| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজআমিন
সোজা সাপটা মানুষ, হুজুগে প্রভাবিত হতে পারি, যে কেউ বুঝিয়ে তার সাপোর্টার বানাতে পারবে। জটিল পাবলিক গুলো কে ভয় লাগে। সত্য বলার চেষ্টা করি। সৃজনশীল চিন্তা করতে ভালোবাসি, মাঝে মাঝে কবিতা গল্প লিখতে চাই। গান গাই, গানের কথা মনে থাকেনা, সুর টা মনে থাকে। অনুচিত সহ্য করতে পারি না। কষ্ট পেলে একা একা রাস্তায় রাস্তায় হাটি। ছবি তুলতে ভালোবাসি, সবুজ গাছ ভাল লাগে, নদী জল আমাকে কাছে টানে।
বাংলাদেশে সিলেট ও কুড়িগ্রামের সাথে আসামের সীমান্ত আছে। কুড়িগ্রামের দিকে নদী পেরিয়ে আসামের শক্তিশালি সীমানা ক্রস করা বা ওখানকার শহরে ঢুকে পড়া অনেক কঠিন, ভৌগলিক অবস্থান তাই বলে।
আর সিলেট বাংলাদেশের একটি স্বনির্ভর ভাল ইকুনিমিকাল এলাকা। ওখান থেকে ভারতের ৪ নম্বর দরিদ্র রাজ্যটিতে সিলেটের মানুষ কেনো যাবে বা ওখানে গিয়ে থাকবে তা সহজ দৃষ্টিতে বোধগম্য নয়। যা আজ আসামের রাজনীতিবীদরা/প্রশাসন দাবী করছেন, তা অযুক্তিক।
বাংলাদেশের সিলেটের অর্থনীতির চেয়ে ভারতের আসামের অর্থনীতির বরাবরের মত খরাপ। আসামে বন্যা মুল ভারতের সাথে যোগাযোগের সমস্যা, পলিটিকাল ও জাতিগত হিংস্র সমস্যা ওখানে প্রায়ই বিদ্যমান সেই শুরু থেকে।
আসামে চলে ফালতু রাজনীতি, ভন্ডামী….. বিরোধী দল এর কর্মীকে ওরা খুব সহজে ননভোটার বা বাংলাদেশী অনুপ্রবেশকারী বানাতে পারে। বানিয়ে নিজেদের অবস্থান শক্ত করে
ছিটমহল যখন বিনিময় হলো ভারতের ৪১ হাজার ৪শ ৪৯ নাগরিক এর মধ্যে তাদের প্রিয় জন্মভুমি ভারতে মাত্র ৯শ ৮৭ জন যেতে রাজি হলো। এই হলো বাংলাদেশ ভারতের আত্মিক জনপ্রিয়তার চিত্র।
আর এখন আবার ৯শ ৮৭ জনের মধ্যে ৩০০ এর উপরে চলে আসার জন্য উপায় খুজছেন। কারন স্বপ্ন বাংলাদেশ এ পুরন সহজ। ভারতে অনেক কঠিন। এখন পর্যন্ত বাংলাদেশ সাবেক ছিটমহল গুলোতে যা যা উন্নয়ন দিতে পেরেছে ভারত তার ধারে কাছেও নেই।
যাক কথা হলো.....অনুপ্রবেশকারী যদি থাকে তা হবে প্রমান সাপেক্ষে কথা হবে.. এবং ভারত এত বড় বিএসএফ বাহীনির ফোর্স রেখে (হত্যা সহ) যদি অনুপ্রবেশকারীরা ও তাদের কাযক্রম থেকে থাকে তাইলে বিএসএফ এর ভুমিকা হাস্যকর।
আর বাংলাদেশ কিভাবে বুঝবে এরা বাংলাদেশী না ভারতীয় অহমী। সোজা কথা ওরা ওদের রাজনৈতিক ফায়দার জন্য রোহিঙাদের মত বাংলাদেশে কলোনী গড়তে চাচ্ছে।
আর ওদের দাবী ৩৮ হাজার বাংলাদেশী, ওরা নাকি আসামে অবৈধ ভাবে ঢুকে আছে...হাস্যকর চিন্তাধারা… এপার ওপার রিফোজি যদি হয়ে থাকে তা হয়েছে ৪৭ এর আগে…. হিন্দুরা হিন্দুস্তানে মুসলিমরা পাকিস্তানে…. বাংলাদেশে এমন অনেকে রিফোজি হয়ে এসেছেন ভারত থেকে মৃতু ভয়ে… আমাদের এরশাদ সাহেব ও জন্মভুমি ছেড়ে এসেছিলেন রিফোজি হয়ে এই বাংলায়।
সবুজ - আল- আমিন..... 
©somewhere in net ltd.