| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজোওয়ানা
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তের নব প্রাতে, সে হয়তো আপনাতে
পেয়েছে উত্তর।
গল্প উপন্যাসের টপিকস হিসাবে বাংলা ভাষার লেখকরা ভূতের গল্পকে তেমন পাত্তা দেয় না সম্ভবত, যে কারণে ভাল ভৌতিক গল্পের তেমন কোন নিদর্শন নেই বাংলা সাহিত্যে। ব্লগও তার ব্যাতিক্রম নয়, এখানে মূলত: লেখকরা প্রেমের গল্প লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কয়েক জন ব্যতিক্রমী লেখক ছাড়া। ভৌতিক গল্প গুলোকে বেশির ভাগ পাঠকই শিশুতোষ বিষয় মনে করেন, মূল সাহিত্য হিসাবে বোধহয় বিবেচনা করে না। যদিও বিশ্বাস যোগ্য ভৌতিক গল্প লিখে পাঠক কে ভয় পাওয়ানোর কাজটা খুবই জটিল বলে মনে হয় আমার কাছে।
যাই হোক এবার শেয়ার করছি সামহোয়ার ইন ব্লগে আমার দেখা কয়েকজন ভৌতিক গল্পের লেখক আর তাদের কিছু চমৎকার গল্প।
প্রথমেই বলবো নিথর শ্রাবন শিহাবের কথা। নামটা বোধ হয় অনেকের কাছে অচেনা লাগতে পারে, ব্লগার হিসাবে সে নতুন। এই লেখকের প্রথম লেখাটি আমি পড়ি ফেইস বুকে "ভুতের গল্প" নামের একটা পেইজে। পরে এক সময়ে দেখি তিনি এখানেও লিখছেন, তবে কেন যেন তার এই চমৎকার গল্প গুলোতে পাঠকের সংখ্যা দু:খজনক ভাবে কম।
তাঁর লেখার বিষয় বস্তু মুলত আধিভৌতিক চমৎকার লেখার ভাংগি আর পটভুমি।
টানটনা উত্তেজনা থাকে আগাগোড়াই, কখনোই মনে হয় না গল্পটা ঝুলে গেলো। তার কয়েকটি গল্প..........
১।উত্তর বঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ভাগী চাষী তাজল শেখের উপরে রহস্যময় দেব মূর্তির প্রভাব আর সেই সংক্রান্ত গা শিরশিরে সব ঘটনা নিয়ে রচিত আধিয়ার।
২। দ্বৈত জগত আর প্যারানরমাল প্রকৃতি নিয়ে লেখা চমৎকার একটা গল্প অমীমাংসিত।
৩।চতুরঙ্গে অনেক আশা নিয়ে ড: এমারনের সাথে কাজ করতে যান ড: নোভেরা। কিন্ত সেখানে সে মুখোমুখি হয় স্বপ্ন আর মৃত্যু আর প্যারানরমাল জগতের অদ্ভুত সব ঘটনার!
ভূতের আড্ডা ভাইয়ার কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে, নাম শুনেই নিশ্চয় অনুমান করতে পারছেন তার গল্পের বিষয় বস্তু কি হতে পারে! হ্যাঁ উনি জমজমাট সব একশত ভাগ খাঁটি ভূতের গল্প লিখতেন। যদিও তিনি এখন আর এই ধরনের গল্প একদমই লেখেন না, আর একটা গল্প অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছেন (খুব খারাপ কাজ)।
ভূতের আড্ডার লেখা কয়েকটি গল্প........
১। ভয়
২। চক্র
৩।কোব্বালা
৪।কালো মানুষ
ইউনুস খান ভাইয়ার গল্প গুলোও ব্যাতিক্রমী, তার ভৌতিক গল্প গুলোর সবই গ্রাম বাংলায় যে সব ভুতের গল্প প্রচলিত ছিল সেই ধরনের। গভীর রাতে হারিকেন বা মশাল নিয়ে মাছ ধরা কিংবা যাত্রাপালা দেখতে যাওয়া গ্রামের মানুষদের জন্য আনন্দময় একটা বিষয়, আর ইউনুস খানের ভূতের গল্প গুলোতে ভূতের আগমন হয় সেই সময় গুলোতেই। চিরায়ত গ্রামের "আউলা" যারা মানুষের গলার স্বর নকল করে গভীর রাতে মাছ ধরতে নিয়ে যায় মানুষকে আর তারপরে পানিতে ডুবিয়ে মারে সেই আউলা বা নিশির ডাক তার বেশির ভাগ গল্পেরই মূল উপজীব্য। আত্মজীবনি স্টাইলে লেখা তার ভুতের গল্প গুলোর আবার একজন মূল চরিত্র আছে, তার নাম ভূত খেকো মজিদ!
এই লিংকে ওনার সব গুলো ভৌতিক গল্পের সংকলন পাওয়া যাবে।
সবাইকে রইলো ভূত মেলায় নেমন্ত্রণ। যাদের হার্ট দুর্বল তাদেরকে ভূত মেলায় না আসার জন্য অনুরোধ রইলো
নষ্টকবি নাম হলেও তিনি চমৎকার সব প্যারানরমাল, রহস্য রোমাঞ্চ গল্প লেখেন, ইদানিং অনেকেই নিশ্চয় তার এসব ছোট্ট কিন্তু গা ছমেছমে গল্প গুলো পড়েছেন। তার গল্পের যেটা আমার কাছে বেশি ভাল লাগে সেটা হলো স্বল্প পরিসরে পুরো বিষয়টা ফুটিয়ে তোলা।
যে সব লেখা ভাল লেগেছে.......
১।পুঁথি
২।ভুত
3.শেষ রাতের ট্রেন
৪।পরিবর্তন
৫।সিংহাসন
৬।লাশের অভিনেতা
৭। লাশ
৮।আজরাইল
৯।প্রতিশোধ
১০।পৌনপুনিক
১১।
ফোঁড়া
নষ্টকবি ভাইয়ের প্রতি অনুরোধ আপনার এই সব গল্প গুলো একসাথে করে যে কোন বই মেলায় বই প্রকাশ করে ফেলুন।
টিনটিনের ভৌতিক গল্প গুলো দেশি আর বিদেশী দুই পটভূমিকায়া লেখা। তার ভৌতিক গল্প গুলোতে আফ্রিকান ভুডু ম্যাজিক থেকে শুরু করে ওয়ার উলফ, ড্রাকুলা সব কিছুই আছে এবং এই গল্প গুলোর অনেক গুলোই রহস্য পত্রিকাতে প্রকাশিতও হয়েছে।
দেখে নেই টিনটিনের কিছু গল্প.........
১।হ্যালোইনের রাত (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী)
২।আস্তিক - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৩।মধ্যরাতে কঙ্কালের সাথে। (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ রম্য-হরর গল্প)
৪।কালো যাদু - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
মিলটন ভাইয়া, উনি সাধারণত প্রবন্ধ টাইপের পোস্ট লেখেন। তবে তার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা নিয়ে তিনি ধারাবাহিক ভাবে লিখছেন! গা শিউরে ওঠা সেই সব ঘটনা গুলো পড়তে চাইলে দেখুন......
আমার অমীমাংসিত রহস্যগুলো -৪
আমার অমীমাংসিত রহস্যগুলো -১
ব্লগ পড়তে পড়তে এক সময়ে আমার প্রায় বিশ্বাস জন্মে গিয়েছিল যে আপু ব্লগারদের গল্পের একমাত্র উপাদান হলো প্রেম, সাহিত্যের অন্যান বিষয়ে তাদের আগ্রহ মনে হয় একটু কম। সম্প্রতি কয়েকজন আপু সেই ধারণাটা ভেঙ্গে দিয়ে আমাকে হাপ ছেড়ে বাচিঁয়েছে তাদের মধ্যে অন্যতম ত্রিনিত্রি।
তার চমৎকার সব ভৌতিক গল্প গুলো ইতিমধ্যে নিশ্চয় সবাই পড়ে ফেলেছেন, না চোখে পড়লে নিচে দেখে নিন
১।রুম নাম্বার ২১৩
২।রাজকান্দির আতংক
৩। অভিশপ্ত আয়না
রোদেশী নামের নতুন এক ব্লগারের ভৌতিক গল্প গুলোও বেশ সুলিখিত...
১।
প্রতিশোধ (ভৌতিক গল্প)
২। ভয় (অনুলিখিত হরর কাহিনি)
৩। যুক্তিহীন সত্য ঘটনা-২ (ভৌতিক গল্প)
৪।কটকার খাল
ইমন জুবায়ের। তার গল্পের কথা নতুন করে কিছুই বলার নেই সবারই জানা। সাম্প্রতিক ঘটনাবলি থেকে শুরু করে ঐতিহাসিক বিষয় বস্তু সবই তার গল্পের টপিকস ইদানিং তিনি ভৌতিক গল্পও লিখেছেন বেশ কয়েকটি। যথারিতী এটাতেও তিনি সফল। তবে তার ভৌতিক গল্প গুলো পড়লে কেন যেন ভয়ের বদলে মায়া লাগে। গল্পের ভৌতিক চরিত্র গুলোর জন্য মায়া, কারণ গল্প গুলো অনেক বেশি মানবিক, অনেকটা মনোজ বসুর ভৌতিক গল্প গুলোর মতো।
ইমন ভাইয়ের যে ভৌতিক গল্প গুলো ভাল লেগেছে..
