| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইট পাঁথরের এই শহরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। হঠাৎ করেই যেন মন এলোমেলো হয়ে যায়, বৃষ্টির ভিতর দিয়ে নিজ দৃষ্টিসীমানার বাইরে তাকিয়ে থাকতে থাকতে মাঝে মাঝে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর তখনই মনের অজান্তে মনের ভিতর হতে ভেসে আসে একটা কল্পিত চিত্র - যেন ছোটবেলার আমরা সব বন্ধু বান্ধবরা মিলে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলছি !
সেই ছোটবেলায় বৃষ্টি হলেই ফুটবল নিয়ে সবাই মিলে বাড়ীর ধাঁরে মাঠে চলে যেতাম, বৃষ্টির মাঝে সবাই কাদামাটি মেখে, বৃষ্টির তালে তালে মনের আনন্দে শুধু খেলা আর খেলা... কি সকাল, কি বিকাল আর কি সন্ধ্যা...যতক্ষণ না বৃষ্টি থামে !
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
আমিনুর রহমান বলেছেন:

নস্টালজিক