নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

On the earth surface

আমি একজন ভালো মানুষ হতে চেষ্টা করছি

ami mishuk

A good orator, A reader, An audience, An honest man And A dutiful person.

ami mishuk › বিস্তারিত পোস্টঃ

আমি বাংলার আগন্তুক

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

আমি এক আগন্তুক
পৃথিবীর বুকে ধূসর মরুভূমির মাঝে
নয়তো কোন সামান্য নদীর তীর ঘেঁষে
আমি হাঁটি অবিরত, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাই।।

আমি এক আগন্তুক
চেনা বাংলার অচেনা কোন স্থান দেখতে
আমি ছুটে যাই তৃষ্ণার্তের মত
বুভুক্ষের মত আমি গ্রাস করতে চাই
আমার বাংলার প্রতিটি কোণ।
কে কি বলবে বা ভাববে আমি তা ভাবতেও চাই না।।

আমি এক আগন্তুক
কিছু কিছু সময়ের তোড়ে আমি ভেসেছি
সময়ের স্রোতে আমি উজানের দিকে চলেছি
মাঝে মাঝে তীরে এসে আটকে যাই।
লগির মত করে পা ঠেলে আমি তীর সরিয়ে দিই
আমার মনের মত করে আমি আমাকে ভাসাই।
আমি সঙ্গ দিই আমাকে,
নদীর মাছও আমাকে সঙ্গ দেয়
আমাকে সঙ্গ দেয় দূরের গাঙচিল।।

আমি এক আগন্তুক
সাগরের দিকে আমি ছুটি না
শুধু ঘুরে বেড়াই বাংলার মাটিতেে
হয়তো আমার মাটি অাঁকড়ে পড়ে থাকার সখ
হয়তো আমি কোন বৃক্ষ হয়ে থাকতে চাই তাই।।

তবুও আমি আগন্তুক
আগন্তুক এই বাংলার।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.