| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় শিক্ষামন্ত্রী,
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে,
আমরা ছাত্রলীগ না, ছাত্রদল না, শিবির না, এমনকি নাস্তিক ইসলাম বিদ্বেষী ব্লগারও না!
আমরা এইচএসসি পরীক্ষার্থী। আমরা কি অন্যায় করেছি? আমাদের উপর কেন এই অত্যাচার? প্লিজ সিদ্ধান্ত পরিবর্তন করুন।
আমরা ২০১৩ সালের পরীক্ষার্থী হয়ে কি অন্যায় করছি?
আগামি ১১ তারিখের পরীক্ষা ১৯ তারিখে হবে।
১৮ তারিখে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা।
১৯ তারিখে পদার্থবিজ্ঞান১ম পত্র
২১ তারিখে প্রানিবিজ্ঞানপরীক্ষা
মানবিক, কমার্স, ফাজিল বিভাগের বিষয় গুলো সম্পর্কে জানি না। কিন্তু পদার্থবিজ্ঞান১ম পত্র বিষয় টা অত সোজা না। বইয়ে মোট ১৯টা অধ্যায়, গানিতিক সমস্যা সহ তত্ত্বীয় ১৯টা অধ্যায় ১ঘন্টা করে রিভাইস দিলেও লাগবে ১৯ ঘন্টা! অথচ উদ্ভিদবিজ্ঞানপরীক্ষা দিয়ে এসে খাওয়া নাওয়া বাদ দিয়েও সর্বোচ্চ সময় পাওয়া যাবে ১৪ ঘন্টা।
আমরা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিবো?? প্লিজ আমাদের উপর এই অবিচার করবেননা। আমাদের লাইফটা এভাবে নষ্ট করে দিবেননা। ১৯ তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন করুন । এটা রসায়ন ১ম পত্র পরীক্ষার পরে যে কোন একদিন নিন/ নতুবা মে মাসের যেকোন দিন এ নিন।
বিরোধীদল/ সরকারি দল শিক্ষিত না অশিক্ষিত তার প্রশ্নে যাবো না।
কিন্তু আমাদের শিক্ষিত করে তোলা ও যথাযথভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্ব আপনাদেরই। এইচ,এস,সি পরীক্ষার ফলাফল বিপর্যয় হলে তার দায় আপনাদের উপরই বর্তাবে। আর ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যত কর্ণধারদের জীবন।
তাই, বিনীত অনুরোধ আমাদের সমস্যাকে বিবেচনা করুন ও এ জন্য আশু ব্যবস্থা গ্রহন করুন।
নিবেদক,
এইচ,এস,সি, পরিক্ষার্থীবৃন্ দ ২০১৩ শিক্ষাবর্ষ
©somewhere in net ltd.