নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোহেমিয়ান র্যাপসোডি

বোহেমিয়ান র্যাপসোডি › বিস্তারিত পোস্টঃ

ইতিকথা : ১

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

পাড়ে, কলমিদামের পাশে বসে আমরা কালোজল-পুকুরটির দিকে তাকিয়ে থাকি ।

আমরা পুকুরটির অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবি,

অতঃপর মাছরাঙাটির দিকে তাকাই ...

মাছরাঙার মাছ শিকারের মাঝেও আমরা ফ্যাসিস্ট শিল্প খুঁজে পাই ।

১০০ টাকা দিয়ে কেনা বাঁশের বাঁশিটার শেষ তিনটে ফুঁটো দিয়ে কোন আওয়াজ বেরোচ্ছে না- আমাদের নিঃশ্বাসের জোর সত্যিই খুব কমে গেছে ।

কচুরিপানার স্তূপটার ওপরে , কিছু শিশু ডিগবাজি দিয়ে চলে , সবুজগন্ধ-অসীম-আনন্দে !

আমরা তখন স্মরণ করি আমাদের বাক্স-শৈশবের কথা ।

আর ঠিক তখনই আমার পায়ে সুড়সুড়ি দেয়

মলত্যাগরত ছাগলের কুঁচকুঁচে কালো ল্যাজ !

আমি হাসিনা বরং আচমকা ভয় খেয়ে যাই !

দূরে, আমরা রেলগাড়ির শব্দ শুনতে পাই ।

নাকের শিন-না-মোছা বালকের "পাঁপড় নেবেন পাঁপড়", শুনতে পাই ।

প্রেমিকার অপ্রয়োজনীয়তা, প্রেমের সংজ্ঞাহীনতা খুঁজে পাই ।



অজস্র অর্থহীন কাজের তলায় পড়ে

আমাদের 'বেঁচে থাকা' - প্রচণ্ড মরতে থাকে !

তবুও আমরা ঘুমাই -

আমাদের মৃত্যু যত বেশি জিপিএ পায় ,

আমাদের ঘুমের উল্লাস তত বেড়ে যায় ...

মৃত্যুর নতুন হালখাতা খোলে, আমাদের গৌরবময় ঘুম !



জীবনের মানে যাদের কাছে , শুধুই বেঁচে থাকা -তাদের কাছে এসে, বুঝতে পারি -

বেঁচে থাকার ছাড়া জীবনে আর কোন কাজ নেই !

বেঁচে থাকা ছাড়া বাকিসব , অর্থহীন ...

প্রচণ্ড অর্থহীন ...



তখন আমাদের, ঘুম ভেঙে আবার জেগে উঠতে ইচ্ছে করে ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.