| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।
গল্পের শেষে, শেষ পাতায় তোমার চোখ স্থির,
নিমডালে দোল খায় দরখাস্ত আমার অস্থির।
তোমার বাড়ির দরজা খোলা—
বছরে বারো মাস ষড়ঋতুর আনাগোনা।
সময় কি হবে ফিরে তাকাবার?
নাকি তোমাকে সময় দেবে আন্না কারেনিনা!
নদীর ঘাটে ছেড়ে আসা পথিকের পদছাপ
দল বেঁদে উড়ে যায় অতিথি পাখির ঝাঁক
আমি শুধু অপেক্ষায় আর রাখি চোখ খোলা দরজায়।
যদি ফের কখনো আবার ...........
কোথাও কোন অপ্রয়োজনে তোমার আমার
যদি দেখা হয়ে যায় নির্বাক নিশ্চুপ
দরখাস্তটা তখনো নিমের ডালে......
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও
তোমার ঘুমে শান্ত নদীর কলকল নিরবতা
আমার বুকের ভিতর বয়ে চলে অস্থিরতা।
১৯ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন লিটনদা
২|
১৯ শে মে, ২০২৬ দুপুর ২:০২
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর। ভালো লেগেছে।
১৯ শে মে, ২০২৬ বিকাল ৫:১২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
৩|
১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: আন্না নামটা খারাপ না।
১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪
বাকপ্রবাস বলেছেন: তলস্তয়কে জানিয়ে দেব.....
৪|
২০ শে মে, ২০২৬ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২১ শে মে, ২০২৬ সকাল ১১:২৪
বাকপ্রবাস বলেছেন: আমি এখন কবিতাগুলোকে গানে পার করে দিচ্ছি সুনো দিয়ে এটারও করব
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০২৬ সকাল ১১:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর