| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসিএস ক্যাডার নাকি বিদেশযাত্রা- কোনটা বেছে নেবেন?
ধরে নিন বিসিএস হয়ে গিয়েছে, প্রশাসন, কাস্টমস, ট্যাক্স বা অন্য যে কোন ক্যাডার , যেটা আপনার পছন্দ সেটাতেই জয়েন করার সুযোগ পাচ্ছেন । একই সময়ে আপনি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা আপনার পছন্দের যে কোন দেশে পড়ালেখার অফার পেলেন বা ইমিগ্রানট ভিসা পেলেন - ৪/৫ লাখ টাকা খরচ করেই যাওয়া যাবে ।আর ওদেশের পড়া শেষেতো সাধারণত সেখানে চাকরি পাওয়াই যায় বা কোনো একটা কাজতো জোটানোই যাবে।
কোনটা করবেন? এর পেছনে যুক্তিটা কি বলা যায় ?
শর্ত : যে কোন একটা বেছে নিতে হবে, সরকারী কর্মকর্তা হয়ে শিক্ষাছুটি নিয়ে বিদেশযাত্রা এই ধরনের কোন দ্বিমুখী সিদ্ধান্ত নেয়া যাবেনা ।
তত্বগতভাবে চিন্তা করলে ম্যসলোর চাহিদাতত্বকে বিবেচনায় নিতে পারেন-
ভোগ্যপণ্যের বা টাকার চাহিদা ফুরিয়ে গেলে আত্মপ্রসাদের চাহিদা আসাবে- তখন ক্ষমতা বা পরিচিতি বা জনপ্রিয়তার চাহিদা সৃষ্টি হবে, অন্য দেশে চলে গেলে এইসব চাহিদা পূরণ হওয়ার চান্স কম, বিশেষত: ক্ষমতার স্বাদ নেয়ার চান্স নেই বল্লেই চলে । বিসিএস এর মাধ্যমে এগুলো ক্ষীণভাবে হলেও পাবার চান্স থাকে, এছাড়া লবিংবাজ হতে পারলে বা যোগ্যতা থাকলে কয়েকবার বিদেশযাত্রাও ঘটতে পারে । তাই সবকিছু বিবেচনা্য নিন । এমনকী সন্তানদের সংস্কৃতি পাল্টে যাওয়া, বয়স বাড়লে নি:সংগতা, সামাজিক মর্যাদা, বিদেশে সেই দেশীদের নাক সিঁটকানো মনোভাব- সব বিবেচনা করুন।
২|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশ যাত্রা।
এই বালের দেশে রাজা বানিয়ে দিলেও আমি থাক ব না।
কোন নিয়ম নীতির বালাই নেই যে দেশে সে দেশ ছেড়ে চলে যেতে পারলে হাফ ছেড়ে বাচব।
৩|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪১
মাইন রানা বলেছেন: বিসিএস হোক না হোক নিজের দেশে থাকব
বিদেশ গেলেও কাজ করে দেশে আসব নিজের দেশে মরতে চাই
বিদেশ যদি যাই দেশ গড়তে যাব
৪|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৩
সোজা সাপটা বলেছেন: বিদেশযাত্রা পড়ালেখার জন্য
আপনার দেশ আপনারই থাকবে ..সো ভালো ভাবে পড়ালেখা করে দেশকে গড়তে আসুন।
৫|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: জটিল প্রশ্ন করেছেন। উত্তরও নিজেকেই খুজতে হবে আপনার। তবে আসল কথা হচ্ছে, আপনি যেটাই বেছে নিন না কেন, আপনার সবসময়ই মনে হবে-যেটা বেছে নেননি, ওটাই বোধ হয় ভাল ছিল!!
"নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে সব সুখ আমার বিশ্বাস।"
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭
জাফর সািদক রুমী বলেছেন: সহমত
৬|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৬
খান @ খান বলেছেন: দুই নৌকাতেই এই অধমের পা পড়েছে। শান্তি নাই কোথাও ! দেশে কিছু না থাকলে তাও একটা জীবন থাকে, আর বিদেশে সবই থাকে শুধু জীবনটা বাদে।
৭|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৮
আকিল- বলেছেন: Ek kothai BCS! Bedesh jawar porosnoi asay na. Ei desh e jonmesee ei dash ei morte chai!
