| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশরে! মোবাইলে টাকা শেষ! রাতে হয়ত কথা বলতে পারবনা! মোবাইলে টাকা রিচার্জ করতে হবে, ইতি ও বলেছিল ওর মোবাইলে দুইশ টাকা পাঠাতে!
আবার সামনে ইতির বার্থডে! গিফট ও কেনা লাগবে। দেখি বাসায় বলতে হবে পাঁচ হাজার টাকা পাঠাতে। ওকে প্রমিজ করেছিলাম ওর বার্থডে তে এবার ওকে খুব সুন্দর একটা ড্রেস কিনে দেব।
মোবাইলটাও পুরোনো হয়ে গেছে, নতুন একটা মোবাইল কেনা দরকার নতুন মোবাইল এসেছে বাজারে! আবার কাল নাকি বন্ধুরা বুফে খেতে যাবে ওখানেও টাকা দরকার!
কি জ্বালা! ইদানীং এত খরচ যাচ্ছে।
কি যে করি! বাসায় দশ হাজার টাকা পাঠাতে বলতে হবে দেখছি এবার।
অনেক দূরে কোন এক গ্রামে-
-তোমার না কদিন ধরে অসুখ ডাক্তার দেখাবেনা?
-ডাক্তার দেখাতে তো ম্যালা টাকা লাগে, দেখাব?
-দেখাবেনা?লাগলে লাগুক টাকা
-না তোমার ছেলেকে নাকি এ মাসে দশ হাজার টাকা পাঠাতে হবে পড়ালেখার কাজে, আমার কাছে অত নেই আবার ডাক্তার দেখানো? তা হবেনা বাপু।
আর শোনো এখন থেকে বাজার একটু কম করে এনো খাওয়ার পেছনে অত খরচ করলে ছেলেমেয়েদের পড়ালেখার পেছনে দেব কি? আর প্রেসারের ওষুধ এখন থেকে দিনে একটা খাব দুটোর বদলে শুনেছি দাম বেড়ে গেছে।
এমন কাহিনী যেন কখনও বাস্তব না হয়
শুধু কল্পনাতেই থাকুক।
©somewhere in net ltd.