নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--- করেই যাব আজীবন

সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষন হঠাৎ এলে তখনই পাব দেখা"

রুম৭৪

রুমি৭৪

রুম৭৪ › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১৯

১৯৩২ সালে স্বাধীনতা অর্জনের সময় সৌদি আরবে মাত্র কয়েকটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলত। বর্তমানে সরকার; প্রাথমিক শিক্ষা হতে মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষাকে উন্মুক্ত করে দিয়েছে। কাজেই অভিভাবকদের, তাদের নিজ উদ্যোগে ও খরচে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠাতে হয়না; রাষ্ট্রীয়ভাবেই সে ব্যবস্থা করা হয়। ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী মাত্র ৬১ ভাগ শিশু বিদ্যালয়ে যায়। এ দেশের শিক্ষা ব্যবস্থায় মুখস্থবিদ্যা ও ধর্মীয় শিক্ষার প্রাধান্য থাকায়, সমালোচিত। ফলে, সৌদি তরুণ-তরুণীরা আধুনিক শিক্ষা তথা অর্থনীতি বিষয়ে দুর্বল থেকে যায়। সৌদি সরকার; শিক্ষা ব্যবস্থাকে সংস্কার ও আধুনিকায়নের জন্য ‘তাতবির” নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে।



দশ বছরের শিক্ষা পরিকল্পনা:

সৌদি শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিচালনা সংস্থা সম্মিালতভাবে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিরক্ষা ও পর্যটন মন্ত্রণালয়; প্রেসিডেন্টস ন্যাশনাল গার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়; কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও বয়স্ক শিক্ষা ব্যবস্থার অনুমোদন দিয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয়, সকল শিক্ষাস্তরের জন্য পাঠ্যক্রম ও শিক্ষা পরিকল্পনা তৈরি করে দেয়। সুপ্রিম কমিটি ফর এডুকেশন পলিসি; ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত সৌদি শিক্ষা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ভ’মিকা পালন করে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ি; সৌদি আরবের জাতীয় আয়ের ৬.৮ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হয় এবং ২০০৪ সালে সরকারি খাতে শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ছিল ২৭.৬ শতাংশ। ১৯৭০ সাল হতে ২০০০ সালের তুলনায় উক্ত ব্যয় তিনগুণ ছিল। সৌদি সরকার, ২০০৪-২০১৪ পর্যন্ত দশ বছরের একটি শিক্ষা পরিকল্পনা গ্রহন করে।

পরিকল্পনাভুক্ত বিষয়গুলো নিন্মরূপ;

(১) ৪ হতে ৬ বছরের শিশুর জন্য কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হবে।

(২) ৬ হতে ১৮ বছরের শিক্ষার্থীদের সকল ব্যয় বহন করা হবে।

(৩) দেশমাতৃকার প্রতি শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধাবোধ ও মর্যাদাবোধ গড়ে ওঠবে।

(৪) বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।

(৫) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায়, বিশেষ জোর দেয়া হবে।

(৬) মেয়েদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা হবে।

(৭) মন্ত্রণালয়ের শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক যোগ্যতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হবে।

(৮) শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে।

(৯) ছেলে-মেয়ে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ অর্জন ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য ধর্মীয় বিষয়ে শিক্ষার পাশাপাশি বৈজ্ঞানিক ও চিন্তামূলক দক্ষতা বৃদ্ধি এবং জীবন-ঘনিষ্ঠ শিক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে।

(১০) সৌদি মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে, শিক্ষক-শিক্ষিকাদের দক্ষ ও প্রশিক্ষিত করা হবে।

(১১) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো ও আসবাবত্রে সমৃদ্ধ করা হবে।

(১২) শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।

(১৩) নারী-পুরুষের বয়স্ক শিক্ষা চালু করা হবে এবং সাক্ষরতা বৃদ্ধির ওপর জোর দেয়া হবে।

(১৪) শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা হবে।

(১৫) শিক্ষায় সামাজিক অংশগ্রহণ সম্প্রসারণ করা হবে।

(১৬) সমন্বিত জবাবদিহি ব্যবস্থা গড়ে তোলা হবে।



প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা:

সৌদি আরবে ৩-৫ বছর বয়সের শিশুরা কিন্ডারগাটেনে ভর্তি হয়ে থাকে। তবে, প্রাথমিক স্তরে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য কিন্ডারগার্টেনে পড়া বাধ্যতামূলক নয়। আর কিন্ডারগার্টেন স্তরটি শিক্ষাস্তরগুলোতে বাধ্যতামূলক নয়। সরকারি অর্থ সহায়তায়, কিছু বেসরকারি উদ্যোগে নার্সারী বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০০৭ সালে প্রাক-প্রাথমিক স্তরে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ১,০০৭,৭১১৪ জন। এরমধ্যে ছেলে ৫১৩৬৪ জন ও মেয়ে ৪৯৩ জন। ছেলেদের নীট ভর্তি হার ১১.১ ও মেয়েদের ভর্তি হার ১০.৪। মোট ভর্তি হার ১০.৮ জন।



