| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
AC কম্পার্টমেন্টে বসে আছি। AC মানে এয়ার কন্ট্রোলার। আরেকটা আছে এয়ার কুলার। ট্রেনেরটা কোনটা?
এয়ার কন্ট্রোলার হলে সেটা তাপমাত্রা কন্ট্রোল করবে। গরম কালে ঠান্ডা আর শীতকালে গরম বাতাস দিবে। সে হিসেবে গরম দেবার কথা।
একটু আগে আবিষ্কার করলাম আমার অ আ ক খ পড়ায় গলদ ছিল। বগী হল 'জ' আর আমি চ, ছ পার হয়ে গিয়েছিলাম। জ আর পাচ্ছিলাম না। পরে মনে পড়ল জ ছ এর পরে।
আমাকে অ আ ক খ পড়য়েছিল আম্মু। আমাকে ঠিকমত পড়ায়নি মনে হয়। এটা জানা উচিত ছিল ছ এর পরে জ। মহিলার সাথে এ নিয়ে কথা বলতে হবে। কাল দেখা হবে উনার সাথে।
শক্ত আলোচনায় বসব।
আমার পাশের লোকটা চেহারা ভাল। গোলগাল উনি এখন ঝালমুরি খাচ্ছে। এর রাতে মানুষের ঝালমুরি খাবার ইচ্ছে হয় জানতামনা।
আমার জ্যাকেটের পকেটে একটা আধ পচা কলা ছিল, উনাকে দিয়ে আসলাম, উনি সেটাও খাবে।
এখন আপনারা ভাববেন আমার কলা আধ পচা, কিন্তু আমি তা বলতে চাইনি, এখানেই মজাটা।
Like · · Share
©somewhere in net ltd.