নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ কান খুলে রেখে চলি আর আফসোস করি । \nএই পরিবেশ কি শুধু আমি একাই চলছি? \nসবাই চলে , সবার অনুভুতি কি সমান ?

রওশন রাহাদ

চোখ কান খোলা রেখে শুধুই আফসোস করি

রওশন রাহাদ › বিস্তারিত পোস্টঃ

জন্মের কি দোষ ?

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

দৃশ্যপট ১-
বস্তির সামনে একটা গণ টিউবয়েলে গোসল করছে একটা ৫-৬ বছরের বাচ্চা। টিউওবয়েলের হাতল ধরে ঝুলতে ঝুলতে কোন রকমে একটা বালতি ভর্তি করেছে । ছোট একটা বালতি। বড় কেউ বালতিটা পেলে মগ হিসেবেই ব্যাবহার করতো । ভর্তি বালতি থেকে দুইহাতে পানি তুলে ঝাপটা দিচ্ছে গায়ে ।আমার মনে হলো, এভাবেই হয়তো গোসল করছে । কিন্তু আসলে তা নয় , পানি কমানোর চেষ্টা করছে বালতি থেকে । পানি কমেছে মনে করে বাতলিটা তুলে গায়ে দেয়ার চেষ্টা করলো । ব্যার্থ চেষ্টা। কোনরকমে হাটু পর্যন্ত ভিজিয়ে ধুপ করে পরে গেলো বালতিটা । আসলে পরে যায়নি , ভারীর কারনে ফেলে দিয়েছে । তাতে কি ! সব পানিতো পরে যায় নাই । এবার পাতলা বালতি টা এক্কেবারে মাথার উপরে তুলে মাথায় ঢালতে লাগলো । গোছল শেষ ? ভেজা শরীর , খালি গায়ে , একহাতে বালতি টা নিয়ে দৌড়াতে দৌড়াতে হারিয়ে গেলো বস্তির কোন একটা গলিতে ।
_
দৃশ্যপট ২-
রিক্সার মধ্যে একটা ৫-৬ বছরের একটা বাচ্চা স্কুল ড্রেস পরে বসে আছে । পাশে একজন মহিলা ছোট একটা স্কুল ব্যাগ কোলে নিয়ে বসে আছে । মহিলা নিজের ব্যাগ থেকে একটা মাস্ক বের করে বাচ্চাটার মুখে লাগানোর জন্য জোর করছে । বাচ্চাটা কোন উপায় না দেখে নাকে মুখে পরে নিলো মাস্কটা । মহিলা টা এবার খুশি মনে তার হাতে থাকা টিস্যু দিয়ে মুছে দিলো বাচ্চার কপালে লেগে থাকা হালকা হালকা ঘাম ।
অবস্থান-
দৃশ্যপট ১ আর দৃশ্যপট ২ এর অবস্থান ছিলো ঠিক পাশাপাশি । খুব বেশি হলে চার থেকে পাচ হাত । মানে , গণ টিউবয়েলটা ছিল রাস্তার পাশে। আর সেই রাস্তায় জ্যাম ছিলো । আর আমিও ছিলাম সেই জ্যামের সাক্ষী।
সাদৃশ্য-
দুইটা বাচ্চাই কোন না কোন মায়ের সন্তান ।
প্রথম বাচ্চাটা নিজে নিজে গোসল করতে পারে ।
দ্বিতীয় বাচ্চাটা হাটতে তো পারবেই না , বরং নিজের ব্যাগ টাও বহন করতে পাচ্ছে না ।
দুইটা বাচ্চার মাঝে অনেক পার্থক্য ।
-
এখন আমার প্রথম প্রশ্ন হল , এই পার্থক্য টা কিসের তৈরি? তাদের মায়েদের ভালোবাসার পরিমান কি ভিন্ন ? নাকি ভালোবাসাটা ফিকে হয়েছে ক্ষুধার কারনে ? বাচ্চা গুলোর জন্মের কি দোষ ? তারা কেন ভিন্ন ভিন্ন পরিবেশ বড় হচ্ছে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.