| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।
রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।
ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।
ওসবে আমার নাই তো খেয়াল,
মরব কেন লাজে?
আমার কী যে ইচ্ছে করে,
বুঝতে পারি না যে।
১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
২|
১২ ই মে, ২০২৬ রাত ৯:৩৭
শ্রাবণ আহমেদ বলেছেন: দারুণ
১২ ই মে, ২০২৬ রাত ১০:৪১
বাকপ্রবাস বলেছেন: ধন্নোবাদ রইল খুব করে
৩|
১২ ই মে, ২০২৬ রাত ৯:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছড়াটা দারুন হয়েছে। অঞ্জন দত্তের একটি গানের কথা মনে পরে গেলো।
শিরোনামঃ ভেংচি কেটে দ্যাখ
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
কলঘরে কেউ বন্ধ করে দেয় যদি তোকে,
কিংবা বোকা পাঁঠা বলে দেয় যদি বকে,
কানের গোড়ায় মারলে পরে কান্না যখন পায়,
প্রাণটা খুলে গলা তুলে গাইবি তখন আয়…
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক….
ছেলেবেলায় করেছিলাম ইংরেজিতে ফেল,
ছাদে বন্ধ করে রাখে সারাটা বিকেল,
কাদঁতে কাদঁতে সন্ধ্যা নামল হঠাৎ কোন ফাঁকে,
একটা ভুত ও এসেছিল আকাশের থেকে,
বাই বাই করে তিনপাক ঘুরে ছাদের কার্নিশে,
আঠের বার হেচঁকি তুলে উনিশ বার কেশে,
বলল আমায় কানে কানে মন্ত্র শিখে নে,
এবার থেকে কান্না পেলে গাইবি গলা তুলে…
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক…
সেই থেকে আর কান্না আমার পায়না কিছুতেই
ভুতও গেছে মিলিয়ে কোথায়, গানটাতো আছে
যতই মারো কিল থাপ্পর, দাওনা বকুনি
ভুতোর মন্ত্র সাথে আছে, করবে আমায় কি?
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক…
সেই থেকে আর কান্না আমার পায়না কিছুতেই
ভুতও গেছে মিলিয়ে কোথায়, গানটাতো আছে
যতই মারো কিল থাপ্পর, দাওনা বকুনি
ভুতোর মন্ত্র সাথে আছে, করবে আমায় কি?
তোরাও যদি বাঁচতে চাস, মন্ত্র শিখে নে
এবার থেকে কান্না পেলেই গলাটা তুলে
গাইলে পরে দেখবি কান্না যাচ্ছে পালিয়ে
করবেনা ভয় আর কোনদিন ঘরে বাইরে
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক…
১৩ ই মে, ২০২৬ সকাল ৯:২২
বাকপ্রবাস বলেছেন: অঞ্জন দত্ত আমার প্রিয় শিল্পী, আমার কন্যারা যখন চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো শুনে তখন বলে এটা আব্বুর গান,,,,, ধন্যবাদ জানবেন কিন্তু
৪|
১২ ই মে, ২০২৬ রাত ১০:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!!!
১৩ ই মে, ২০২৬ সকাল ৯:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সাইফুল ভাই
৫|
১৩ ই মে, ২০২৬ রাত ১২:০৯
ঢাকার লোক বলেছেন:
এ বয়সে এসে আর ডিগবাজি খাওয়ার সুযোগ আমার আর নেই, তা সে যত ইচ্ছাই হোক !
যত ইচ্ছা খেয়ে নিন, এখনই সময় !!
ছড়া সুন্দর হয়েছে।
১৩ ই মে, ২০২৬ সকাল ৯:২৩
বাকপ্রবাস বলেছেন: বয়স গুনলে আমারও কম হয়নি তবে মনটা এখনো মান্দার গাছে ধাক্কা খায়
ধন্যবাদ নেবেন ঢাকার লোক
৬|
১৩ ই মে, ২০২৬ রাত ১:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
.............................................
এতেই মজা, পায় যে প্রজা
রাজায় খাবে ব্যাং ভাজা !!!
১৩ ই মে, ২০২৬ সকাল ৯:২৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল স্বপ্নের শঙ্খচিল
৭|
১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছড়া।++
১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৪৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন মাইদুল ভাই
৮|
১৩ ই মে, ২০২৬ দুপুর ২:১০
জিনাত নাজিয়া বলেছেন: অনেক দিন পর সুন্দর একটা ছড়া পড়তে পারলাম । অনেক ধন্যবাদ কবিকে।
১৩ ই মে, ২০২৬ দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন:
ফুল নেবেকি টবটাই দিলাম আমার বাড়ির ছাদে
গাছের মালিক আমি নই ভাইড়াটিয়া কাঁদে
৯|
১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১৪ ই মে, ২০২৬ সকাল ১০:১৬
বাকপ্রবাস বলেছেন: আমি ধারণা করেছিলাম আপনি আবার আসবেন
১০|
১৩ ই মে, ২০২৬ রাত ১০:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।
১৪ ই মে, ২০২৬ সকাল ১০:১৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।