| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব চেয়ে বৈচিত্র দেশ বাংলাদেশ। নিত্য়নতুন কিছু না কিছু ঘটছে প্রতিদিন। আর এখনতো আরো দেখা যাচ্ছে। যার যখন ইচ্ছে হচ্ছে হরতাল নামের এক অনাবিল আনন্দের ছুটি ঘোষনা করছেন। ছোটবেলায় যখন হরতাল পেতাম তখন অনেক মজা লাগতো, ছুটি ক্লাস হবে না।
কিন্তু ভাই এই ২০১৩ সালে এসে এটাতে বিরক্তি ধরে গেছে, গত ২ মাসের ৪৩ দিনে প্রায় ২৬ থেকে ২৭ দিন হরতাল, কত ভালো লাগে আর!
![]()
এমনেই ভাই দেশের লেখা-পড়ার যা অবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেমন তেমন, তার পরে ভাই বেহাল দশা। বাবার ভাই টাকা-পয়সা তেমন নাই পড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ৪ বছরের অনার্স শেষ হয় ৭ বছরে। তার উপরে আমাদের মহান রাজনৈতিক দল গুলোর সাথে, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তাদের দাবি(মামার বাড়ির আবদার) নিয়ে হরতাল ডাকেন।
সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা আপনাদের দাবি আদায় করার জন্যে অনেক কিছুই করেন এবং করবেন কিন্তু আমাদের কথাও কিছু মনে রেখেন। দয়া করে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। আমাদের জীবনে আঘাত আসলে আমরাও আর হরতালে ঘরে বসে থাকব না।
![]()
©somewhere in net ltd.