নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের জন্য নিরন্তর পথচলা

সাদমান শিহাব

সত্য ও সুন্দরের জন্য নিরন্তর পথচলা

সাদমান শিহাব › বিস্তারিত পোস্টঃ

"যুদ্ধ নয় শান্তি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

"যুদ্ধ নয় শান্তি", যতটুকু মনে পড়ে যখন ক্লাস সেভেনে পড়ি (২০০৩ সাল) তখন এই সম্পর্কিত একটা রচনা পড়েছিলাম। ঠিক তখন ইরাক-আমেরিকা যুদ্ধের দামামা বাঁজছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত বেশকিছু যুদ্ধের প্রেক্ষাপট পড়ে যেমন আশ্চর্য্য হয়েছি এবং তেমনি যুদ্ধের পরিণতিগুলো ছিল লোম শিউরে উঠার মত।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু নিয়ে গোটা মানবতা যখন সোচ্চার ঠিক তখন ভারতে সীমান্তে অঞ্চলে ১৭ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানের উপর দায় চাপায়। তৈরী হয় নতুন এক যুদ্ধের প্রেক্ষাপট।
ভারত-পাকিস্তান এই ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন দেশ পৃথকভাবে দুই দেশকে সমর্থন জানাচ্ছে। রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক এবং আমাদের দেশও এতে সমর্থন দিয়েছে।
কার সামর্থ্য বেশী, কোন দেশ যুদ্ধে জিতবে, এই নিয়ে যখন হিসাব চলছে, তখন একটু ঘুরে আসতে হয় জাতিপুঞ্জ (বিলুপ্ত) এবং জাতিসংঘ গঠনের ইতিহাসের দিকে। নিঃসন্দেহে জাতিসংঘ গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইস্যুতে।
ভারতের প্রধানমন্ত্রী যখন ঘোষণা দেন যে, পাকিস্তান সারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে ঠিক তখনই বাংলাদেশ সীমান্তে বিএসএফ তিনজন বাংলাদেশীকে খুন করে। আসলে কেউ কারো থেকে কম যায়না। ভারত বলছে তাদের সেনা হত্যা করেছে পাকিস্তান, সারাবিশ্বে সন্ত্রাস সৃষ্টি করছে। তাহলে প্রতিবেশী রাষ্ট্র নিয়ে ভারত কী করছে?? এগুলো কী হত্যা নয়, এগুলো কী সন্ত্রাস নয়??
পাক-ভারত দুইদেশই যখন চাচ্ছে যুদ্ধের মাধ্যমে সমাধান করতে, তখন একটা কথা বলতেই হয়, যদি যুদ্ধ লেগে যায় তাহলে এর সমাধানের জন্য জাতিসংঘ কিংবা মিত্রপক্ষ অথবা অন্যান্য দেশকে এগিয়ে আসতে হবে।
যে ইস্যুর সমাধান করতে টেবিলেই বসতে হচ্ছে সেই উদ্যোগটা এখন নিলে কী সমস্যা!!!! আসলে সমস্যা মানবতার দোহাই দিয়ে সারাবিশ্বের সহমর্মিতা নেয়া যাবে, অস্ত্র বিক্রি করা যাবে, পরিস্থিতি খারাপ বিবেচনায় সৈন্য প্রেরণ করা যাবে, পুতুল সরকার গঠন করা যাবে।
সবকিছুর পরও দেখা যাবে গিনিপিগ হবেন রাষ্ট্রগুলোর সাধারণ মানুষ। পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যেভাবে শক্তি প্রদর্শন চলছে তাতে কেউই চায়না শান্তিকামী দক্ষিণ এশিয়াতে নতুনভাবে রচিত হোক হিরোশিমা এবং নাগাসাকির কলঙ্কজনক ইতিহাস।
তাই যুদ্ধ নয় শান্তি চাই। পারস্পারিক শ্রদ্ধাবোধ নিয়ে সমাধান হোক পাকিস্তান-ভারত সংকট এবং কাশ্মীর ইস্যু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.