১। অশরীরী
২।সে
৩। প্রতিশোধ
৪।তাহলে কে এসেছিল
৫।মোহনার দ্বিতীয় জীবন
৬।গল্প: ওরা
৭।গল্প: গর্জনিয়ার উড়ন্ত লামা ও অলৌকিক নীলশঙ্খ
আরও একজন বেশ প্রতিভাবান ব্লগার ছিলেন যিনি শুধু মাত্র একটা ভৌতিক লিখেছিলেন, কেন যে আর পরে লিখলেন না। আমার মনে হয় এই বিষয়ে ধারাবাহিকতা রাখলে তার কাছ থেকে আমরা ভাল কিছু ভৌতিক গল্প পেতাম, ইনি হলেন লিপিকার।
ভুডু ম্যাজিক আর কালো যাদু নিয়ে লেখা তার উপন্যাসটি হলো তিন খন্ডের আঁধার বিলাস।
প্লানচ্যাট, আত্ম, ভূতে ইত্যাদি নিয়ে বিশ্লেষণ মূলক লেখা পড়তে চাইলে দেখুন সুমন ঘোষের দশ খন্ডের লেখা বিশ্বাস অবিশ্বাসে ভুত ও ভৌতিক ।
কবি শহিদুলের ভৌতিক গল্প ; ভয় ( বৈশাখী স্পেশাল ) গল্পটাও ভাল লেগেছিল। তবে তিনি এই একটাই গল্প লিখেছেন!
নীল বেদনার ভূতের গল্প গুলো আমি প্রথম পড়ি ফেইস বুকের সেই ভূতের গল্পের পেইজটাতে, পরে দেখি উনি অনেক আগেই এই গল্প গুলো সামুতে পোস্ট করেছিলনে, কেন যেন তখন চোখে পরেন। লেখার স্টাইল সাবলিল, আমার বেশি ভাল লেগেছে, 'ভাড়া বাড়ি'।
১।লাল চোখ (ভৌতিক গল্প)
২।ভাড়া বাড়ী (ভৌতিক গল্প)
সামহোয়ার ইনে ভৌতিক গল্প লেখকদের কথা বলতে গেলে একজনের নাম উল্লেখ করতেই হয় তিনি হলেন নাফে মোহাম্মদ এনাম , ভুতের গল্প লেখার কারণে যার নাম হয়ে গিয়েছিল হরর নাফে। এখনও মাঝে মাঝে অনেকেই মন্তব্য "ভয়ে আমার হাত পা....." শুধু এই টুকু লিখে অনেকই মন্তব্য করেন মজা করে, সামুতে এই শব্দের জন্মও নাফে ভাইকে কেন্দ্র করেই হয়েছিল। ভূতের গল্প লিখে তার মতো এত অলোচিত সমালোচিত আর কেউই বোধহয় হয়নি, তার প্রমাণ নাফিস ইফতেখারের এই পোস্ট ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন গাছভুদাই™ সমগ্র
যাই হোক ব্লগে গল্প লেখার পাশাপশি তিনি হরর পত্রিকা আর একটা শর্ট ফ্লিমও বানিয়েছিলেন। এখন কি অবস্থা জানি না, অনেকদিন তাকে ব্লগে আর দেখি না।
অনেক তো ভূতের গল্পের লিংক দিলাম, তবে তেনাদের মানে এই সব ভুত পেত্নীদের ঠিকুজি কুলঝি, কে কেমন এই সব জানাও তো দরকার। ভূতের শ্রেণী বিভাগ, আচার আচরণ, কোথায় থাকে, কি খায় এসব সকল তথ্য জানার জন্য দেখুন ম্যাভেরিক ভাইয়ার বাংলার ভূত-পেত্নী ।
আজ এ পর্যন্তই।
সবাই ভাল থাকুন, সকলের জন্য ভৌতিক শুভেচ্ছা ![]()
![]()
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৩
রেজোওয়ানা বলেছেন:
ভুত আমার পুত
পেত্বী আমার ঝি
রাম লক্ষন সাথে আছে
করবে আমার কি?
২|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০০
অভ্রমালা বলেছেন: অনেক ধন্যবাদ। অসম্ভব ভালো লাগে ভূতের গল্প। খুব তাড়াতাড়ি পড়ে ফেলব সবগুলো।
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৪
রেজোওয়ানা বলেছেন: আমারও ভূতের গল্প পড়তে খুব মজা লাগে, ভয় পাই তবুও পড়ি
৩|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০১
চাটিকিয়াং রুমান বলেছেন: ভূতের গল্প মোটামুটি ভালো লাগে। বেশকিছু ভূতের গল্পের লিঙ্ক আছে আপনার এই পোষ্টে। তাই পোষ্ট প্রিয়তে নিলাম, সময় করে পড়বো।
++++++
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৭
রেজোওয়ানা বলেছেন: আরও কিছু গল্পের লিংক সংযোজন করবো, নেট এত স্লো যে ভয়াবহ অবস্থা।
অনেক ধন্যবাদ রুমান
৪|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৭
মুনসী১৬১২ বলেছেন: ভুতের গল্প শুনতে আসলেই খুব মজা লাগে এখনো---বিশেষ করে রাতে গ্রামের বাড়িতে সবাই মিলে বসলে একটার পর একটা বের হতে থাকে এক স ময় দেখা যায় ভয়ে কেউ আর বাথরুমেও যেতে চায় না একা একা--- :-& :-& :-&
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২২
রেজোওয়ানা বলেছেন: হু, ভুতের গল্প শোনার জন্যও স্পেশান আবহের দরকার, নইলে ভাল লাগে না। বেশ ঝড় বৃষ্টি হবে, কারেন্ট থাকবে না, তার মধ্যেই না এই গল্প শুনে মজা
৫|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভূতের গল্প ভালা পাই না।
দিনের বেলা ভূত বিশ্বাস ও করিনা।
রাতে মনে হয়, ভূত বলে ও কিছু আছে!!!!
কিন্তু পোস্ট ভালো লাগছে।
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩২
রেজোওয়ানা বলেছেন: আপনি প্রভাত মুখোপাধ্যায়ের "একটি ভৌতিক কাহিনী" আর পরশুরামের "মহেশের মহাযাত্রা: এই গল্প দুইটা পড়বেন ভাল লাগবে
পোস্ট ভাল লেগেছে জেনে ভাল লাগলো ![]()
৬|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৩
কামরুল হাসান শািহ বলেছেন: প্রিয়তে নিলাম
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৬
রেজোওয়ানা বলেছেন: ধন্য হলাম প্রিয়তে নেয়ার জন্য ![]()
৭|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৭
দূর্যোধন বলেছেন: ভুত ডরাইনা .... এখন কি করুম কন তো ? :-< :-<
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:১৩
রেজোওয়ানা বলেছেন: অমাবস্যার রাতে একা একা শশ্মান ঘাটে বসে থাকলে বুঝবেন ভূত আছে কিনা
৮|
১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
সায়েম মুন বলেছেন: ভূতের ভয় ডর নাই। এই ধরনের মুভি বা কাহিনী শুনলে হাসি পায়
যারা ভয় পান। তাদের জন্য অতি উত্তম পোষ্ট
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: ইশ তোমার কত সাহস!
মামদো ভুত, জামদো ভূত দেখলে তো ঠিকই ভয় পাও
৯|
১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
িনদাল বলেছেন: প্রিয়তে রাখলাম ![]()
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ নিদাল
১০|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১১
জিসান শা ইকরাম বলেছেন:
দেখলাম, অনেক পরিশ্রমী পোষ্ট।
সবগুলো পড়া হয়নি। পড়ার ইচ্ছে আছে ।
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৪
রেজোওয়ানা বলেছেন: আজকে আরও কিছু পোস্ট এড করলাম
সমস্যা হলো স্মৃতি শক্তির উপর নির্ভর করে মনে করতে হচ্ছে কবে, কার, কোন গল্প পড়েছিলাম!!
আপনার একটু হেল্প করেন না।
১১|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩০
মাহী ফ্লোরা বলেছেন: অতি উত্তম পোষ্ট!![]()
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৯
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু মাহী ভৌতিক পোস্টে আগমনের জন্য
১২|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫০
বড় বিলাই বলেছেন: ভালো একটা কালেকশন আপু।
এই ব্লগারের ভূতের গল্পগুলোও বেশ ভালো লাগে। ইনি আবার রহস্যপত্রিকার একজন নিয়মিত লেখক।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৩
রেজোওয়ানা বলেছেন: লিংকের জন্য থ্যাংকস বিলাই আপা। ওনার পোস্ট আগে পড়িনি, পড়ে আপডেট করে দেবো। আর নতুন কোন ভূতের গল্প চোখে পড়লে জানাইয়েন কিন্তু
১৩|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ঝাক্কিচিকি টাইপের পোস্ট। কয়দিন পর অনেক ফ্রি টাইম পাবো। তখন একে একে পড়া যাবে। ধন্যবাদ আপনাকে। ![]()
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১১
রেজোওয়ানা বলেছেন: ছুটির দিনে আয়েশ করে ভূতের গল্প পড়ার মজাই আলাদা, কি বলো ভাইয়া? ![]()
১৪|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪১
শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
অনেকগুলো ভৌতিক গল্পের সংকলন দেয়ার জন্য।++++++
একটা কথা বলি- কম্প্যুটারের মনিটরে দেখে গল্প/উপন্যাস/কবিতা বা অন্যান্য সাহিত্য পড়ে পুরোপুরি তৃপ্তি পাওয়া যায় না। আরাম করে বসে নিরিবিলিতে কাগজের বইয়ে পৃষ্ঠা উলটে উলটে পড়েই ষোল আনা আনন্দ পাওয়া যায়।
নষ্টকবি ভাইয়ের প্রতি অনুরোধ আপনার এই সব গল্প গুলো একসাথে করে যে কোন বই মেলায় বই প্রকাশ করে ফেলুন।
সহমত।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৪
রেজোওয়ানা বলেছেন: আমিও তোমার সাথে একমত। কম্পিতে গল্প পড়তে মজা নেই, বই এর আবেদনটাই আলাদা।
নষ্টকবির সাথে সাথে ইমন জুবায়ের ভাইয়ের কাছেও জোড় দাবী থাকলো ![]()
১৫|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০১
মিরাজ is বলেছেন: ভুতের গল্প ছোট বেলায় যেমন মজা পেতাম এখন সেরকম কেনো জানি পাইনা
তবে চেষ্টা করবো কয়েকটা পড়ে দেখতে।
পরিশ্রমি পোষ্টে ভালো লাগা রইলো।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২২
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে এখনও কেন জানি ভাল লাগে। এবার বই মেলা থেকে হুমায়ূন আহমেদ, আহসান হাবিব আর জাফর ইকবাল এই ভাতৃত্রয়ের ভৌতিক গল্প আর সংকলনের তিনটা বই কিনেছিলাম। অনেক বিখ্যাত লেখক যেমন মানিক বন্ধ্যোপাধ্যায়, তারাশংকর, বনফুল কিংবা বিভূতিভূষণ এরাও যে এমন চমৎকার ভৌতিক গল্প লিখেছেন তা জানলাম সেখান থেকে। এরা ভৌতিক গল্পকে আলাদা এক মাত্রায় উপস্থাপন করেছিলেন। কিন্তু এরা এই শাখায় তেমন একটা মনোযোগ দেয়নি, হয়তো বা পাঠকের অনাগ্রহের কারণেই। মনোযোগ দিলে হয়তো আমরাও পশ্চিমা সাহিত্যে হরর গল্প গুলোর যেমন সমৃদ্ধ কালেকশন আছে, বাংলাতেও তেমন কিছু পেতাম।
আমাদের ব্লগের লেখা গুলোও সে কারণেই তুলে ধরা, পাঠকের অনাগ্রহে যেন তারা তাদের এই স্কিলটা ছেড়ে না দেয়.....
ধন্যবাদ মিরাজ ![]()
১৬|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৫
শশী হিমু বলেছেন: অনেক গুলই পড়া , বাকি গুলো পড়ার জন্য পোস্ট প্রিয়তে।
সুন্দর সংকলন।
ভাতছি আমিও ভুতুম গপ লেখুম!
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: লেখা শুরু করে দাও, জাবিতে তো ভূতের গল্পের উপাদানের ছড়াছড়ি
১৭|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৬
ফাইরুজ বলেছেন: হাউ মাউ খাউ
ভুতের পোস্টে মানুষের গন্ধ পাউ।
খুব ভালো উদ্যোগ।।।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৯
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ ফাইরুজ আপু।
নতুন কোন ভুতের গল্পের খবর জানলে, জানাবেন ![]()
১৮|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৪
নষ্ট কবি বলেছেন: আমি আবার লিখতে জানি নাকি???
আমার লেখা নিয়ে বই বের করলে মাইনসের পিটুনি খাইতে হবে
শেষে আমি নিজেই ভুত হয়ে যাব
তারপর একদিন রাতে
কেউ থাকবেনা
শুধু আপনি একা বাসায়
তারপর আমি হেটে হেটে আসব
তারপর আপনার মুণ্ডু ছিঁড়ে কড়াত করে.।.।.।.।.।.।.।।
বলতে হবে তারপর কি????
পোষ্ট সোজা প্রিয়তে।
আমি ধারাবাহিক ভাবে লেখা শুরুর পর কোন ভুতের গল্প পড়িনি।
তাই এখন থেকে শুরু করলাম
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন:
বই মেলায়
বই চাই,
আর কোন
কথা নাই ।।
১৯|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৫
ফলে পরিচয় বলেছেন: এত কষ্ট করার জন্য অনেক থ্যাঙ্কু!!!
কোন এক মাঝরাতে সবগুলো একসাথে পড়ব।
পোস্ট প্রিয়তে।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৪
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়ায়ীত করায়
২০|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৮
নস্টালজিক বলেছেন: প্রিঁয়ঁতেঁ!
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০০
রেজোওয়ানা বলেছেন: ইঁ ইঁ হিঁ হিঁ হিঁ .......ধঁন্যবাদঁ......ধঁন্যবাদঁ .....ধঁন্যবাদঁ
২১|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৫
টিনটিন` বলেছেন: ভালো কিছু হরর লিংক পেলাম আপনার লেখা থেকে। মজা করে পড়া যাবে। ধন্যবাদ আপু। ![]()
আজ এমনিই আনড্রাফট করতাম সব। আপনার লেখা পড়ে আরো আগ্রহী হলাম। এক্ষুনি আনড্রাফট করে ফেলবো। ![]()
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৮
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টিনটিন
২২|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৪
শয়তান বলেছেন: ভুতের আড্ডারে ভালা পাই সেই প্রথম থেকেই । চমৎকার লেখার হাত তার । একটা বইও প্রকাশিত হয়েছে তার ।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০১
রেজোওয়ানা বলেছেন: অ নে ক দি ন প রে ........
ভুতের আড্ডার লেখার স্টাইলটা খুবই ভাল লাগে, পড়ে আরাম পাওয়া যায়। তবে উনি একটা গল্প অসম্পূর্ণ রেখেছেন, এটা খুব খারাপ হচ্ছে
২৩|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৩
ছাইরাছ হেলাল বলেছেন:
নাফেকে মিস করি।
ভুতে ভয় পাই না।
কিন্তু ভুতের গল্প পড়ি না।
যদিও প্রায় সবই পড়া।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৩
রেজোওয়ানা বলেছেন: ভূতের গল্প পড়েন না কেন? এটাকে কি সৎ সাহিত্য মনে হয় না?
পড়া উচিত, না হলে লেখকরা উৎসাহ পাবে কিভাবে?
নাফে ভাই দেখি এখন মিউজিক ভিডিও বানায়
২৪|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৬
ছাইরাছ হেলাল বলেছেন:
সংকলন তৈরি আমাদের ফাঁকি দিলেন।
আপনার লেখা দিন।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৫
রেজোওয়ানা বলেছেন: কি লেখমু বুঝতে পারি না
২৫|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫২
ভুতের আড্ডা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে লেখক হিসেবে মর্যাদা দেওয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, আপনার জন্য শুভ কামনা।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৮
রেজোওয়ানা বলেছেন: আরে ভাইয়া কি যে বলেন!
আপনি আপনার স্বমহিমায় সব সময়েই উজ্জল।
শুধু কলো মানুষ লেখাটা কম্পলিট করেন নি, এটা কিন্তু একটু খারাপ হচ্ছে
২৬|
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৬
নীরব 009 বলেছেন: ১৯ তম ভৌতিক ভাল লাগা।
পোস্ট প্রিয়তে। পড়ব যখন একা থাকবো।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১১
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে নিয়েছো যেনে খুব খুশি হয়েছি নীরব।
একা একা পড়ে আবার ভয় পেয় না যেন
২৭|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০০
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আপা আমি চেয়ারের সাথে ফেবিকল গাম লাগিয়ে নিয়েছি। যদিও সেটা শুদ্ধই ছাদে উঠে গেছি আপনার লেখাটা পড়ে! সত্যিই আপনি বিচিত্র একজন লেখিকা!!!!!!
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৯
রেজোওয়ানা বলেছেন: হা হা হা বিচিত্র' মনে হলো কেন? এই কথাটা অন্য আরেকজনও বলেছিল
আপনি অনেক চমৎকার লেখেন, আশাকরি ভবিষ্যতে আমরা একজন সুলেখক পেতে যাচ্ছি। ক্যারি অন........
২৮|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩০
টিনটিন` বলেছেন: গল্পগুলো ড্রাফট করে দিয়েছি।
Click This Link
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩১
রেজোওয়ানা বলেছেন: আরও অনেক গুলো ছিল মনে হয়!!
২৯|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩১
টিনটিন` বলেছেন: ড্রাফট করতে যেয়ে একটা গল্প ভুল করে মুছে ফেলেছি।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২
রেজোওয়ানা বলেছেন: ইশ
৩০|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩২
টিনটিন` বলেছেন: সরি ২৮ আর ২৯ মন্তব্যে "আনড্রাফট" হবে।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৪
রেজোওয়ানা বলেছেন: ঠিক আছে টিনটিন
৩১|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১:০৫
আরিশ ময়ুখ বলেছেন: কীভাবে যে কষ্ট করে এই কাজগুলো করেন। আমি হলে মারাই যেতাম
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৬
রেজোওয়ানা বলেছেন: বেশি কষ্ট হয়নি, ২ ঘন্টা সময় লেগেছে শুধু
৩২|
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৭
ময়নামতি বলেছেন: ভূঁতের গল্পের লিংক দিয়ে ভুঁতের রাজ্য পরিচয় করিয়ে দিলেন। ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৯
রেজোওয়ানা বলেছেন: ভূতের রাজ্য".....ভাল বলেছেন ভাইয়া!
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ, ভাল থাকবেন
৩৩|
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৪
শায়মা বলেছেন: আমিও এক ভুত কাহিনী লিখেছি বুঝেছো???
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪২
রেজোওয়ানা বলেছেন: ভুত না পেত্নীর গল্প লিখছো?
তারাতারি পোস্ট দিয়ে ফেলো
৩৪|
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:২১
গানচিল বলেছেন: হাজার মনের কাছে প্রশ্ন রেখে,
একটি কথাই শুধু জেনেছি আমি,
পৃথিবীতে ভূত বলে কিছু নেই,
তবে রাতের বেলা তেলাপোকা গা ঝাড়া দিলেও গায়ে একটু কাঁটা দেয় আর কি ! বেশী না এই সামান্য একটু।
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৪
রেজোওয়ানা বলেছেন:
বিদ্ঘুটে রাত্তিরে ঘুটেঘুটে ফাঁকা,
গাছপালা মিশ্মিশে মখমলে ঢাকা।
জটবাঁধা ঝুল্ কালো বটগাছতলে,
ধক ধক জোনাকির চকমকি জ্বলে
চুপ্চাপ চারিদিকে ঝোপঝাড়গুলো-
তার মধ্যেই কিন্তু মামদো ভুত আর পেত্নীদের আসর বসে!
৩৫|
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৭
রেজওয়ান তানিম বলেছেন: সরলতা একটা ভূতের গল্প লিখেছিল । বেশ লেগেছে ।
কি করে লেখে ভাবছি । আমার কাছে লিখে মানুষকে ভয় দেয়া বেশ কঠিন মনে হয় । মনে হয় এক ধরণের অস্বস্তি আমাকে চেপে না ধরলে পাঠক কে কি করে ধরবে ।
নষ্ট কবি প্রচুর লিখেছেন । তাকে আমি বলব, গল্প গুলো কিছু সংশোধন করে বই বের করার চেষ্টা করুন ।
পাঠক এ ধরণের গল্প খাবেই ।
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫২
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছো তানিম। আমার কাছেও মনে হয় লেখার মাধ্যমে মানুষকে ভয় দেখানো আর হাসানো এই দুটো কাজই বেশ কঠিন, যারা এই কাজ গুলো সুচারু ভাবে করতে পারে তাদের জন্য স্পেশাল শ্রদ্ধা।
সরলতার পোস্টটা দেখেছি আমরা কাছেও ভাল লেগেছিল। আমি আসলে যারা ধারাবাহিক ভাবে যারা ভৌতিক গল্প লেখে তাদের পোস্ট গুলো নিয়েছে এখানে, যে কারণে একক বেশ কিছু গল্প নিতে পারিনি.....
৩৬|
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৯
সবুজ ভীমরুল বলেছেন: ওরে বাবাআআআআআআআআআআ!!!
পড়ার আগেই ভয় লাগা শুরু হলো। পড়ার পর না জানি কি হবে!!
প্রিয়তে নিলাম আরও বেশী ভয় পাবার জন্য!!
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০২
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
চোখ বন্ধ করে পড়েন ভীমরুল ভাই
৩৭|
১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৯
গ্রামের মানুষ বলেছেন:
আফি, আন্নেরে ধইন্যবাদ! বাফ রে বাফ এত ফরিশ্রম কইচ্চেন!
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৭
রেজোওয়ানা বলেছেন: উরেরে কাকা, বেশি খাটনি হয়নাইক্কা কইলাম
৩৮|
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: আমি একটা বাস্তব অভিজ্ঞতা নিয়া লিক্সিলাম। ওডা অবশ্য ভূত না জ্বীন ![]()
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩২
রেজোওয়ানা বলেছেন: দেখছি ঐটা
৩৯|
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৬
ম্যাভেরিক বলেছেন: ভৌতিক পোস্ট! ভূতের উপর মুভি দেখব, বৃষ্টির এক রাতে। পরিবেশ একটা ব্যাপার আছে না! ![]()
১৬ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৮
রেজোওয়ানা বলেছেন: হুম জাফর ইকাবল স্যারের ভৌতিক গল্প সমগ্র পড়ে খুব ভয় পেয়েছি এবার, আর প্যারানরমাল এবং দ্যা রিং এই দুটো মুভি দেখেও। সমস্যা হলো পড়ার সময় বা মুভি দেখার সময়ে যত না ভয় লাগে, পরে যখন একা একা থাকি সেই সময়ে এই ঘটনা গুলো মনে হয়ে বেশি ভয় লাগে
৪০|
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: একটা বিষয় নিয়ে ভাবছিলাম। এই তো সামনে হ্যালোইন চলবে পশ্চিমা বিশ্বে। শিশুরা ভুত সেজে চকলেট কুড়িয়ে আনন্দ করবে।
তবে ভয় দেখানোর জন্য ভুতই তো একমাত্র ক্যাণ্ডিডেট না। রাক্ষস খোক্ষস বহুত কিছু আছে।
আমি দেখেছি আমাদের উপমহাদেশের ভুতগুলো বেশ সোবার। নাকী টোন আর পা উল্টিয়ে চলাফেরা করা ছাড়া তাদের সিগনেচার নাই। কাজও সিম্পল ভয় দেখায়। আর ঘাড় টুইস্ট করার হুমকি দেয়। তবুও রাতের আবহে এসব চরিত্র ভাল কাজ করে ।
কিন্তু পশ্চিমা হররগুলোতে ছ্যাবলামি বেশি, রক্তপাত, কামড়াকামড়ি, আর রক্ত চুষে খাওয়া দিয়ে ভৌতিক কাহিনীর ছম ছমে নির্দোষ আনন্দের মুণ্ডুপাত করেছে।
১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৮
রেজোওয়ানা বলেছেন: দারুন পর্যবেক্ষন ভাইয়া। আরেকটা ব্যাপার পশ্চিমা ভুত গুলোকে যেমন রসুন, ক্রশ, ধুপ, ধুনো এই সব দিয়ে আটকে ফেলা যায় আমাদের দেশীয় ভুতেদের আটকানো কিন্তু এত সহজ হয় না। সেই তুলনায় আমাদের দেশী ভূত ওদের থেকে অনেক বেশি পাওয়ার ফুল আর ভেরাইটিসও অনেক বেশি ।
এটা মনে হয় আমাদের বহুমূখি ভাবনা আর মননশীলতার একটা নিদর্শন, কি বলেন?
৪১|
১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৬
দূর্যোধন বলেছেন: আজকাল শহরে অমাবস্যাই কই? মানুষের দাবরানীতে ভুত ফুটছে কবেই ![]()
১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৩
রেজোওয়ানা বলেছেন: সেটা ঠিক, এত রাত পর্যন্ত রাস্তার আলো জ্বললে আর মানুষ থাকলে ভুত যাবে কোথায়
৪২|
১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: সত্যি তাই। ![]()
১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪১
রেজোওয়ানা বলেছেন:
৪৩|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০০
হোদল রাজা বলেছেন: পোস্ট টা একটা ফাটাফাটি কালেকশন হয়ে গেসে! সোজা প্রিয়ও তে!!
অনেক ধন্যা...
১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৮
রেজোওয়ানা বলেছেন: রাজা মাশইয়ের রাজকীয় কোষাগারে ভূত পোস্ট সংরক্ষিত হয়েছে, এই আনন্দ রাখি কোথায়!
৪৪|
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫০
নীল বেদনা বলেছেন:
ও আপা আগে আপনাকে ধন্যবাদটা তো দিয়ে নেই! পর সমাচার হলো, ফেসবুকের কোন লিঙ্কে দেখলেন আমার লেখা? আমি তো কোথাও দেই নাই!
যাক, নিজ থেকে কেউ নিজ দায়িত্বে দিয়ে দিয়েছে হয়তো। অসুবিধা নেই তবে আমাকে বললে আমিও পড়তে পারতাম ![]()
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:২৩
রেজোওয়ানা বলেছেন: আপনার লেখাটা ফেইসবুকে দুটো পেইজ আছে একটা "ভূতের গল্প" আরেকটা হলো "ভৌতিক ও রহস্য গল্প" এই দুটা পেইজের যে কোন একটাতে পড়েছি। ওটায় অবশ্য আপনার রেফারেন্স ছিল না। আপনার তিনটা গল্পই আমি আগে ওখানে পড়েছি। লিংকটা খুজে পেলে জানাবো।
আপনাকেও ধন্যবাদ নীল বেদনা, লিখতে থাকুন, আপনি ভাল লেখেন
৪৫|
১৬ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৪
শাহেদ খান বলেছেন: আপু, ব্লগটা যখন নানা এলোমেলো পোস্টে সয়লাব, ভাল লেখা খুঁজেই পাই না, তখন তোমার মত ক'জন ব্লগার আলো'টা দেখায় বলেই এখনও ব্লগ দেখা হয় !
পোস্ট কথাবার্তা ছাড়া 'প্রিয়তে'
নিয়মিত পড়তে থাকব একটা একটা করে।
নিজের বোন'কে থ্যাঙ্কস জানাব কী? তবে কষ্ট'টা করায় তোমায় একাধিক প্লাস (যদি দেয়া যেত)!
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩২
রেজোওয়ানা বলেছেন: সন্মানিত বোধ করছি তোমার মন্তব্যে শাহেদ।
অনেক ভাল থাকো ভাইয়া
৪৬|
১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১২
ঘুমন্ত আমি বলেছেন: ভুতের গল্প ভয় পাই!
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৪
রেজোওয়ানা বলেছেন: আয়াতুলকুরসি পড়ে বুকে তিনটা ফুঁ দিয়ে পড়ে ফেলুন
৪৭|
১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫১
ইমন জুবায়ের বলেছেন: +++++++++++++++অতি উত্তম পোষ্ট। প্রিয়তে। সত্যিই এরকম একটা পোস্ট দরকার ছিল আমার জন্য। অন্যরা কেমন লেখে তা আমার জানার কৌতূহল ছিল।
অনেক ধন্যবাদ পোষ্টের জন্য।
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৫
রেজোওয়ানা বলেছেন: আপনাকে ৩ তিন হাজার মাইনাস
৪৮|
১৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৮
মেহবুবা বলেছেন: তোমার এই পোষ্টের সম্পূরক হিসেবে শায়মা দেখো কি এক পোষ্ট দিয়েছে ।
আর শোন রেজোয়ানা, ইদানিং ভুতে আর কৌতুহল নেই , হারিয়ে গেছে ।
মানুষ নামের জীবের আচার আচরন এত অদ্ভুত যে দেখো গিয়ে ভুতেরা হতভম্ব হয়ে আছে । তারা হয়তো কোন সংকলন বের করছে এবং দেদারসে বিক্রি হচ্ছে ।
পোষ্টের জন্য ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম ।
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৭
রেজোওয়ানা বলেছেন: ভৌতিক খাওয়া দাওয়ার পোস্ট?
দেখছি আপু, আমি একটা ইলিশ মাছ ভাজি চেয়ে আসলাম।
মেহবুবা আপু, তোমার সাথে যোগাযোগ করার কি কোন উপায় আছে? মানে ফেইসবুক বা মেইল?
৪৯|
১৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১১
আরুশা বলেছেন:
যতই বাতি জলুক আপু তার পরও ভুতকে অনেক ভয় পাই আমি :-&
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৯
রেজোওয়ানা বলেছেন: আমিও ভয় পাই, তারপরও পড়তে ভাল লাগে।
আমি আর তুমি একদলে
৫০|
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৫
জুন বলেছেন: অনেক ভয় ভয় লাগা একটা প্রিয় বিষয়ের সংকলন,
অনেক প্রিয় ব্লগারের লেখা
অনেক কষ্ট করেছো রেজোওয়ানা।
প্রিয়তে রাখলাম
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৭
রেজোওয়ানা বলেছেন: তুমি প্রিয়তে নিয়েছো জেনে সত্যিই খুব খুশি হয়েছি জুন আপু।
ভাল থেকো সব সময়ে
৫১|
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোষ্ট !! খুব ভাল হয়েছে, আপনার কষ্ট স্বার্থক রেজুপু !!+++++++++++
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪১
রেজোওয়ানা বলেছেন: এত্ত গুলো প্লাসের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ চয়ন ![]()
৫২|
১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৯
লেখোয়াড় বলেছেন: আমি ভূত না। তাই প্রিয়তে।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৪
রেজোওয়ানা বলেছেন: ভুত না মানে, আপনার চেহারা তো ভুতের মতোই দেখছি
৫৩|
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৫
ইউনুস খান বলেছেন: খুবই ভালো একটা পোস্ট। অনেক অনেক ভূতের গল্পের সংকলন। অনেক ধন্যবাদ আপু।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৮
রেজোওয়ানা বলেছেন: আপনার প্রতিও অভিযোগ আছে ইউনুস ভাই, আপনি ভূত খেকো মজিদের গল্পটা শেষ করেননি। এটা কিন্তু ঠিক না
৫৪|
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২৭
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আগে প্রিয়তে তারপর কথা!
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু থ্যাংকু ভেবু আপা।
ভাল আছেন নিশ্চয়ই
৫৫|
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৬
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: মাইনাস
আমার কোন পোষ্ট নাই লিস্টে
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৫
রেজোওয়ানা বলেছেন: তোমার ভূতের গল্প সব ভুতই খেয়ে ফেলছে, তাই অনেক চেষ্টা করেও খুজে পেলাম না
৫৬|
১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২২
আরিয়ানা বলেছেন: চমৎকার কালেশন, আস্তে আস্তে পড়ে ফেলতে হবে। ![]()
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:১৩
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আশাকরি ভাল লাগবে
৫৭|
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৫
ত্রিনিত্রি বলেছেন: সরাসরি প্রিয়তে!! অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে গল্পগুলার সংকলন হলে মন্দ হয় না। এর মাঝে বেশ কয়েকজনের গল্প পড়া হয় নাই।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু।
পি এসঃ এক প্রেমের গল্প লিখতে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসলাম। আবার ভূতেই ফেরত যাবো, আমার পুত্তুম ভালুবাসা।
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: ধাক্কা বলছো কেন আমার তো তোমার গল্প বেশ ভাল লেগেছে। লেখকদের টাইপড হওয়া ঠিক না, দুটাই ক্ষেত্রেই লিখতে থাকো
৫৮|
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৫
জলমেঘ বলেছেন: আপু বিক্ষিপ্ত গল্পগুলোর তালিকাও এখানে দিয়ে দিন। এখন তো দারুন একটা পোস্ট হয়েছে তখন আরও দারুন হবে, বিশেষ করে আমার মত আলসে ব্লগারদের জন্য, পোস্ট খুঁজে বের করা যে কি কঠিন কাজ!! ওফফ!!!
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৮
রেজোওয়ানা বলেছেন: বিক্ষিপ্ত গল্পের লিংক?
আচ্ছা দেখি যে গুলো ভাল লাগবে সেগুলো আপডেট করে দেবো
৫৯|
১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৫
রিয়েল ডেমোন বলেছেন: আমি একটা লিখছিলাম, কিন্তু সেইটা কমেডি হয়ে গেছে
১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৯
রেজোওয়ানা বলেছেন: হা হা হা ......সেই দারায়ুসের গল্পটা? ওটা অনেক মজার হয়েছিল
৬০|
১৮ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:২৬
নাআমি বলেছেন: অনেক ভয় পাই আমি ভূতের ম্যুভি দেখতে আর গল্প পড়তে কিন্তু আমার বাসার সবাই দেখি এগুলোতে দারুন মজা পায় ! যদিও এখানে সংগৃহিত কিছু কিছু পড়লাম আর মজা পাওয়া শুরু করলাম.........এখন মনে হচ্ছে সব গুলোই পড়তে হবে আস্তে আস্তে .......
দারুন কষ্টকর এক কাজ করস তুমি রেজুমনি !! বিশেষ করে আমার মত ভীতুকে এসব গল্পের প্রতি ইন্টারেস্ট আনানো :#> !!!
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৮
রেজোওয়ানা বলেছেন: আমারও ভয় লাগে আবার এগুলো পড়তে খুব ভালও লাগে। এবার বইমেলা থেকে যে কয়টা সংকলন কিনেছি সব ভুত আর রহস্য গল্পের। সময় কাটানোর জন্য পারফেক্ট!
