত, কারণ এটা অত্যন্ত তথ্যসমৃদ্ধ পোস্ট :#> :#>
সহমত ।

যারা পড়ার পাবলিক না তারা কখনই পড়বে না :-< , পাঠকের কাছে ছোট বড় কোন কথা না :-/
সুতরাং পোস্ট বড় হয়ে যাবে এই অজুহাতে ছবি এবং তথ্যের কাটছাট জনগণ কিন্তু সহ্য করবে না X(( :-0

৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

রোহান খান বলেছেন: আরো কিছু জানতে চাই। সম্ভব হলে লিখবেন। ভালো পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.