| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজআমিন
সোজা সাপটা মানুষ, হুজুগে প্রভাবিত হতে পারি, যে কেউ বুঝিয়ে তার সাপোর্টার বানাতে পারবে। জটিল পাবলিক গুলো কে ভয় লাগে। সত্য বলার চেষ্টা করি। সৃজনশীল চিন্তা করতে ভালোবাসি, মাঝে মাঝে কবিতা গল্প লিখতে চাই। গান গাই, গানের কথা মনে থাকেনা, সুর টা মনে থাকে। অনুচিত সহ্য করতে পারি না। কষ্ট পেলে একা একা রাস্তায় রাস্তায় হাটি। ছবি তুলতে ভালোবাসি, সবুজ গাছ ভাল লাগে, নদী জল আমাকে কাছে টানে।
মানুষ যখন গরিব থাকে, ক্ষিদে থাকে মানুষের ..অশিক্ষা থাকে, তখন মানুষ বুঝে না বুঝে অনেক কর্ম করে, চুরি করে, লোভ করে, চাটুরতা করে, ছিনতাই করে, আরো কিছু বদ অভ্যাস তো থেকে ই যায় এদের। গরিব দেশ গুলোর বদঅভ্যাস এবং এর কারন একরকম।
ধনী দেশগুলোর বদঅভ্যাস কারন গুলো অন্য আরেক রকম। ধনী রা যেমন নিজের সন্তানকে গরিবের সন্তানের সাথে মিশতে দেয়না অভ্যাস শিখে ফেলবে বলে, ধনী দেশ গুলো তাদের নাগরিকদের মিশতে দেয়না বদঅভ্যাস শিখে ফেলবে বলে। আমাদের উপমাহদেশীয় বদঅভ্যাস গুলো ওদের কাছে অনেক হাস্যকর।
আর আমরা গরিব দেশ গুলো ওদের কাছে গিয়ে নিজেদের ইমেজ নষ্ট কম করেনি।
আমাদের দেশের কিছু মানুষ এখনো নিজের ভাল বিহেব- ম্যানার - নিজেদের ব্রান্ডিং নিয়ে সচেতন না। নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝি না। নিয়ইয়র্ক, ইস্ট লন্ডন কে আমরা আমাদের মত বানিয়ে ফেলছি। ... যেখানে বাঙালী কলোনী সেখানে চোখ অন্ধ করে গেলেও নিশ্বাসে বুঝা যায়.. এখানে কিছু উদ্ভট লোক বাস করে, সেটা অন্যপৃথিবী থেকে আলাদা, উদ্ভট।
সুইডেন বা ধনীদেশ গুলো নিজেদের ভদ্র লোক বানিয়ে রেখেছে, সরাসরি বলে না তোমরা খারাপ, এটা তাদের ভদ্রয়তায় বা তাদের ম্যানারে আসে না। তাই নিজেরা নিজেদের বাচাতে আইন করে। নিজেদের সভ্যতা টিকিয়ে নিতে আইন করে, মাইগ্রেশন আইন।
তারা মনে করে তা না হলে ওদের অক্সিজেন ঢাকা, দিল্লির, করাচির মত দুষিত হওয়া শুধু মাত্র ১ বছরেই পসিবল। ওদের ডাস্টবিন গুলো অন্তত আগামী ১০ টি বছর সুখে থাকুক,.......... ১০ বছর পর না হয় পরিস্থিতি দেখে নতুন আইন করা যাবে।
তারপর ধর্ম নিয়ে বাড়াবাড়ি তো আছেই।
এখন সমস্যা হলো... যারা নবীন, যারা শিক্ষিত মার্জিত শ্রেনীর গরিব দেশের নাগরিক তাদের। তারা প্রমান ও করতে পারছে না তারা কেমন। গরিব দেশেও অক্সিজেন ক্লিন রাখার জন্য ওখানেই আন্দোলন হয়। নতুন ভাবে সভ্যতা গড়ার জন্য কাজ করে এখানকার নবীন প্রজন্ম। বাকি পৃথিবীকে দেখাতে চায়... তোমরা যা ভাবছ, আমরা তেমন নই।
কিন্তু কি আর করা, নিজেদের কলঙ্ক গুলো মুছে ফেলার দায়িত্ব এখন যে তাদেরই কাধে এবং প্রোব করতে হবে গরীব দেশের প্রতিনিধী হয়ে তাদেরই। এখানেই ভবিশৎ এ জাতির ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সবুজআমিন বলেছেন: অন্য দেশ গুলো কিছু হলেও প্রাচ্যের সাথে পার্থক্য ঘুচিয়ে ফেলেছে। প্রাচ্যের দেশ ভুটান, মালদ্বিপ, থাইল্যান্ড, কম্বোডিয়াদের যে হিসেবে দেখা হয় আমাদের কিন্তু সেই মুল্যায়ন টুকুও নেই।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রাচ্য ও পাশ্চাত্যের এই পার্থক্য বহু পুরনো।