পড়া শুরু করে দাও, অনেক ভাল লাগবে আশাকরি
৬১|
১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০৬
মেঘের দেশে বলেছেন: পোস্টটা এড়ায় গেছিলো
দারুন কষ্ট করেছেন। প্রিয়তে নিয়ে রাখলাম
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৯
রেজোওয়ানা বলেছেন: তাহলে কষ্ট মোটামুটি সার্থক হলো
৬২|
১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২
তিথির অনুভূতি বলেছেন: +++++ দারুন লাগল পড়ে**
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ তিথি ![]()
৬৩|
১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৮
শিরীষ বলেছেন: ভৌতিক
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৪
রেজোওয়ানা বলেছেন:
হুম ভৌতিক
শ্যাওড়া ভুতের সাথে হবে
মামদো ভুতের সাথে!
ভুতেরা সব মিলবে হেথায়
অমাবস্যা রাতে!
৬৪|
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৭
যাযাবরমন বলেছেন: শো কেসে
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৭
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ যাযাবর
৬৫|
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮
যাযাবরমন বলেছেন: প্রিয়তে
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৯
রেজোওয়ানা বলেছেন:
৬৬|
১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫২
লেখোয়াড় বলেছেন: হ্যাঁ, আমি আপনার গল্পের প্রয়োজনে ব্যঙ থেকে ভূত হয়েছি। তা নাহলে তো আপনার এই লেখাটা সার্থক হতো না। নাকি?
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৪
রেজোওয়ানা বলেছেন: সেটা তো ঠিকই, এর পরে ভাবছি হাতি নিয়ে একটা পোস্ট দেবো
৬৭|
১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
মেহবুবা বলেছেন: আছে রেজোয়ানা, দেব এক সময় ।
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২৭
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আপু
৬৮|
১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
রোদঁশী বলেছেন: হায়....হায়...এত বড় বড় লেখক দের মাঝে আমার নাম টা দেখে একটু লজ্জা লাগতেছে...
একটা নতুন গল্প লিখছি.।খুব তাড়াতাড়ি পোস্ট করবো...ভালো না খারাপ যাই হোক আশা করি সবাই পড়বেন
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: আপনার লেখাও তো চমৎকার রোদঁশী, লিখতে থাকুন
৬৯|
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৪২
সাকিন উল আলম ইভান বলেছেন: পোষ্ট তো প্রিয়তে নিতেই হয় .....বিশাল কালেকশন ।টিনটিন ভাইয়া ,ত্রিনিত্রি আপু আর নষ্ট কবি ভাইয়া র টা পড়েছি বাকি গুলোও পড়তে হবে ।
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২৬
রেজোওয়ানা বলেছেন: হুম ভৌতিক পোস্টের সংখ্যা খুব কম। স্পেশালি ভুতের আড্ডা আর লিপিকারের গল্প গুলো বেশি ভয়ংকর, মানে পড়লে ভয় লাগে বেশি!!
৭০|
১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৭
ফয়সাল তূর্য বলেছেন: বিশাল কালেকশন!! প্রিয়তে নিলাম।
ধন্যবাদ আপনাকে, অনেক কস্ট করেছেন।
১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:২৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ তূর্য, প্রিয়তে নিয়েছেন জেনে খুব খুশি হলাম
৭১|
১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৬
রবিন মিলফোর্ড বলেছেন: পোষ্টে ভৌতিক ভাল লাগা দিলাম । সময় করে সবগুলো পড়ে ফেলতে হবে ।
২০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৯
রেজোওয়ানা বলেছেন: ভৌতিক ধন্যবাদও কিন্তু জানালাম ![]()
৭২|
১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৪৫
ব্লাক সোলজার বলেছেন: আমার একটাও নমিনেশন পাইল না
২০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫০
রেজোওয়ানা বলেছেন: আপনার ভুতের গল্প গুলোতো সব ক্রসফায়ারে মারা পরেছে, তাই দিতে পারলাম না
৭৩|
২২ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২০
ডলুপূত্র বলেছেন: Click This Link
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩১
রেজোওয়ানা বলেছেন: আপনার লেখটা আগেই পড়েছিলাম, চমৎকার আলোচনা।
লিংকের জন্য ধন্যবাদ
৭৪|
২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫৬
পুরাতন বলেছেন: ভৌতিক গল্প তথা ভূত আমার খুবই অপ্রিয় :-&
আপনের যখন এতই প্রিয়, এই লন একটা ভুতের বাচ্চা গিফটু করলাম
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৬
রেজোওয়ানা বলেছেন: এটাতো একদম আপনার মতোই দেখতে, কেম্নে কি
৭৫|
২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০০
আহমেদ চঞ্চল বলেছেন: Click This Link
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৭
রেজোওয়ানা বলেছেন: দেখছি ![]()
৭৬|
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৮
মুকুট বিহীন সম্রাট বলেছেন: চমৎকার
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
খবর কি আপনার?
৭৭|
২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
মুকুট বিহীন সম্রাট বলেছেন: হ্যাঁ রেজওয়ানা ভালো আছি আল্লাহ রহমতে।
আপনি কেমন আছেন? সোহামনি কেমন আছে?
২৫ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৪
রেজোওয়ানা বলেছেন: সোহামনি ভালই আছে, আলহামদুলিল্লাহ। জানুয়ারি থেকে স্কুলে যাবে আশা করছি, সে জন্য তার পাশাপাশি আমরাও এক্সাইটেড
৭৮|
২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এঁখাঁনেঁ দেঁখিঁ সঁবঁ ভুঁতেঁরঁ আঁড্ডাঁ, বাঁপঁরেঁ পাঁলাঁইঁ
২৫ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫২
রেজোওয়ানা বলেছেন: এইঁ বেলাঁ পালাঁ, নাইলেঁ ঘাড়ঁ মটকেঁ দেবোঁ
৭৯|
২৫ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: উঁঁউঁউঁউঁউঁঁউঁউঁউঁউঁঁউঁউঁউঁউঁঁউঁউঁউঁউঁঁউঁউঁউঁ
মাঁগোঁ আঁল্লাঁগোঁ বাঁচাঁওঁগোঁ
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৬
রেজোওয়ানা বলেছেন: :> :>
৮০|
২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১৫
anisa বলেছেন:
আঁমি ভুঁত বঁলছি
ভাঁলো আঁছেন তোঁ রেঁজুবু
আসেঁন নাঁ একঁটি বাঁর শেঁওড়া গাঁছের নিঁচে!
হা হা
ভয় পাশ না রে
লিখা ভালো হয়েছে রে ।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৪
রেজোওয়ানা বলেছেন: এহ!! তোমার মতো শান্ত শিষ্ট, লক্ষি পেত্নিকে আমি কেন, সোহাও ভয় পাবে না
৮১|
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। আস্তেধীরে পড়তে হবে। রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষান এই লাইনের বিখ্যাত গল্প। তার মহামায়া গল্পেও এই লাইনের প্রভাব আছে। নজরুলের জ্বিনের বাদশাহ গল্পটিও এই লাইনের। জোহরা গল্পটিও কাছাকাছি।
বইমেলায় সম্প্রতি ভূতের গল্পের জয়জয়কার চলছে। সেটা অবশ্য বাচ্চাদের।
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ভাইয়া, এছাড়াও মানিক বন্ধ্যোপাধ্যায়, বিভুতিভূষন বন্ধ্যোপাধ্যায়, বনফুল, পরশুরাম প্রমূখ বাংলা সাহিত্যের দিকপালগণও কিছু গল্প লিখেছেন এই অতিপ্রাকৃত ধারায়! এখনকার লেখকরা তেমন একটা ইন্টারেস্টেড নয় বোধ হয় এই ব্যাপারে, আর যাওবা কিছ লেখা হয় তাও আবার শিশুতোষ, সিরিয়াস কিছু না! একমাত্র ব্যাতিক্রম বোধহয় হুমায়ূন আহমেদ।
অনেক ধন্যবাদ সময়করে পোস্ট দেখার জন্য ![]()
৮২|
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৮
সায়েম মুন বলেছেন: ক্যামনাছো ভূত বিশেষজ্ঞ রেঁজু
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: ভুত, সাপ, ব্যাঙ নিয়া গবেষণার পরে এখন তেলাপোকা নিয়া খুব ব্যাস্ত আছি সায়মু
৮৩|
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:১৩
সানজিদা হোসেন বলেছেন: খুব সুন্দর কালেকশন।কিন্তু অফিসের চাপে শেষ করতে পারছিনা।প্রিয়তে।
২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩২
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে নেয়ার কষ্ট সার্থক হলো সানজিদা আপু। অনেক ধন্যবাদ আপনাকে
৮৪|
২৬ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৯
সায়েম মুন বলেছেন: কবে পিএইচডি কর্বা
২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন: মাথার চুল পাকলেই শুরু কইরা দিমু
৮৫|
২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৬
যাযাবরমন বলেছেন: Click This Link
এইটা ভুত বুষয়ক লেখা না।
২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:১৪
রেজোওয়ানা বলেছেন: দেখলাম, খুব বিশ্রী অনুভুতি হলো!
এটা কি সত্যি নাকি?
৮৬|
২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৬
সকাল রয় বলেছেন:
ভালো লিখতে পারিনা একসময় চরম খারাপ ভৌতিক গল্প লিখতাম কিন্তু কোনদিন ব্লগে দিইনি কেননা সেগুলো গল্প বলা চলে না। তবে একটা গল্প দেব পড়ে দেখবেন সেটা গল্প বলে মনে হবে না মনে হবে সিনেমা দেখছেন
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:২৮
রেজোওয়ানা বলেছেন: কেন ভৌতিক গল্প গুলো ব্লগে দিলেন না?
আর দেরি না করে শিগগির দিয়ে ফেলুন বল্লাম
৮৭|
২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
যাযাবরমন বলেছেন: নাহ সত্যি না
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:২৯
রেজোওয়ানা বলেছেন: উফ তাও ভাল!
৮৮|
২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
যাযাবরমন বলেছেন: এটাকে প্লাটফর্ম বানিয়ে ভৈতিক গল্প বানানো যাবে?
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৪
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই যায়! খুব রোমহর্ষক হবে!!
৮৯|
২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১১
মিজান আনোয়ার বলেছেন: অনেক দিন পর আসলাম সামুতে। আপু কেমন আছেন আপনি।
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৬
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ মিজান ভাই আপনাকে অনেক দিন পরেন দেখলাম! অনেক ব্যস্ত মনে হয় না?
ভাল আছেন তো? আপনাকে দেখে ভাল লাগলো
৯০|
২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪০
হানিফ রাশেদীন বলেছেন: আমাদের এখানে ভুতরে গল্প নেই বললেই চলে। কিশোর সাহিত্যও নেই, যা-ও আছে খুবই নিম্ন মানের।
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৫
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন হানিফ ভাই, খুব দু:খজনক এটা!
৯১|
২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৪
দীপান্বিতা বলেছেন: দারুন! এবার লিঙ্কগুলোয় ক্লিক করে সময় করে পড়বো…ধন্যবাদ ![]()
৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: পড়ে দেখবেন দীপা আপু, অনেক গুলো গল্প বেশ গা ছমছমে
৯২|
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৮
আহাদিল বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম! মাঝে মাঝে ভূত তাড়াতে ভূতের গল্প পড়ব!
৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৫
রেজোওয়ানা বলেছেন:
চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তের নব প্রাতে, সে হয়তো আপনাতে
পেয়েছে উত্তর
অনেক ধন্যবাদ আহদিল আপু, ভীষন ভাল লাগলো আপনাকে দেখে
৯৩|
৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৮
সায়েম মুন বলেছেন: আমার তো কবেই পাকা শুরু করছে। এখনও কোন বিষয়ে এম ফিলও করতে পারলাম না
৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৯
রেজোওয়ানা বলেছেন: তুমি তো চুলে হেয়ার ডাই ইউজ করো, সেই জন্য পার্তেছো না
৯৪|
৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৭
সায়েম মুন বলেছেন: চিচি! এইসব জনসমুক্ষে বলে
তবে একটা পিএইচডি দর্কার। ডাক্তার হবো। :!> :#>
৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: ডাক্তার সায়েম মুনের কাছে তখন আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট নেবো ![]()
৯৫|
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩০
হুপফূলফরইভার বলেছেন: Bishaaaaal collection~ eid er jonno dutu bhoutik golpo kine niye jete hobe bhagna vagnir jonno~
৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: না না না হুপু, এই সব ফাকি বাজি চলবে না!
তোমার ভাগ্না ভাগ্নীদের জন্য হুমায়ুন আহমেদের ভৌতিক গল্প সংকলান আর হাসান খুরশিদ রুমির "সেরা ভুতের গল্প" এই বই দুইটা নিয়ে যেও, বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের ভূতের গল্প আছে এ দু'টায়
৯৬|
০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩০
দৈনিক কপি-পেষ্ট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৪
রেজোওয়ানা বলেছেন: ওরে ব্বাবা এত্ত গুলো প্লাস!!
আপনাকেও আনলিমিটেড ধন্যবাদ দৈনিক কপিপেষ্ট ![]()
৯৭|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩১
poops বলেছেন: জট্টিল কাজ করসেন। প্রিয়তে নিলাম।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৬
রেজোওয়ানা বলেছেন: পরিশ্রম সার্থক হলো তাহলে ![]()
৯৮|
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১১
হাবিবুর রহমান তারেক বলেছেন: ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য। অনেক ভালো লাগে ভূতের গল্প।
১৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
রেজোওয়ানা বলেছেন: ভুতের গল্প পড়তে আমারও খুব ভাল লাগে!
পড়ার জন্য আপনাকেওঅসংখ্য ধন্যবাদ তারেক ভাইয়া
৯৯|
১৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১১
মাসুদুল হক বলেছেন: ভাল কালেকশন,ধন্যবাদ। প্রিয়তে নিলাম।
১৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে নিয়েছেন জেনে খুব ভাল লাগলো মাসুদ ভাইয়া।
ভাল কাটুক সময় ![]()
১০০|
১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৫
bakta বলেছেন: ভাল কালেকশন,দারুন!
১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ দেখার জন্য
১০১|
২১ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৪
নিপাট গর্দভ বলেছেন: হরর ভালা লাগে না। জীবনে এত রহস্য নাইক্কা
২৩ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৫
রেজোওয়ানা বলেছেন: রহস্য রোমাঞ্চ তো অবশ্যই একটু হলেও ভালবাসেন, নইলে কি আর গর্ভধারিনীর বইয়ের প্রোপিক নিয়েছেন নাকি?
১০২|
২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
সবজান্তা-সব জানে বলেছেন: ভূতের গল্প, সিনেমা, নাটক খুব পছন্দ করি। রেডিও ফুর্তি-র ভুত এফএম নিয়ে মাতামাতি করি বলে বন্ধুরা আমাকে ভুত বিশেষজ্ঞ বলে ডাকে। এই ব্লগটি লিখে আমার মত অনেকের উপকার করলেন, ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
রেজোওয়ানা বলেছেন: আমারও ভুতের গল্প,সিনেমা খুব ভাল লাগে, তবে ভুত এফএম এখনও দেখা হয়নি। ফেইসবুকে একটা পেইজ আছে "ভুতের গল্প" নামে, ওটা দেখেছেন? না দেখলে দেখতে পাবেন, গল্প গুলো ভালই হয়।
পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও
১০৩|
২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১০
নেক্সাস বলেছেন: চুডুাকলে ভুত মামুরে ডরাইতাম।
এখন ডরাইনা।
আমারে ডর দেখিয় লাভ নাই
ভূতের গল্পে প্লাস কিন্তু গল্পের ভূতরে মাইনাস
২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৭
রেজোওয়ানা বলেছেন: ঠিকই তো রাতের বেলা একা বাসায় কারেন্ট চলে গেলে ভুতের ভয়ে অস্থির হয়ে যা, আমরা কি আর সেটা বুঝি না ভাবছেন? ![]()
১০৪|
২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৪
নেক্সাস বলেছেন: আমরা কিছু লিখতেও পারিনা আর রেজোয়ানা আপু আমাগো নিয়ে পোষ্টও দেয়না। কি করি বলেনতো....
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
রেজোওয়ানা বলেছেন: এরপর না পারা"দের নিয়ে পোস্ট দেবো।
ফিরে আসুন তারাতারি
১০৫|
২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৭
অলস ঘোড়া বলেছেন: কোনো কথা নাই , সরাসরি প্রিয়তে
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ অলস ঘোড়া!!
১০৬|
১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩
Dee Dee বলেছেন: দারুউউউউন পোস্ট আপু! প্রিয়তে রাখলাম ।
যখন ভয় পেতে ইচ্ছা করবে,একটা একটা করে পড়বো।
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১২
রেজোওয়ানা বলেছেন: কয়েকটা গল্প আছে আসলেই ভয়ংকর
১০৭|
১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৯
সালমাহ্যাপী বলেছেন: সোওওওওওওওওওওওজা প্রিয়তে
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৪
রেজোওয়ানা বলেছেন: খুব ভাল লাগলো মন্তব্যটা পড়ে ![]()
১০৮|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২০
সালমাহ্যাপী বলেছেন: না পারাদের দলে আমাকেও রাইখেন
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
আইচ্ছা
১০৯|
২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪১
কয়েস সামী বলেছেন: আমার কদম ফুল গল্পটা কি ঠাই পাবে?
২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
রেজোওয়ানা বলেছেন: এক্ষুনি দেখছি
১১০|
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৬
ইলুসন বলেছেন: হরর গল্প পড়তে আর মুভি দেখতে আমার অনেক ভাল লাগে। আপনার এই পোস্ট আমি আমার মোবাইলে বুকমার্ক করে রেখেছিলাম। মোবাইল দিয়ে অনেকগুলা গল্প পড়া হয়ে গেছে, কিন্তু আপনার পোস্টে এসে ধন্যবাদ জানানো হয় নি। তাই ধন্যবাদ জানাতে আসলাম। এই রকম একটা পোস্ট দেয়ার জন্য আসলেই ধন্যবাদ আপনার প্রাপ্য। আমাদের আর কষ্ট করে খুজে বের করতে হবে না।
আমিও একটা লিঙ্ক দিলাম এটা পড়ে দেখতে পারেন, মজা পাবেন।
Click This Link
০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: ইলুসন ভাইয়া, প্রথমেই আমি খুব সরি, আপনার মন্তব্যটি এতদিন খেয়াল না করায়!
