নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদ যা করবেন

আসফাক সাদাত

আসসালামুআলাইকুম

আসফাক সাদাত › বিস্তারিত পোস্টঃ

/:)সম্নানিত রাজনীতিবিদদের বলতে চাই.......................একজন HSC পরীক্ষার্থী হিসেবে..

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

বাংলাদেশ জা্তীয়তাবাদী দল সহ সকল বিরোধী দলের রাজনীতিবিদদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে এইচ এস সি পরীক্ষার সময় আপনাদের আন্দোলন কর্মসূচী দেয়ার আগে আমাদের কথা একটি বার ভাবুন। সরকার যেভাবেই পরীক্ষা নিক, তাতে সরকারের যায় আসে না। কিন্তু আপনাদের হরতালের কারনে নয় লক্ষ পরীক্ষার্থীর একজনও যদি হয়রানীর শিকার হয় তবে তার স্বপ্ন ভঙ্গের দায়ভার কে নেবে ? এইচ এস সি পরীক্ষা একজনের বার বৎসরের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন ধাপ। নয় লক্ষ পরীক্ষার্থীর সাথে নয় লক্ষ পরিবারের স্বপ্ন বিজরিত।



একটা নির্দিষ্ট রূটিন নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের সাথে আপনাদের বিরোধ। বিরোধের বলি আমাদের করবেন না। আমাদের কি দোষ? আমাদের কি দোষ এটাই যে, আমরা এই সরকারের আমলে পরীক্ষা দিচ্ছি ? তাই যদি হয় তবে আমাদের খাতিরে আপনারা একটু নমনীয় হোন। এটা সব পরীক্ষার্থীর আকুতি আপনাদের কাছে।



তাই আমি অনুরোধ করব, আপনাদের কমৃসূচী দেয়ার আগে, আমাদের কথা ভাববেন আশা করি।

সবচেয়ে বড় কথা একজন ছাত্রের স্বপ্ন-ভঙ্গে দেশের কিছু যায় আসে না, কি ন্তু তার ভবিষ্যৎ জীবনের দায়ভার কে নেবে।



সর্বোপরি আপনাদের আন্দোলন আমাদের (পরবর্তী প্রজন্ম কে) একটা সুস্থ্য, সুন্দর গণতান্ত্রিক দেশ উপহার দেওয়ার জন্য। আমাদের পরীক্ষার ফাঁকে ফাঁকে কমৃসূচী দিবেন আশা করি। এটা আমাদের চাওয়া আপনাদের কাছে।



জে এস সি, এস এস সি, পরীক্ষার সময় প্রধান বিরোধী দল কমৃসূচী দেননি । আমাদের কথাটাও বিবেচনা করবেন আশা করি। নয় লক্ষ পরীক্ষার্থী তাকিয়ে আপনাদের দিকে।



অনুরোধে,

বাংলাদেশ নামক দেশের কিছু হতভাগা পরীক্ষার্থী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.