নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুশফির পৃথিবী

আলী রুশফি

আমি ছায়া ছাড়া কিছু নই.।.।

আলী রুশফি › বিস্তারিত পোস্টঃ

এইসব দিনগুলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

এইসব দিনগুলো,
ঠিক গাঢ়, কালো, গভীর অন্ধকার রাতের মতো নয়...
নয় রৌদ্রোজ্জ্বল কোন সোনালী দিনের মতোও !
এইসব দিনগুলোতে,
সব প্রহসন কলমের গোঁড়ায় এসে থমকে দাঁড়ায়...
আজ নয়,
অন্য কোনদিন হবে এসব...
আজ হাড় কাঁপানো শীতের রাতে,
অদ্ভুত অকারণ যন্ত্রণায় আর শীতে কাঁপতে কাঁপতে হোক নিশিযাপন...
এইসব দিনগুলোতে,
সব কিছু আলো-আঁধারির মতো...
কেমন যেন বারবার পানির নিচে ডুব দিয়ে ভেসে উঠবার মতো...
অজানা আশংকায় ভীত হবার মতো অনুভূতি হয়...
খাদের অতলে যদি পা হড়কে পড়ে যেতেই হয়...
তবে তা হোক অনন্ত অসীম পতন...
বাতাসের মাঝেই হোক তোমার আমার ঘর...
..................................................................................................................
এইসব দিনগুলোতে,
আবোল তাবোল অর্থহীন সব কথার ভীড়ে,
তোমার-আমার বেঁচে থাকার উপায়ের অবিরাম অনুসন্ধান হয়...
.....................................................................................................................
এই সব দিনগুলো,
কেমন, তা স্রষ্টাই ভালো জানেন...
কিছু জিনিস তাঁর উপরেই ছেড়ে দিয়ে আমরা ক্ষান্ত হই...
নিজেদের বড্ড চালাক ভাবি...
নির্বোধ বোকার দল !
...................................................

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: এইসব দিনের কথা উঠে এসেছে।
+++++

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

আলী রুশফি বলেছেন: ধন্যবাদ.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.