| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুবেল কুদ্দুস
SOMEWHERE IN SOME
জলবায়ু কেন ভারসাম্য হারায়! নদী কেন মরে, সবুজ কেন হারায়! জল ভূমি বন দস্যু কোপায়! জনতা গোলকধাঁধাঁয় !
২|
২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২১
রুবেল কুদ্দুস বলেছেন: ধন্যবাদ.আপনার মূল্যবান একমাত্র মতামতের জন্য.।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ভাবনা ।
জলবায়ু কেন ভারসাম্য হারায়,
অনেক চিন্ত্ার কথা , কিন্তু ফলাফল অতি সহজ ।
ছোট আমাদের এই দেশটি কতই না সুন্দর প্রাকৃতিক সম্পদে ভরা। সবকিছু এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীতে আর আগের মত মাছ পাওয়া যায় না। অনুকুল পরিবেশ না পাওয়ার কারণে অনেক প্রাণি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ঋতু বৈচিত্র ঠিক আগের মত নেই। জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যা এবং এর থেকে পরিত্রাণের পথ এখনই বের করে তা প্রয়োগ করতে হবে, অন্যথায় বিপন্ন হবে মানুষ সহ সকল প্রাণিকুল।
নদী কেন মরে
ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা নদীর জন্য বাংলাদেশকে বলা হতো নদীমাতৃক দেশ। এই বদ্বীপে মোট তেরশ নদী ছিল। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশন এইডের উপস্থাপিত তথ্যমতে, শুধু গত একশ বছরের হিসাবেই মরে গেছে ৭শ নদী। নদী মরছে, সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে ‘মাছে ভাতে বাঙালি’ নামে আমাদের সেই ঐতিহ্যও।
আর যে সব নদী আছে সেগুলোর অবস্থাও সঙ্গীন। গ্রীষ্মকালে অনেক নদীই হয়ে যায় হাঁটুজল। ওদিকে যথার্থ পরিচর্যার অভাবে পলি জমে জমে এমন অবস্থা হয়েছে যে, বর্ষাকালে খুব বেশি পানি ধারণ করতে পারে না। ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়; ভেসে যায় ফসলের ক্ষেত, জনবসতি পর্যন্ত। এ ছাড়া প্রভাবশালী কর্তৃক নদীদখলের দৌরাত্ম্যও রয়েছে।
দেশজুড়েই আশঙ্কাজনক ভাবে বেড়ে যাচ্ছে নদীর মৃত্যু. নদীমাতৃক বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে নদী। নদী মৃত্যুর বর্তমান হার অব্যাহত থাকলে আগামী ২০৫০ সালের মধ্যেই এদেশ থেকে প্রায় শতভাগ নদী হারিয়ে যাবে। এতে চরম হুমকির মুখে পড়বে এদেশের পরিবেশ ।
জল ভূমি বন দস্যু কোপায়
ভূমি দস্যু ও জল ডাকাতরা নির্বিচারে দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ নিধন করে চলেছে। যা প্রকৃতি প্রেমী মানুষকে হতবাক করে তুলেছে।হিংস্র রূপী বন দস্যু; ঘৃণ্য কাজে নগ্ন সাজ বুক তার হাটু জল; খরা নদী জাগে চর লঞ্চ ষ্টিমার নৌ যান ;জল শূন্য অতঃপর! ভরা নদী খরা জল; নাহি দেখে কেহ আর অগ্নি সিসা কালো ধোঁয়া ; পুড়ে তার বাস নীড় ঐ দেখ ঐ দেখ; নতজানু বঙ্গ বীর ।
জনতা গোলকধাঁধাঁয়ং
ঠিক কথা বলেছেন এর উত্তর দিতে মাথা ঘোরায় ।
অনেক শুভেচ্ছা রইল ।