প্রাথমিক শিক্ষা:

সৌদি আরবের প্রাথমিক শিক্ষা ৬ বছর মেয়াদি। আর ৬ বছর বয়সে শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে। সকল জাতীয় প্রাথমিক বিদ্যালয় দিনের বেলায় পরিচালিত হয়। আবার সব বিদ্যালয়ে সহ-শিক্ষা নেই। নিন্ম মাধ্যমিক স্তরে পড়ার জন্য ৬ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা শেষে সমাপনী পরীক্ষা দিতে হয় এবং সনদপ্রাপ্ত হতে হয়। সরকারি তথ্য অনুযায়ী ২০০৭ সালে, প্রাথমিক স্তরের ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল ২,৪৪২,৪৮২ জন। ছাত্র সংখ্যা ২৫৫,১১৭ জন ও ছাত্রী ১,১৮৭,৩৬৫ জন। আর শিক্ষক সংখ্যা হলো; ২১৭,৫৫৫ জন। শিক্ষক ১০৭,২২৭ জন ও শিক্ষিকা ১১০,৩২৮ জন। ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী ছেলেদের মোট ভর্তি হার ৯৯.৯ ও মেয়েদের ভর্তি হার ৯৬.৩ জন। মোট ভর্তি হার, ২০০৭ সালে ছিল ৯৮.১ শতাংশ।



নিন্ম মাধ্যমিক শিক্ষা:

সৌদি আরবে মাধ্যমিক শিক্ষা ৩ বছর মেয়াদি। সরকারি তথ্য হতে জানা যায় যে, মাধ্যমিক স্তরে ছাত্র/ছাত্রীর সংখ্যা ১,১৪৪,৫৪৮ জন। ছাত্র ৬০৯,৩০০ ও ছাত্রী ৫,৩৫২৪৮ জন। ২০০৭ সালের পরিসংখ্যান অনুযায়ী শিক্ষকের সংখ্যা ১০৮,০৬৫ জন। ছাত্র সংখ্যা ৫৪,০৩৪ জন ও ছাত্রীর সংখ্যা ৫৪,০৩১ জন। মোট ভর্তি হার ৯৫.৩ জন।



মাধ্যমিক শিক্ষা:

সৌদি আরবে মাধ্যমিক শিক্ষা ৩ বছর মেয়াদি। আর এটাই সাধারণ শিক্ষার চ’ড়ান্ত স্তর। নিন্মমাধ্রমিক শিক্ষাস্তরের পর, ছাত্র/ছাত্রীরা সাধারণ ও বিশেসায়িত শিক্ষা, তৈরির কোন এবটি বেছে নিতে পারে। কারিগরি; মাধ্যমিক শিক্ষা স্তরে ৩ বছরের কারিগরি ও বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। শিলাপ, বাণিজ্য ও কৃষি বিষয়ে তারা প্রশিক্ষন গ্রহণ করে থাকে। ২০০৭ সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মাধ্যমিক স্তরে ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল ১,০১৩,০৭৪ জন। এরমধ্যে ছাত্র ৫৪১৮ জন ও ছাত্রীর সংখ্যা ৪৭১,২২৫ জন। আর শিক্ষক সংখ্যা ছিল ৮৭,৮২৩ জন। শিক্ষক ৪১,১০৮ জন ও শিক্ষিকা ৪৬,৭০৫ জন।



উচ্চ শিক্ষা স্তর:

উচ্চ শিক্ষা স্তরে সৌদি আরবে, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে ৪ বছর মেয়াদি কোর্স পড়ানো হয়। আর চিকিৎসা, প্রকৌশল ও অষুধ বিজ্ঞানে পড়াশোনার মেযাদ ৬ বছর। ১৯৫৭ সালে কিং সউদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সৌদি আরবে আধুনিক উচ্চ শিক্ষার যাত্রা আরম্ভ হয়। পারস্য উপসাগরে এটাই প্রথম বিশ্ববিদ্যালয়। সৌদি আরবে ২৪ টি বিশ্ববিদ্যালয় আছে।





উপরে, আমরা পৃথিবীর অন্যতম ধনী মুসলিম রাষ্ট্র সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা চিত্র তুলে ধরেছি। আসলে, সেখানকার শিক্ষা ব্যবস্থায় এখনো কোন স্তরগত ধারাবাহিক প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি। আর তাদের শিক্ষা কোন্ পথে হবে; পুরোপুরি ধর্মীয়, আধুনিক না মিশ্র কোনটাই যেন স্থির নয়। যাহোক, বর্তমানে বাস্তবায়নাধীন দশ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে, হয়ত সৌদি শিক্ষা ব্যবস্থা; একটি ধারাবাহিকতা ফিরে পাবে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩২

রাতুল_শাহ বলেছেন: অনেক কিছু জানলাম।

পোষ্টে ভাল লাগা রইল।

০৬ ই মে, ২০১২ রাত ১১:৩৫

রুম৭৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.