| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবিংশ শতকে শুরুতে আমার কখনোই মনে হয়নি বিশ্বে এতোটা অস্থিরতা মধ্য দিয়ে যাবে। একের পর এক দূর্ঘটনা! শুরুতেই ২০০১ সালে টুইনটাওয়ার হামলা(৩০০০+ মানুষের নির্মম প্রান হানী), এর পর মার্কিন আগ্রাশন, আফগানিস্তান আক্রমন, ইরাক আক্রমন, ২০০৬ সালে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ, ২০০৭ সাথে আমেরিকার হাউজিং মার্কেটের বাবল-বার্স্ট যার ফলোশ্রুতিতে ২০০৮ সালে বিশ্ব-শেয়ার বাজার পতন এবং লাখ লাখ মানুষের চাকরির হারানো নির্মম বেদনা! ২০১১ সালে আরব বসন্তের নামে আরব ও বিশ্ব-অশান্তি, ২০১২ সালে বাংলাদেশে তাজরিন ফ্যাশনে ১৫০জন নিরিহ শ্রমকের জলন্ত কঙ্কাল, চট্টগ্রামে ফ্লাইওভারের গাডার ভেঙ্গে কয়েক ডজন মানুষের নির্মম মৃত্যু এবং ২০১৩ সালে সাভারে রানাপ্লাজায় বিশ্ব ইতিহাসের অন্যতম নির্মম ও ভয়াবহ দূর্ঘটনা(১৩০০+ জন নিরিহ শ্রমিকের প্রান হানি ও হাজারো মানুষের নির্মম পঙুত্ব বরণ)। ২০১৪ সালে ইসরায়েলের আগ্রাশন, ও মালেশিয়ান এয়ার-লাইন্সের নির্মম বিমান দূর্ঘটনা, এগুলো কোনোটাই সুখকর অনুভূতি দিচ্ছে না আমাকে। খবর পড়তে আর মোটেও ভালো লাগছে না। মালেশিয়ান এয়ারলাইন্সের ২৯৮ টি মানুষের নির্মম মৃত্যুতে আমি গভীর শোকাহত।
©somewhere in net ltd.