নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ছেড়ে যেওনা

১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:০০

কবিতাটা আগেও পোষ্ট করেছিলাম, এবার এআই দিয়ে এটা দুটো গান বানালাম, একটা বাংলায় একটা উর্দূতে, চাইলে শুনতে পারেন, নিচে লিংক দিলাম
বি.দ্র. বাংলাটাতে কিছু উচ্চারণ কলকাতা মার্কা আছে এবং ভুল আছে, কারেকশান করার সময় হয়নি, আর ফ্রি ভার্ষণ ব্যাবহার করাতে এই আইও একটু কম সহযোগিতা করতে চায়

বাংলা : view this link

উর্দু : view this link

আমাকে ছেড়ে যেও না
দুচোখ যেদিকে যায়, আমাকেও সঙ্গে নিও।
একাকিত্ব আর ভালো লাগে না,
নিঃসঙ্গতার ক্লান্তিতে ফাঙ্গাস জমেছে ঢের।

আমাকে সঙ্গে রেখো নামাজে, মুনাজাতে,
ওযুর পবিত্র পানির মতো ভালোবেসো আমায়।
তোমাকে দেবার মতো কিছুই নেই আমার—
শুধু এই দারিদ্রতা ছাড়া কোনো সম্বল নেই।

তবুও, ছেড়ে যেও না আমায়, কোনোভাবে, কোনো মতে।
তুমি যখন বলো, আর পারছো না ঘানি টানা বৃত্তে—
আমার খুব কষ্ট হয়, কষ্ট হয়।

সামান্য পথ বাকি! হাত ছেড়ো না, ছেড়ো না হাত—
মাত্র সাড়ে তিন হাত, তারপর অনন্ত জীবন।
সেখানে পুষিয়ে নেব আমাদের সব অপারগতা।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একাকিত্ব আর ভালো লাগে না,
..........................................................
একাকিত্ব ভালো নয় বিধায়, আল্লাহ আমাদের
সঙ্গী নির্বাচণের সুযোগ দিয়েছেন ।
কিন্ত দেখেন কি অনাসৃষ্টি ?
বিবাহ বিচ্ছেদ, হত্যা , গুম , মারামারি, পরকীয়া
চলতেই আছে !

১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

বাকপ্রবাস বলেছেন: সঙ্গী একটাতে সন্তুষ্ট না হয়ে আরেক হাঙ্গামা চলে

২| ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো।

১৬ ই মে, ২০২৬ রাত ৮:০২

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.