নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের জন্য নিরন্তর পথচলা

সাদমান শিহাব

সত্য ও সুন্দরের জন্য নিরন্তর পথচলা

সাদমান শিহাব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে দোষারোপের রাজনীতিঃ ব্রিটেনে গণভোট

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৬

আমরা বাংলাদেশী, এই পরিচয়টা নিয়ে অনেক গর্ববোধ হয়। এই দেশটাকে অন্য জায়গায় গিয়েও গর্ব করা যায়। কিন্তু আমাদের এই গর্বের জায়গাটা প্রায়শই কিছু দেশপ্রেমিক নামধারীদের জন্য দিনদিন কলুষিত হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে আমাদের দেশের রাজনীতিতে কখনও সুবাতাস বইছেনা। সবসময়ই কোনো না কোনোভাবে আমার দেশের মানুষ এই রাজনীতিবিদদের কাছে বলির পাঁঠা হয়েছে।
মানুষের আবেগের জায়গাটাকে নিয়ে প্রতিনিয়ত গেম খেলেছে এদেশের রাজনৈতিক দলগুলো। এরা কখনোই দেশের মানুষকে নিয়ে চিন্তা করেনি। সবসময় নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা একজন দরদী রাষ্ট্রনায়ক যেমন পায়নি তেমনি পায়নি জনগণের এজেণ্ডা বাস্তবায়নের জন্য কোনো স্থিতিশীল সরকারব্যবস্থা।
আমরা যখন বাংলাদেশে পারস্পারিক দোষারোপের রাজনীতি করি, সেখানে আমাদেরকে একসময় যারা শাসন করত সেই ব্রিটিশরা গণতন্ত্র ব্যবস্থায় একটা মাইলফলক স্থাপন করেছে। যেখানে আমার দেশের রাজনৈতিক নেতারা সাজা পেলেও নৈতিকতার দোহাই দিয়ে পদ ধরে রাখে, সেখানে ব্রিটেনের মত দেশের প্রধানমন্ত্রীর, পদত্যাগ করার মত কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়ার পরও সেখানে নিজের পদ ছেড়ে দিয়ে উনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তাতে অগণতান্ত্রিকভাবে যেসব দেশে সরকার টিকে আছে তাদের মুখে চুনকালি মেখে দিয়েছেন।
আমাদের এই দেশটা অনেক সুন্দর, এখানকার মাটি সোনার মত। আমরা চাই এদেশের প্রত্যকটি মানুষ সোনার মতই খাঁটি হোক। দেশটাকে কোনো মৃত্যুপুরীতে পরিণত না করে সোনার বাংলা করা হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.