নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমার কোন লেখা আপনাকে মুগ্ধ করেছে?

২৪ শে মে, ২০২৬ রাত ১০:২৮


২০০৩ সাল থেকে কবিতা, আর ২০০৮ সাল থেকে গল্প, উপন্যাস, নাটক, গান লেখার চেষ্টা করছি। দুই দশক পেরিয়ে গেছে। কিছু কিছু লেখা নিজের কাছে অখাদ্য মনে হওয়ায় সংগ্রহে রাখিনি। হয় পুড়িয়ে ফেলেছি, নয়তো ছিঁড়ে ফেলে দিয়েছি। তাও যা আছে, অনেক। সামনে আরও কিছু হয়তো ফেলে দেব।

এক সেকেন্ডের নেই ভরসা, তাই সব লেখা পাণ্ডুলিপি আকারে রেখে দিচ্ছি। আগের দুটো কবিতার বইতে (সংশোধিত আকারে সামনে হয়তো প্রকাশিত হবে।) প্রায় ১৫০টির মতো কবিতা আছে। এছাড়া বাকি কবিতা (অনেক বাদ দেওয়ার পরও।) দিয়ে ৫-৬ ফর্মার করে ৯-১০টা বই হয়ে যাবে।

গল্প আছে বেশ কিছু। অপ্রয়োজনীয়গুলো বাদ দিলেও ৪-৫টা গল্পের বই হয়ে যাবে। উপন্যাস আছে দুটো। প্রবন্ধও আছে বেশ কিছু।

ব্লগে এবং বিভিন্ন সাইটে অনেক লেখা পোস্ট করা আছে। অনেকে পড়ে অ্যাপ্রিশিয়েট করেছেন। অনেকে সমালোচনাও করেছেন। সেসব মাথা পেতে নিয়েছি, যেহেতু নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত আছি। জীবন-বাস্তবতায় লেখালেখিতে পূর্ণ মনোযোগও দিতে পারিনি। এতদসত্ত্বেও আমার কোন লেখা আপনাকে মুগ্ধ করেছে, হাসিয়েছে, কাঁদিয়েছে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৬ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: আল্লাহরে!!! ইহা বড়ই কঠিন প্রশ্ন!!!


তুমি তার আগে বলো দেখি আমার কোন লেখা তোমাকে মুগ্ধ করেছে??? B-)

২৪ শে মে, ২০২৬ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক আছে। এ মুহূর্তে কঙ্কাবতীর কথা মনে পড়ছে।

২| ২৪ শে মে, ২০২৬ রাত ১০:৩৪

করুণাধারা বলেছেন: অনেক লেখাই মুগ্ধ করেছে, কিন্তু আজকাল স্মৃতি বড় প্রতারক হয়ে গেছে, কোন কিছু মনে করতে দেয় না...

একটা উপন্যাস ভালো লেগেছিল বেশি। নামটা কি ছিল!! কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়?

২৪ শে মে, ২০২৬ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় বড় গল্প। খুব অল্প সময়ে লেখা। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

৩| ২৪ শে মে, ২০২৬ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: হা হা মাত্র একটা মনে করিতে পারিলা বালক!!!! :P

কাঁটা লতা উঠবে ঘরের দ্বারগুলায় কি ভোলা যায়!!!!!


কত কাঁটালতার ছবি আঁকলাম তোমার জন্য!!!!!! রাত জেগে!!!!!!!!!

২৪ শে মে, ২০২৬ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার প্রবন্ধ টাইপ লেখাগুলো বেশি ভালো লাগে- যেমন বাচ্চাদের নিয়ে আয়োজন, উপস্থাপনা, ভ্রমণ কাহিনী। সেগুলো তো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না.... অনেক।

৪| ২৪ শে মে, ২০২৬ রাত ১১:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি নতুন তাই সেভাবে বলতে পারলাম না। আমার রাজনৈতিক জনরার লেখা বেশি লাইক করি ।

২৪ শে মে, ২০২৬ রাত ১১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনৈতিক ও ধর্ম সংশ্লিষ্ট লেখা ২০১৫-১৬ সালের দিকে লিখতাম টুকটাক। ক্যাচাল ভালো লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.