আপনার পোস্ট ভাল লেগেছে বলে খুব আনন্দিত হয়েছি।
দেখছি লিংকটা
ভাল থাকুন
শুভ সকাল
১১১|
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৮
আরজু পনি বলেছেন:
হা হা! ভুত ভয় পাই তবে মজা পাই আরো বেশি ![]()
নিয়ে গেলাম পোস্টটি আমার সংকলন পোস্টটির জন্য। ধন্যবাদ ![]()
০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৩০
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু, লেখাটা তোমার সংকলনে নিয়ে যাবার জন্য!
ভাল থেকো
শুভ সকাল ![]()
১১২|
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:১৭
আহনাফ শাহরিয়ার বলেছেন: আল্লাহ গো । কত্তো পপুলার মানুষের পদচারণা এইখানে । শিহাব ভাইকে নিয়ে কুনু কথা হইবে না । এক কথায় দুর্দান্ত লেখক । বাংলাদেশ অচিরেই একজন বিখ্যাত লেখক পেতে যাচ্ছে. . . .
০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৩১
রেজোওয়ানা বলেছেন: আপনিও চমৎকার লেখেন আহনাফ, আপনার গল্প গুলোও নিয়ে আসতে হবে এই সংকলেন!
লেখালেখি চলুক নিরন্তর।
ভাল থাকুন
শুভ সকাল
১১৩|
০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৯
রিমঝিম বর্ষা বলেছেন:
হুমায়ুন আহমেদের দেবী, নিশীথিনি পড়ে আমি অনেক রাত ঘরের এটাচড বাথরুমে পর্যন্ত যেতে পারিনি পাশের মানুষটাকে না জাগিয়ে।
৩০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৯
রেজোওয়ানা বলেছেন: সেইম হিয়ার
১১৪|
১০ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪২
আহনাফ শাহরিয়ার বলেছেন: হা হা । রেজোয়ানা আপা । আমি গোবেচারা টাইপ ছেলে । ভূতে ভয় পাই । ত্রিনিত্রি আপার অভিশপ্ত আয়না পড়েছি । শিহাব ভাইয়ের সব কটা । এত্তো এত্তো পপুলার ব্লগারদের মধ্যে আমার গল্পগুলো কিম্ভুতকিমাকার দেখাবে ।
তাছাড়া অনেক বির্তক আছে । দেখা যাক সামনে "সমাপ্তির প্রারম্ভিকা" আর "শ্বাপদের হুংকার" লিখব । আর হ্যা আমাকে তুমি করেই বলবেন । আমি আপনার অনেক ছোট
৩০ শে জুন, ২০১২ বিকাল ৪:১১
রেজোওয়ানা বলেছেন: না, তুমি অনেক ভাল লেখ। আমি পড়েছি তোমার লেখা ভুতের গল্প পেইজে।
এখানে সময় করে এড করে দেবো....
১১৫|
২৯ শে জুন, ২০১২ দুপুর ১:৩৮
বিকেলে ভোরের ফুল বলেছেন: আপনি ঠিকই বলেছেন, ভয়ের গল্প লিখে মানুষের মধ্যে ভয়টাকে সঞ্চারিত করাটা খুব সহজ কাজ নয়। এটা যারা করতে পারেন তারা সত্যিই অসাধারন লেখক, এটা অন্তত আমি মনে করি। খুব ভালো লাগল আপনার এই এতগুলো লিঙ্ক সামুর সবার জন্য দেয়াতে। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও আমি খুবই ভিতু তবুও ভৌতিক গল্প পড়ার লোভ সামলাতে পারি না। ভালো থাকবেন।
৩০ শে জুন, ২০১২ বিকাল ৪:১৫
রেজোওয়ানা বলেছেন: আপনার নিকটা খুব স্নিগ্ধ হয়েছে "বিকেলে ভোরের ফুল"....সুন্দর!
আমিও খুব ভুতের ভয় পাই, আবার ভুতের বই, সিনেমা দেখার লোভ সামলাতে পারিনা। মাঝে মাঝে দু হাতে চোখ ঢেকে সিনেমা দেখি
১১৬|
২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৩
অংগীকার বলেছেন: এই দেশে ভুত নিয়ে গবেষণাতে আগ্রহিদের জন্য, লেখাটি অভিসন্দর্ভ করার জোর দাবী জাণািচছ।
২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
সহমত
১১৭|
২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২১
হাসি .. বলেছেন: প্রিয়তে রাখলাম আপু
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ হাসি ![]()
১১৮|
১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
সিকদার বলেছেন: চুড়েল ( ভৌতিক গল্প )
মূর্তি ( পিশাচ গল্প )
উপহাসের হাসি ( ভৌতিক গল্প )
সহকর্মী ( অতীন্দ্রিয় গল্প )
১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০০
রেজোওয়ানা বলেছেন: লিংকের জন্য অনেক ধন্যবাদ সিকাদার ভাই!
আরও কয়েকজন নতুন লেখকদের ভুতের গল্প এড করা উচিত আমার আসলে, সময় করে সব করে ফেলব....
শুভেচ্ছা ![]()
১১৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮
শের শায়রী বলেছেন: হরর আমার অন্যতম প্রিয় বিষয়। চমৎকার সংকলন। সরাসরি প্রিয়তে। ভালো থাকুন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রেজোওয়ানা বলেছেন: ভুতের গল্প, সিনেমা আমারও অন্যতম পছন্দের বিষয়!
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে আমারো!
ভাল থাকুন.....
১২০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
সিরাজ সাঁই বলেছেন: প্লাস দিয়ে আগে প্রিয়তে নিয়ে রাখি। আগে একবার পেয়ে হারিয়েছিলাম, এবার আর সেই ভুল করছি না। শুভকামনা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: সিরাজ সাঁই ভাই, আপনার প্রিয়র তালিকায় আমার লেখা জায়গা করে নিলে বিষয়টা খুবই আনন্দের হয় তখন!
সময় ভাল কাটুক....
১২১|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫২
সোহাগ সকাল বলেছেন: চমৎকার পোস্ট! কাজে লাগবে আমার।
১২২|
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
শুঁটকি মাছ বলেছেন: ভূতের গল্প বা মুভি দেখলে ঘুমাতে কষ্ট হয়, তাও এটা প্রিয়তে নিলাম।
১২৩|
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
ড্রীমার বলেছেন: ভেবেছিলাম এই অভাগা ভূতের ভক্তের জায়গা মনে হয় সামু না... তাই কালে ভদ্রে এক-দুইজনের লেখা পেলে অনুসরণে রেখে দিতাম (যেমন আপনি)।
কিন্তু এই পোস্টখানা পেয়েত আমি আহলাদে ষোলখানা ! এখন ব্যবাকরে চোক্ষে চোক্ষে রেখে দিব...... আর আপনারে ধন্যবাদ দেয়ার ভাষা নাই...
১২৪|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০১
ড্রীমার বলেছেন: এক বস্তা ধন্যবাদ নেন.. আমি হরর গল্পের চরম ভক্ত। আর এই পোস্টটা আমার ভাল খোরাক জোগাচ্ছে। ডেইলি অফিস থেকে এসে, রাত ১২ টার পর এক কাপ লেবু চা নিয়ে একটা একটা করে গল্প শেষ করছি। আর দারুণ এক থ্রীল নিয়ে শুতে যাচ্ছি। এ এক অদ্ভুত নেশা ! তবে অচিরেই শেষ হয়ে যাবে এটা ও বুঝতে পারছি........ আরেকটা লটের আশায় বসে রইলাম...
১২৫|
৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩
মাহমুদুল হাসান তমাল বলেছেন: লেখাতি প্রিয়তে রেখে দিলাম, ভৌতিক গল্প বরাবরই আমার ভাল লাগে।
আমার প্রিয় একটি ভূতের গল্প- চৌরাস্তার মোড়ের ভয়াবহ অভিজ্ঞতা, আপনারাও চাইলে পড়ে দেখতে পারেন। পছন্দ করবেন বলে আশা করছি।
১২৬|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
Shama Mehjabin বলেছেন: কিঁ মঁজাঁ!
১২৭|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভূতের গল্প আমারও ভালো লাগে । পোস্টটা মজা করে পড়তে হবে...
১২৮|
১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৫২
সোহেল রানা শামী বলেছেন: আমিও একজন হরর রাইটার...... বাট, আমি নতুন ব্লগার, তাই আমার গল্পগুলো কেউ পড়েনা
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৫
মুনসী১৬১২ বলেছেন: ওঁ উঁ
ইঁলিঁষঁ মাঁছঁ খাঁবঁঁঁঁঁঁঁঁঁঁ