নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি ভালো লাগে

আমি আধম

রিপন দা

আমি এক জন সাধারন মানুষ

রিপন দা › বিস্তারিত পোস্টঃ

ভাই আজ আমার জীবনের একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

গত ৩১/০৭/২০১৩ ইং তারিখে আমার এক প্রিয় স্যারের বন্ধু আমাদের পার্সপোট অফিসে পার্সপোট করতে আসে তাকে আমি যতটা সম্ভব সাহায্য করি। সে পার্সপোট অফিসের সকল কাজ শেষ করে চলে যায়। সে আমাকে জিজ্ঞাসা করে আর কোন কাজ আছে কিনা? আমি তাকে বলি যে কাজ ছিল তা করতে হবে না । কারণ তার পুরতন পাসপোট থাকার কারনে পুলিশ রির্পোটের প্রয়োজন হবে না। তার পর সে চলে যায়। পরবর্তীতে আজ আমি যখন তার পার্সপোট এর কি অবস্থা জানতে যাই তখন দেখি সেই ফাইল অফিসের উচ্চমান অফিস সহকারী (নামটি বলা সমস্য) তার ফাইল আটকে রেখেছে কারন তার আগের পার্সপোটটি ঢাকাতে করা ছিল । তাই পুলিশ রির্পোট লাগবে বলে । কিন্তু যে খানে সফট্যওয়ার+ নিয়মে আছে পুরাতন পাসপোট আছে যাদের তাদের পুলিশ রির্পোট এর প্রয়োজন নাই । তার পরও ফাইলটি আটকিয়ে রাখে। করণ ছিল তার পাসপোটটি জমা দেওয়ার সময় আফিস খরচ নামে একটি শব্দ আছে যা আমি থাকার কারনে দিতে হয় নাই। তাই তিনি তার ফাইলটি আটকিয়ে দিয়েছে। আমি যখন ঐ ফাইলটি ছেড়ে দেওয়ার জন্য বলি তখন তিনি আমাকে নানা ধরনের নিয়ম কানুন দেখানু শুরু করে। কিন্তু সে জানেনা ডিজিটাল পার্সপোট তৈরির প্রথম থেকে আমি কাজ করছি। তখন এ বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। তারপর আমাদের আর.এম এর হস্তক্ষেপে তা পিন্টে যায়। যা আমার জন্য খুবই লজ্যা জনক অবস্থা তৈরি করেছে । এখন আমি চিন্তা করেছি আমি চাকুরিটি ছেড়ে দিব। যে স্থানে টাকার জন্য একজন ষ্ট্যাফ অন্য ষ্ট্যাফের কোন রিকুয়েস্ট গ্রহণ করে না। যে অফিসে টাকা ছাড়া কিছু বুঝেনা সে অফিসে চাকুরী করে নিজেকে আর ছোট করতে চাই না। দয়া করে আমাকে পরামর্শ দিয়ে সহযোগীতা করবনে প্লিজ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

রিপন দা বলেছেন: Click This Link

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

রিপন দা বলেছেন: 1tu dhakhat ashun

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আদার ব্যাপারি বলেছেন: দেখুন আপনার সিদ্ধান্ত একান্তই আপনার। তবে আমি বলব আমরা যদি এভাবে খারাপ লোকগুলোকে দরকারি যায়গা ছেরে দিয়ে বাচতে চাই তাহলে ত সেই ক্ষেত্রগুলো কখনই আলোর মুখ দেখবে না। তাই আমাদের উচিত ধৈর্য্য ধারন করা। একদিন উপযুক্ত কাজের ক্ষেত্র অবশ্যই তৈরি হবে। সেদিনের অপেক্ষায় থাকব।

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

নতুন বলেছেন: আপনি চাকুরী এই কারনে ছেড়ে দিয়ে নস্ট সিসটেমকে জয়ী হতে দেওয়াকি ঠিক?

আপনি অন্যায় করেনাই তাই আপনার চাকুরী ছেড়ে যাবার প্রশ্নই আসেনা...

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

একাকী বালক বলেছেন: নতুন বলেছেন: আপনি চাকুরী এই কারনে ছেড়ে দিয়ে নস্ট সিসটেমকে জয়ী হতে দেওয়াকি ঠিক?

আপনি অন্যায় করেনাই তাই আপনার চাকুরী ছেড়ে যাবার প্রশ্নই আসেনা...

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আদার ব্যাপারি বলেছেন: পোস্টের প্রথম দুটি মন্তব্য কারী রিপন দা কে বলছি্‌, লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি????? আপনার ব্যবসার প্রচারনা ত নিজে একটা পোস্ট লিখেও করতে পারতেন। তাই না??? কেন এভাবে অন্যের পোস্টে এসে বিরক্ত করেন।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০

নিষ্‌কর্মা বলেছেন: আজকে আপনার একার ভয়েস হয়তো শোনা যাচ্ছে না; কিন্তু একদিন-দুইদিন পরে আরো অনেকগুলো ভয়েস আপনার অফিসেই শোনা যাবে। সেই ভয়েসগুলো আসবে না, যদি আপনি এভাবে হাল ছেড়ে দেন। আপনি তো এক অর্থে পাইওনিয়ার। আর মনে রাখবেন, আল্লাহ ধৈর্য্যশীলদের সাহায্য করেন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

অ্যামাটার বলেছেন: চাকুরি ছাড়বেন কেন? তাহলে তো হেরে গেলেন। বরং নিজে অসত হবেন না, এটাই হল নিজের অবস্থানে থেকে প্রতিবাদ, যুদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.