৮|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৮
মৌনতা০১ বলেছেন: বিদেশে যান .।।নিজে ভালো থেকে দেশের দরিদ্র অসহায় দের জন্য পারলে কিছু করবেন। এখানে থাকলে
১প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম ঘন্টার পর ঘন্টা নষ্ট ( সহজে পরিবর্তন হয়ার সুযোগ নেই, যদি ঢাকার বাইরে থাকেন তাহলে ভিন্ন কথা কিন্তু পর্যায়ক্রমে ওগুলোর ও একি অবস্থা হবে।)
২ । বিদ্যুত গ্যাস এর অভাব, ( গ্যাস চুক্তি সাক্ষর করা শেষ অতএব উন্নতির আশা নেই, পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ১০০ ভাগ)
৩। স্কুল কলেজের পরিবেশ, প্রতিযোগীতায় সন্তানদের ভবিষ্যত
৪। যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, দ্বিতীয় বার না ভেবে দেশের বাইরে যান। এখানে থাকলে ধুকে ধুকে মরবেন
৫। সরকারী চাকুরী করলেও সরকার পরিবর্তন, স্বজনপ্রীতি আর দূর্নীতির কারনে শান্তি পাবেন কিনা ভেবে দেখুন।
অতএব বাইরে যান, নিজের ভালো থাকুন, পরিবারকে ভাল রাখুন , দেশকে ভালবাসুন। বাইরে থেকে অসহায় মানুষগুলোর জন্য কিছু করুন। আপনার বিদেশে অর্জিত টাকায় হয়ত এদেশে সবচেয়ে বড় জনসেবা মুলক প্রতিষ্ঠান গড়ে উঠবে। অতএব ভাবুন,এখানে থেকে কষ্ট ভোগকারীদের একজন হবেন নাকি বাইরে গিয়ে লাঘবকারীদের একজন হবেন।
৯|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৭
এলোমেলো রকস বলেছেন: খান @ খান বলেছেন দুই নৌকাতেই এই অধমের পা পড়েছে। শান্তি নাই কোথাও ! দেশে কিছু না থাকলে তাও একটা জীবন থাকে, আর বিদেশে সবই থাকে শুধু জীবনটা বাদে।
সহমত। আমার অভিজ্ঞতাও একই।
বিদেশে জঅবন নাই। একটা পর্যায়ে সবাই ই দেশে আসার জন্য হাসফাস করে, যারা করেননা তারা হয়তো টাকা পয়সা আর সম্পত্তির মায়া ছাড়তে পারেননা বলেই করেন
১০|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১৫
মাইন রানা বলেছেন: বিদেশ এই অধম একবার গিয়েছিল তাও আবার ভারত পাশের দেশ ।।
বিদেশে মানুষকে কেউ দাম দেয় না ইজ্জত পাওয়া যায় না নিজের দেশের মত।
জীবনে ইজ্জত নিয়ে বাচতে না পারলে মারা যাওয়াই ভাল
দেশ যদি পচেও যায় বিদেশ থেকে ১০০০০০০০০০০........ গুন ভাল
১১|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২২
সর্বহারা বলেছেন: আপনার জায়গায় আমি হলে দেশেই থাকতাম। পরে সুযোগ হলে শিক্ষাছুটি নিয়ে বাইরে যেতাম। ভাবিয়া সিদ্ধান্ত নেন যাতে পরে আফসোস না করতে হয়। ভালো থাকুন।
১২|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৪
স্বাধীকার বলেছেন:
অবশ্যই দেশেই থাকা উচিত বলে মনে করছি। অনিশ্চিত বিদেশী স্বপ্নের চেয়ে দেশের নিশ্চিত বাস্তবতা অনেক ভালো মনে করছি। পৃথিবীর যেকোনো জায়গাতেই পরিশ্রম করেই বাচঁতে হবে। যে পরিশ্রম বিদেশে দিবেন ততটা সততা এবং পরিশ্রম দেশে কোনো ক্যাডারে থেকে করতে পারলে দেশের মানুষ এবং রাষ্ট্র অনেক উপকৃত হবে। সৎ থাকাটা নিজের ইচ্ছার উপরই নির্ভর করে, যদিও অনেক সময় কঠিন হয়। বাংলাদেশের ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তারা খারাপ আছে শুনিনি। কারও কাছে শুনিনি তিনি খুব খারাপ আছেন। দেশেই থাকা উচিত বলে মনে করছি।
১৩|
১৪ ই জুলাই, ২০১১ রাত ৩:৪৯
আম-আঁটির ভেঁপু বলেছেন: প্রশ্নটা ঠিক হলো না। আমি আপনাকে উল্টো প্রশ্ন করছি:
আপনি কি ভালো থাকতে চান, না ভালো কাজ করতে চান? ভালো কাজ করতে চাইলে দেশে-বিদেশে সর্বত্রই করতে পারেন। আর ভালো থাকতে চাইলে আরেকটা প্রশ্ন:
আপনি কি সৎভাবে ভালো থাকতে চান, নাকি অসৎপথে হলেও আপত্তি নেই? সৎভাবে ভালো থাকতে চাইলে বিদেশে যান। আর অসৎভাবে ভালো থাকতে চাইলে দেশেই থাকুন।
এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনটা চান?
১৪|
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৪
সোজা সাপটা বলেছেন: আপনি কি ভালো থাকতে চান, না ভালো কাজ করতে চান? ভালো কাজ করতে চাইলে দেশে-বিদেশে সর্বত্রই করতে পারেন। আর ভালো থাকতে চাইলে আরেকটা প্রশ্ন:
আপনি কি সৎভাবে ভালো থাকতে চান, নাকি অসৎপথে হলেও আপত্তি নেই? সৎভাবে ভালো থাকতে চাইলে বিদেশে যান। আর অসৎভাবে ভালো থাকতে চাইলে দেশেই থাকুন।চমৎকার লিখেছেন@আম-আঁটির ভেঁপু
১৫|
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৫
সোজা সাপটা বলেছেন: আপনি কি ভালো থাকতে চান, না ভালো কাজ করতে চান? ভালো কাজ করতে চাইলে দেশে-বিদেশে সর্বত্রই করতে পারেন। আর ভালো থাকতে চাইলে আরেকটা প্রশ্ন:
আপনি কি সৎভাবে ভালো থাকতে চান, নাকি অসৎপথে হলেও আপত্তি নেই? সৎভাবে ভালো থাকতে চাইলে বিদেশে যান। আর অসৎভাবে ভালো থাকতে চাইলে দেশেই থাকুন।চমৎকার লিখেছেন@আম-আঁটির ভেঁপু
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩০
উড়নচণ্ডী বলেছেন: বিদেশে ইমিগ্রান্ট হয়ে যান যদি আপনার পারিবারিক ভাবে বা ব্যক্তিগত ভাবে কোন পলিটিক্যাল জোর না থাকে।
কিছুদিন পরেই এদেশ থেকে মানুষ পড়ি-মরি করে পালাবে অন্য দেশে। এরকম অনিয়মতান্ত্রিক ভাবে দেশ চলতে পারে না, এটা একটা মগের মুল্লুক।